লুঙির নীচ দিয়ে হাত ঢুকিয়ে আন্ডারপ্যান্টের পকেট থেকে মোবাইল বের করল লোকটা, পুলিশকে ফোন করছে।
কোনো এক অজানা কারনে হঠাৎ করে ভাবনাস্থল গর্ভবতী হওয়ার কারনে অক্ষরের রূপে প্রসবিত কিছু প্রলাপের সংকলন এই ঠেক। গুনী লেখকের সমৃদ্ধশালী লেখনি পড়তে পড়তে, অক্ষমের প্রয়াসে কম্পিউটারের কিবোর্ডে হাত চলে যায়। ফল স্বরূপ, ঘটে চলা রাজনীতি, সমকাল, মানবিক বিকার, সময়চর্চা, ছ্যাঁচোর এর মত রিকেটগ্রস্থ লেখনীর জন্ম হয়। এরই রেশ ধরে সময়চর্চা, রবিবাসরীয়, সমকাল সহ রম্য, রচনা, গল্প ইত্যাদি ভুলভাল গুলোকে সংরক্ষিত করা হয়েছে এই টোলে। এটা সমমনষ্ক মানুষদের ভাব বিনিময়ের স্থান। উন্মাদের টোলে সকলকে স্বাগতম জানাই।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১১
একটা প্রেমের জন্ম
লুঙির নীচ দিয়ে হাত ঢুকিয়ে আন্ডারপ্যান্টের পকেট থেকে মোবাইল বের করল লোকটা, পুলিশকে ফোন করছে।
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১১
Missing Goat Syndrome
অনুপস্থিত ছাগল সিন্ড্রোম বা অনুপস্থিত টাইলস সিন্ড্রোম (Missing Tiles Syndrome)
- “যদি আপনার ফ্রিজে খাবার থাকে, আপনার পরনের কাপড় থাকে, আপনার মাথার উপর একটি ছাদ থাকে এবং ঘুমানোর একটি জায়গা হয় তবে আপনি বিশ্বের ৭৫ শতাংশের চেয়ে বেশি সমৃদ্ধ।
- যদি আপনার ব্যাঙ্কে টাকা থাকে, আপনার মানিব্যাগ এবং কিছু খুচরো থাকে, তবে আপনি বিশ্বের ৮ শতাংশ ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
- যেহেতু, সুস্থ শরীরে আজ সকালে ঘুম থেকে উঠেছেন, তবে আপনি এক মিলিয়ন লোকের চেয়ে বেশি ভাগ্যবান যারা এই সপ্তাহে বেঁচে থাকবে না।
- আপনি যদি কখনও যুদ্ধের ঝুঁকি, কারাবন্দি বা নির্যাতনের যন্ত্রণা বা অনাহারে ভয়াবহ যন্ত্রণার অভিজ্ঞতা না পেয়ে এখন ও বেঁচে আছেন তাহলে আপনি ৫০০ মিলিয়ন মানুষের চেয়ে বেশি ভাগ্যবান।
- যদি আপনি এই লেখাটা পড়তে পারেন, আপনি বিশ্বের ৩ বিলিয়ন মানুষের চেয়ে যারা এ সব পড়তে পারে না তাদের চেয়ে বেশি ভাগ্যবান।
শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০
উন্মাদের শংসাপত্র
~~~~~~~~
আমাদের গুড্ডুদেব #উন্মাদ_হার্মাদ কে নিয়ে অনেকের অনেক জিজ্ঞাস্য --- ব্যাটা, উন্মাদ_হার্মাদ কে ??? কোথায় থাকে, কি খায় ??? --- প্রথমেই বলে রাখি, "কে এই #উন্মাদ ?" এই প্রশ্নের উত্তর খুজতে যাওয়া বৃথা, কেননা আমাদের #উন্মাদ কে কোন concrete সত্ত্বা হিসাবে ভাবলে চলবে না, বরং abstract noun হিসাবে ভাবতে হবে :-D :-D
অনেকেই নিজের অজান্তেই উন্মাদের উপর Hindu ধর্মীয় পরিচিতি superimpose করে দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে religious identity তো নয়ই #উন্মাদের কোন National, Political, Cultural বা Gender identity ও নেই :-D :-D-- কি করেই বা থাকবে #উন্মাদ নিজেই যে identity crisis এ ভোগে -- মাঝে মধ্যেই "Who am I, Who am I ??" করে চেচায় :-D :-D , but #উন্মাদ "can THINK, therefore he is" :-)
শুধুমাত্র নিজের ভাবপরিচিতি নিয়ে এভাবেই বেচে আছে #উন্মাদ -- ভাব জগতের এই ভার্চুয়াল ভবঘুরে নিজের উন্মাদীয় ভাবনা ও হার্মাদীয় কর্মকান্ড কে সম্বল করে টিকে থাকা ফেবুর ইথারীয় জগতের বিমূর্ত প্রতীক :-)
১৪ই অক্টোবর ২০১৫
**************************************
এখন আর ফেসবুকে আমাকে নূতন বলা যাবে না | ফলে Confession বছরের অন্তিম প্রান্তে করে নেওয়াই ভালো | লেখাটি অকপটে লিখলাম কেন না আমার মোট ফেসবুক সময়ের 60% এই গ্রুপটিই খেয়ে নেয় | আদপে এই এই গ্রুপের কোন সদস্যই আমার Friend List এ ছিল না | বর্তমানে অনেকেই আছেন | গ্রুপ Concept টিই আমার ছিল না | উন্মাদ হার্মাদ ই এই গ্রুপের শ্রষ্ঠা ও আমার কোন permission ছাড়াই অকপটে যোগ করে দেয় | প্রথম দিকের সব লেখায় উন্মাদের লেখা বলে পড়তাম কিন্তু সব লেখা উন্মাদের মানে হোত না |
