আজ যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালের আগে দেখছি কোলকাতা পুলিশের নানান ধরনের কর্মকুশলতা, বিষয়টা দারুন সন্দেহ নেই।
কোনো এক অজানা কারনে হঠাৎ করে ভাবনাস্থল গর্ভবতী হওয়ার কারনে অক্ষরের রূপে প্রসবিত কিছু প্রলাপের সংকলন এই ঠেক। গুনী লেখকের সমৃদ্ধশালী লেখনি পড়তে পড়তে, অক্ষমের প্রয়াসে কম্পিউটারের কিবোর্ডে হাত চলে যায়। ফল স্বরূপ, ঘটে চলা রাজনীতি, সমকাল, মানবিক বিকার, সময়চর্চা, ছ্যাঁচোর এর মত রিকেটগ্রস্থ লেখনীর জন্ম হয়। এরই রেশ ধরে সময়চর্চা, রবিবাসরীয়, সমকাল সহ রম্য, রচনা, গল্প ইত্যাদি ভুলভাল গুলোকে সংরক্ষিত করা হয়েছে এই টোলে। এটা সমমনষ্ক মানুষদের ভাব বিনিময়ের স্থান। উন্মাদের টোলে সকলকে স্বাগতম জানাই।
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
যুবভারতীতে পুলিশ প্যারেড
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
রুচির দুর্ভিক্ষ- অভাগীর স্বর্গ
শিল্পে যখন দুর্ভিক্ষ নামে, সংস্কৃতি তখন চুটুল মনোরঞ্জনের পাঁকে নিজেকে মেলে ধরে। দীর্ঘ দেড় দশকের সালতামামির নিরিখে তথাকথিত পরিবর্তনের ধ্বজাধারী বাবুদের মনোরঞ্জনের জন্য তাবড় খেমটাওয়ালি বিবিদের ভিড় জমেছিল মোকাম কালীঘাটেশ্বরীর দরবার শরীফে। অত:পর এনারা রাজবদান্যতায় আইন সভার হর্তাকর্তা বিধাতা রূপে আবির্ভূত হয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হয়ে কর্ত্রীর আজ্ঞাবহ দাসে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
সিভিক ভলেন্টিয়ারঃ- তৃণনমূলের ক্যাডার
বিধি বাম- ২
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
যৌনতা ফ্যান্টাসিঃ- ওভাররেটেড বিষয়
যৌনতা জরুরী এবং অপরিহার্য কিন্ত একটা অত্যন্ত ওভাররেটেড বিষয়।
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
করাল গ্রাসে বাংলা
তৃণমূল, রাজনৈতিক পোশাক পরিহিত একটা নৈরাজ্যবাদী সংগঠন।
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
বিহার নির্বাচনঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ৫
.png)
পঞ্চম পর্ব
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
তেনার শারদীয় চিত্রাঙ্কন
একটা ভাবসম্প্রসারন
দৃশ্য ১- পিছনে ডাকের সাজ......
দৃশ্য ২- দরজার সামনে শুয়ে থাকা ভাঁটাংশু আজ বক সেজে এক পায়ে দাঁড়িয়ে আছে। তারই পিছনে চোর্মানিক (ব্যাক্তিকে নিজেকে খুঁজে নিতে হবে)
দৃশ্য ৩- একটা ধেঁড়ে ছুঁচো খাবারের লোভে এসে ভাঁটাংশুর পশ্চাদ্দেশে মুখ
ঢুকিয়ে গোধূমবর্ণা কিছু পেয়ে, সেটাকে মণ্ডা
ভেবে মুখে চালান করতেই- ছুঁচোর মুখ ছানা বড়া, পেটে হলুদ জন্ডিস। পেটে এক টুকরো সেই হরিদ্রাবর্ণযুক্ত অংশ- দৃশ্যমান।
ওদিকে ছুঁচোর গোঁফ ও সরু মুখ/দাঁতের দ্বারা পায়ুমর্দনের সুখে ভাঁটাংশুর
