বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

Board of Peace, কি ও কেন?


 

Board of Peace, কি ও কেন?

 

মূলত গাজায় যুদ্ধবিরতি তদারকি এবং পুনর্গঠনের লক্ষ্যে ২০২৬ সালের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এই কাউন্সিলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকার নিজস্ব ও একান্ত উদ্যোগে। বর্তমানে সদস্য হিসেবে ২৬টি দেশ যুক্ত হয়েছে। এই হলো যুদ্ধবাজ আমেরিকার ‘শান্তি কমিটি’ স্থাপনের ইতিবৃত্ত, এ যেন মমতা ব্যানার্জীর উদ্যোগে ‘চোর ও কাটমানিখোর মুক্ত রাষ্ট্র’- এমন নামের সংগঠন তৈরি হওয়া।

পেট্রোডলারের সমাপ্তি, গোটা বিশ্বজুড়ে প্রতিটা দেশের ডি-ডলারাইজেশন এবং BRICS এর উত্থান গোটা আমেরিকার মাথা নষ্ট করে দিয়েছে, ডোলান্ড ট্রাম্প সেই আতঙ্ক সূচকের নমুনা মাত্র। ‘সুপার পাওয়ার’ শব্দটা বিষয়ে আমাদের সকলের সুপার ইলিউশন রয়েছে, এর অন্যতম কারণ আমেরিকার প্রোপ্যাগান্ডা মেশিনারি। গত ৭৫ বছরে ‘সুপার পাওয়ার’ আমেরিকা, তাদের শুরু করা প্রতিটা যুদ্ধ, হয় শেষ হওয়ার আগেই পালিয়েছে আফগানিস্তানের মতো, কিম্বা গোহারা হেরে মুখ লুকিয়ে মজন্তালি সরকারের মতো হাত উঁচিয়ে বলেছে জিতেছি- উদাহরণ ভিয়েতনাম। এপস্টিন ফাইলস পশ্চিমা ক্ষমতাধর ও বিত্তশালীদের তথাকথিত মানবতা, নারী ক্ষমতায়ন আর গণতন্ত্রের বুলি আওড়ানোকে প্রহসনে পরিণত করে, একটা মিথ্যুক বেহায়া ন্যাংটা হিসাবে উন্মোচিত করে দিয়েছে। ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে, এই ন্যাংটারা তাদের নিজেদের সুমহান উন্নত ও সভ্য হিসাবে দেখিয়ে এসেছে, আমরা সেটাকেই অমৃত ভেবে চেটেপুটে খেয়ে চলেছি।

তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, ছোটবেলায় খুব শুনতাম বামপন্থীদের মুখে। সেই ভিয়েতনাম আজকে আর বামপথে নেই, যুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ‘Doi-Moi’ বা যাকে বাংলাতে বলে সংস্কার, অর্থাৎ অর্থনীতিকে মার্কিনীদের পায়ে সঁপে দেওয়ার প্রক্রিয়াতে চলে গিয়েছিল, যেমন ভাবে নব্বই এর দশকের শুরুতে গর্বাচেভের রাশিয়া ‘পেরেস্ত্রেইকা’ লাগু করেছিল। সুতরাং, আজকের ভিয়েতনাম আসলে মার্কিনীদের পোষা কুত্তার বেশি কিছু নয়, ফলত ২০ তম দেশ হিসাবে তারা ট্রাম্পের এই ‘এঁটো-কাঁটা’ কমিটিতে থাকবে, এতে আর আশ্চর্য কোথায়! ভিয়েতনামে আবার শেষে ফিরছি।

বাকি ২৫ টা দেশ কারা!  চলুন ম্যাপ অনুযায়ী একটু বোঝার চেষ্টা করি, কারণ বিশ্ব মানচিত্রে তাদের অবস্থানের তাৎপর্যই এখানে একমাত্র বিচার্য। নতুবা গাজার শান্তি নিয়ে প্যারাগুয়ে, মঙ্গোলিয়া, এল-সালভাদর, বেলারুশ বা কসভোর মতো দেশের কাজ কী? আজ ২ বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল, এ বিষয়ে এদের কোনো বক্তব্য ছিল বলে কেউ জানে? এদের সকলের মাথা ঘামানো, অনেকটা ওই ২১শে জুলাই কোলকাতায় ডিম্ভাত খেতে যাওয়ার মতো। আপনার যাওয়া বা না যাওয়া, কোনো কিছুর উপরেই ২১শে জুলাইয়ের মঞ্চে কারা থাকবে সেটা নির্ভর করে না। আপনি না বলতে পারবেন কেন ১৯৯৩ সালে ২১শে জুলাই সমাবেশ হয়েছিল, না উদ্যোক্তারা জানেন আপনার উপস্থিতির কথা। কিন্তু পাড়ার বদ্দা যেহেতু ডেকেছে, তাই আপনি যান, তেমনই এই দেশগুলো কমিটিতে আছে। মিছিলের পিছন থেকে জিন্দাবাদ বলার লোক তো চাই, এছাড়া এদের ফুটো পয়সার গুরুত্ব নেই এই এঁটোকাঁটা কমিটিতে, এরা কখনও বিশ্ব রাজনীতিতে শেষ ৩০০ বছরে নূন্যতম  গুরুত্বপূর্ণ ছিল না। 

 

১) চীনের উত্তর মাথায় স্থলবেষ্টিত চীন ও রাশিয়ার মধ্যেকার একমাত্র বিভাজক রাষ্ট্র মঙ্গোলিয়া।