তার উপর আবার নিচে অন্য কি সব নাম লেখা থাকত | বাধ্য হয়ে উন্মাদ কে ধরলাম যে ব্যাপার টা কি ? কিন্তু তার উত্তর এল যে অন্যের লেখা নিচ্ছি নাম লিখব না | সত্যিই আমি জানতাম না কৃতজ্জতা স্বীকার ব্যাপার টি | তারপর একদিন হঠাৎ খুলে গেল গ্রুপ রহস্য তার সাথেই বুঝে গেলাম আরও অনেকেই Already ঢুকিয়ে রেখেছে অন্য এক গাদা গ্রুপে | একদিন এক ঘন্টাতে সব পরিষ্কার করে নিলাম | আরও অনেক কিছু বললে অনেকে ক্ষুব্ধ হতে পারেন এমন কি সম্মান হানিকর ও মনে হতে পারে তাই সে সব প্রসঙ্গ সযত্নে এড়ালাম |
কৃতজ্ঞতা প্রকাশ করি উন্মাদ হার্মাদ এর প্রতি এত গুলি গুনী মানুষের মাঝে থাকার কয়েক মাস সুযোগ করে দেবার জন্য |
২৩শে ডিসেম্বর, ২০১৫
************************* তোমার চরণে তো সঁপেছি নিজেকে আজ তোমার চরণও নেই ছোঁয়ার চরণে নাই ঠাঁই পাই চরণ ধূলি একমুঠো দাও তুলে নিই এই অভাগী কপালে তোমার বক্ষে উজার হয়েছিলাম আজ বক্ষ করে উপেক্ষা বক্ষে না ধরো সেই সুগন্ধ ছড়িয়ে দাও ভরে নিই এই অতৃপ্ত নিঃশ্বাসে তোমার চোখে দেখেছিলাম সুখ আজ চক্ষু গেছে সরে চেয়ে না দেখো মুখ তোমার ফিরাও না ও মুখেই তো পাই সুখের ঠিকানা 25-08-2015 ********************** সিক্ত আঁখি আজ বেপরোয়া নেই কোনো বাঁধ নির্বাক হয়ে দেখ শুধু কেমনে হই বরবাদ এ শাস্তিই দিলাম তোমায় থাকো অসহায়তার জালে জ্বলবো আমি অগ্নিগর্ভে তৃষ্ণা থাকবে তোমারও গলে নষ্ট আমি আজ নষ্টা হলাম তোমারি প্রেম সিঞ্চনে রাতের ঘুম দিলাম বলি তুমিও থাকো জাগরণে কণ্ঠ তোমার রুদ্ধ হলো ভাঙলো না মনের দ্বার অতৃপ্ত আত্মা দোহাই দেয় বইবে তার ভার 24-08-15 ******************** |
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০
দুর্গাপুজো
ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে, তার ওপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে- বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে- মা বলে।
বন্ধুর জন্মদিনে পাওয়া চকোলেট টাকে লুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাই এর জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে।
ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির আড়চোখে দেখাটাকে ভালোলাগা বলে। টরন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে একজোট হয়ে হুইস্কির আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে ছ’মাসের মেহনতে বানানো দুর্গাঠাকুর টিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জন্য জামাকাপড় কেনাটাকে মানবিকতা বলে।
সপ্তমীর সকালে বউছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশির্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। পুজোর জন্য ছুটি বাঁচিয়ে রেখেও, ছুটি না পেয়ে বাড়ি ফিরতে না পারা কর্তব্যনিষ্ঠ কর্মরত মানুষ গুলোকে ফৌজী বলে। বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে এ কদিন বিবাহিত মহিলারা যে বাড়িটাতে স্বর্গ মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে।
আর এই
চিত্রকল্প গুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা তাকে এককথায় দুর্গাপুজো বলে।
রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০০৮
মোক্ষ
লাশকাটা ঘরে শুয়ে
তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না
⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...
-
(১) জাতীয় ডিম্ভাত দিবস ১৯৯৩ সালের ২১শে জুলাই এর জমায়েত কী উদ্দেশ্যে হয়েছিলো জানেন? তোলামূলের রাজ্যে না জানাটাই আপনার অধিকার। ভোটার তাল...
-
ছোটবেলায় বাবা বলতেন "শাগ খেলে বাঘের বল"। যদিও তিনি ওটাকে শাকই বলতেন আমরা কচি কানে বাঘের সাথে মিলিয়ে শাগ শুনতাম। এহেন পরিস্থ...