পূর্ণ অর্গাজম দশা উপনীত হয়েছে। চোখ মুখ সব মুদে নিয়ে (যদিও স্থানটা মুদিয়ালী নয়)
কুঞ্চিত দশায়, শরীর ছোট্ট এট্টুখানি করে ছুঁচোর
কাছে সম্পূর্ণ রূপে ধরা দিয়ে পশ্চাদ দেশ থেকে অর্গাজমের ফলস্বরূপ হলদে-সবুজে মোড়া
অর্গাজমীয় উন্নয়নের ধারা ছাগলের নাদির মত ঝরে পরছে।
এদিকে ছুঁচোর লেজ ঝুলে পরলেও, তুড়িও উল্লাসে লেজের লোমগুলো ময়ুরের পেখমের মত মেলে ধরেছে। ছুঁচোর নিচে
ববির স্যান্ডো গেঞ্জিটা রয়েছে ঋতব্রতর বালিসে জড়ানো অবস্থায়- আসলে ভিতরে লুকিয়ে চোর্মানিক। ছুঁচোর একটা চোখ স্বস্থানে গোল্লাপ্রাপ্তি হলেও, আরেকটা চোখ তখন মুষ্ক প্রদেশের দিকে রওনা করেছে- স্থানের
অদল বদলের জন্য।
প্রেক্ষাপট ও সিদ্ধান্তঃ এটা কানতলা অস্তয়ন সঙ্ঘের জন্য আঁকা ‘চোরাচার্য দ্য চটি’র আঁকা একটা
মহার্ঘ্য মূর্যাল, অপার সংসারের জন্য। এখানে ধর্ম আছে-
ডাকের সাজের প্রতিরূপ, রাজনীতি আছে-
ভাঁটাংশুর শুয়ে থাকা, উন্নয়ন আছে, পশুপ্রেম আছে, ইরোটিক বিষয়টা আছে, মানে সব সব সব
আছে।
সাফল্যঃ- সবচেয়ে বড় কথা- তিনোমুলের যে মূল থিম, ‘যত পারো পোঁ* মেরে খাও’ ধর্মকে পাহাড়াতে রেখে, সেটাকে এর চেয়ে ভালো আর তুলে ধরা যেতোনা। এখানেই শিল্পীর সাফল্য।
মরাল অফ দ্য স্টোরি- পেরেচি, পেরেচি, মানে উদ্দার
কর্তে পেরেচি......
বিঃদ্রঃ- আমায় জেলে নিয়ে গেলে, জিলাপি সহ দেখা করতে যেও তোমরা।
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
লন্ডলে পিসি
পিসি কোলকাতাকে লন্ডন বানিয়েছেন।
লন্ডন কি পিসিকে রানী বানাতে পারেনা, কি কমতি আছে পিসির মধ্যে? দরকারে আমরা দেবাংশুকে বাকিংহাম প্যালেসের সামনের গেটে শুয়েই দেব। ‘কিং
অফ আর্মস’ কুণালদা মুখপাত্র আর ‘ডি জুরে গ্রিমাল্ডি’ পাত্তোতা… - না, পাত্তোদা খারাপ লোক।
আজ বাংলার যুবরাজ কাল ব্রিটেনের যুবরাজ, রয়্যাল হাইনেস দ্য প্রিন্স, মহামহিম। সোনাবৌদির নামের
আগে "ডয়েচ অফ কর্ণওয়েল এন্ড কেমব্রিজ"। আহা, রঞ্জু পিসে বেঁচে থাকলে রাজা হতেন,
ভাবলেই শিহরিত হচ্ছি। ডিউক অফ ওয়েলিংটনের হাউস অফ লর্ডস, ব্যারন সৌকত
রথসচাইল্ড মোল্লা। লর্ড বালু, মার্কেস মদনা, নাইট কেষ্টা, কাউন্ট ববি, আর্ল অরুপ
সকলেই Royal
Family র সদস্য, স্যার উপাধি পেয়ে- একেকজন এক একেকটা কমনওয়েলথ রাষ্ট্রের তোলাধিপতি।
নতুন ইতিহাসে জানবো টাইটানিকের প্রথম যাত্রী ছিলেন মিস পিসি ব্যানার্জী, যাকে দেখে রবার্ট ব্রুশ অনুপ্রেরণা পেয়েছিল। এটাও জানবেন, নিউটনকে কে আপেল গাছের নিচে ঠিক ঐ দিন পাঠিয়েছিল ও কেন!
ডারউইন থেকে হকিং, লেনন থেকে
ফ্যারাডে হয়ে চার্চিল- সকলকেই তিনি মঞ্চের উপরে প্যারেড করিয়ে লণ্ডবিভুষণ দেবেন, লণ্ডশ্রী দেবেন, সাথে একটা করে সবুজ সাথীর সাইকেল।
ভাবুন দেখি, এমন সব কি হতে
পারেনা?
ম্যাঞ্চেস্টারের চপ শিল্প। ‘ফিস এন্ড চিপস’ এ হ্যাডক মাছের চপ।
লর্ডসের মাঠে পাত পেরে ডিম্ভাত সহ ২১শে জুলাই উদযাপন। একটা টার্কির ডিমে ১০ জন তোলামূলের বরাদ্দ।
অক্সফোর্ডের চ্যান্সেলর পদে বৈশাখী। পুরো পুদিচ্চেরী।
MI6 এর শীর্ষে রাজীব কুমার।
দেব্দা 007 এর ভূমিকাতে।
বাফটার চেয়ারম্যান রাজ চক্কোত্তি।
ব্রিটিশ মিউজিয়ামের মাথায় কাকপ্রশন্ন।
ব্রিটিশদের দুয়ারে সরকার।
মেম সাহেবদের মাসে ৫০০ স্টারলিং।
সবচেয়ে বড় কথা- পেঙ্গুইন ও হার্পার কলিন্স বেচবে পিসির লেখা - Julies Mukul, Gublet, K'Khelo! Merchants of the Birbhum, A Kalighat'D Dreams, Joshio & Nusrothet এর মত কালজয়ী নাটক উপন্যাস। নস্টালজিক হয়ে যাচ্ছি মাইরি। সদবি আর ক্রিষ্টির মাঝে অশান্তি বাঁধবে পিসির আঁকা ব্যাঙের পৌষ্টিকতন্ত্রের মত ধুতরো থুরি কুমড়ো, ধুর - ধুমরো ফুলের স্বত্ত্ব আসলে কার!
স্কটল্যান্ড ইয়ার্ড ভর্তি সিভিক ভলেন্টিয়ার। নীলসাদা স্কারলেট টিউনিক পরিহিত রয়্যাল সিভিক গার্ডেরা ডাম্পারে চড়ে
গার্ডও অনার দেবে পিসিকে। পিসির পরনে তখন ব্যারিষ্টারের
কালো গাউন, আহা। রয়্যাল
সোস্যাইটির প্রফেসারেরা মিডডে মিল দেবে। কেমব্রিজের
পরিচালন সমিতির মাথায় আরাবুল।
ব্রিটিশ চ্যানেলের নাম বদলে হবে উন্নয়ন চ্যানেল, এখান দিয়েই অর্জুন, বাবুলরা নিয়মিত যাতায়াত করবে। এদিকে নাগপুর হেব্বি খুশি, তাদের পিতৃপুরুষের ভিটেতে তাদেরই প্রোডাক্ট অধিষ্ঠান করছে। ‘মুচলেকার রক্ত, হয়নিকো ব্যর্থ’- স্লোগানে ভরে
উঠবে ক্রানবেরী স্ট্রিট, ব্রিক লেন, ডাউনিং স্ট্রিটে।
বেকার স্ট্রিটের নাম বদলে হবে কোনান ডয়েল ধরনী।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আবার পুনর্জীবন লাভ করবে, ব্রিটিশরা উপনিবেশিক উপমহাদেশের রাজধানী করেছিল
কোলকাতাকে, আর কোলকাতার চটিপিসি
ওয়েষ্টমিনিস্টারকে ‘ভবন’ বানিয়ে চরম 'পোতিসোদ' নেবে। ‘ব’ লোগো দিয়ে ব্রিটিশ এম্পায়ার বোঝানো হবে, ইউনিয়ন জ্যাকে রেড ক্রশের
বদলে ব আঁকা থাকবে।
ব্রিটিশ ভূমে MSN (মাইক্রোসফট নয়), Mom, Soil & Neanderthal গরমেন্ট রচিত হবে। হ্যাঁ, খাঁটি সায়েব সুবোরাও ব্যাগপাইপের সুরে সুরে ছন্দ মিলিয়ে গাইবে- "বোণ্ডু এবার কেলা ওবে"।
হাইগেট সিমেন্ট্রিতে মার্ক্সের সমাধী, অর্থাৎ লণ্ডনেও 'সিপিএন' আচে। খেলা হবেই।
ইয়ে, কিছু বাদ গেলে বা জুড়তে হলে
কমেন্টে লিখে দিও। ভাটাঙশু পড়ে নিয়ে পিসিকে শুনিয়ে দেবে।
ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন
ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...
-
(১) জাতীয় ডিম্ভাত দিবস ১৯৯৩ সালের ২১শে জুলাই এর জমায়েত কী উদ্দেশ্যে হয়েছিলো জানেন? তোলামূলের রাজ্যে না জানাটাই আপনার অধিকার। ভোটার তাল...
-
ছোটবেলায় বাবা বলতেন "শাগ খেলে বাঘের বল"। যদিও তিনি ওটাকে শাকই বলতেন আমরা কচি কানে বাঘের সাথে মিলিয়ে শাগ শুনতাম। এহেন পরিস্থ...