২) কাস্পিয়ান সাগরের পূর্ব পাড়ের দুটি পূর্বতন সোভিয়েত রাষ্ট্র- কাজাকস্তান ও তারও দক্ষিণে থাকা উজবেকিস্তান। চীন এবং রাশিয়ার মধ্যে মধ্য এরাই এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। 

৩) কৃষ্ণসাগর আর কাস্পিয়ান সাগর এর মধ্যবর্তী ককেশীয় রাষ্ট্র, পূর্বতন সোভিয়েতের আজারবাইজান ও আর্মেনিয়া। 

৪) কৃষ্ণসাগর ও মারমারা সাগরের সংযোগস্থলের বসফরাস প্রণালী তথা ইস্তানবুল প্রণালী এবং মারমারা সাগর ও ভূমধ্যসাগরের সংযোগের রাস্তা দার্দানেলিস প্রণালীর নিয়ন্ত্রক রাষ্ট্র- তুরস্ক। 

৫) কৃষ্ণসাগরের পশ্চিম পাড়ে পূর্বতন সোভিয়েত নিয়ন্ত্রিত ইস্ট ব্লকের বুলগেরিয়া। তারই পশ্চিমে সার্বিয়ার দক্ষিণ মাথার বিতর্কিত অঞ্চলে তৈরি কোসোভো, ম্যাপে তার নিচে দীর্ঘ সমুদ্র সৈকত থাকা রাষ্ট্র আলবেনিয়া ও ইউরোপের কেন্দ্রবিন্দু হাঙ্গেরি। 

৬) পার্সিয়ান গাল্ফের পশ্চিম তীর ও গাল্ফ অফ আরবের পূর্ব পাড়, লোহিত সাগরের পূর্ব দিকে এশিয়া প্রান্তের নিয়ন্ত্রক রাষ্ট্র- সৌদি আরব।

৭) পার্সিয়ান গাল্ফের পশ্চিম তীরের নিয়ন্ত্রক সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও দ্বীপরাষ্ট্র বাহরাইন। 

৮) গাল্ফ অফ আরবের এর পূর্ব পাড়ের নিয়ন্ত্রক দুই রাষ্ট্রের অন্যতম জর্ডান।

৯) আতলান্তিকের উত্তর পাড় ও ভূমধ্যসাগরে দক্ষিণ মাথায় জিব্রাল্টার প্রণালীর অন্যতম নিয়ন্ত্রক আফ্রিকান রাষ্ট্র- মরক্কো। 

১০) ভারত, চীন ও ইরানের মাঝে আমেরিকান পরমাণু বোমার চৌকিদার, আরব সাগরের উত্তর পাড়ের রাষ্ট্র- পাকিস্তান। 

১১) বঙ্গোপসাগর এবং দক্ষিণ চীন সাগরের সংযোগকারী মালাক্কা প্রণালীর দক্ষিণ প্রান্তের নিয়ন্ত্রক রাষ্ট্র- ইন্দোনেশিয়া।

১২) দক্ষিণ আতলান্তিকের পশ্চিম পাড়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা, এবং ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যের স্থলবেষ্টিত রাষ্ট্র প্যারাগুয়ে। মেক্সিকোর লেজের নিচে থাকা এল-সলভাদর। 

১৩) দক্ষিণ চীন সাগরের পূর্ব মাথায় চীনের গা থেকে শুরু করে গাল্ফ অফ থাইল্যান্ড অবধি বিস্তৃত- ভিয়েতনাম। ভিয়েতনামের আরেক পড়শি কম্বোডিয়া।

১৪) রাশিয়া আর ইউক্রেনের পড়শি স্থলবেষ্টিত বেলারুশ। 

১৫) আর এদের সকলের সাথে রয়েছে গাজার উপরে এই গণহত্যার নায়ক ইজরায়েল স্বয়ং।

 

ট্রাম্পের দাবী অনুযায়ী এই কাউন্সিলের উদ্দেশ্য ও লক্ষ্য- ফিলিস্তিনের গাজায় সংগঠিত গণহত্যার প্রেক্ষিতে ‘শান্তি ও পুনর্গঠন’। এখানে ফিলিস্তিন শব্দের কোনো উল্লেখ বা বক্তব্য কিছুই নেই। পাশাপাশি এটার মাধ্যমে গোটা বিশ্বকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়াও হলো যে, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গোলান উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে; তাই বিশ্ব শান্তির লক্ষ্যে বিশ্বগুরুর দায়িত্ব কেবল- ইসরাইলের শরীরের মধ্যে এক টুকরো খাঁজের ভিতর কোনোমতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এক ফালি কেকের মতো টুকরো ভূখন্ডিতে। গাজার সাইজ জানেন? লম্বায় ব্যারাকপুর থেকে জোকা, চওড়াতে বড়বাজার থেকে সল্টলেক, ব্যাস এতটুকুই মাত্র। এই লোকগুলোকে গুম খুন করে হাপিস করে না ফেললে, পালিয়ে প্রাণ বাঁচাবার একমাত্র জায়গা হচ্ছে মিশর, সেই মিশর কিন্তু এই কমিটিতে নেই। সুতরাং, একথা লেখার কোনো যুক্তি নেই যে গাজার নামে এই কমিটি বানালেও, এর উদ্দেশ্য কোনোভাবেই গাজা অন্তত নয়।

The UN chief has told states that the organization is at risk of “imminent financial collapse,” citing unpaid fees and a budget rule that forces the global body to return unspent money- এটা গত ৩০শে জানুয়ারি Times of Israel এ প্রকাশিত সংবাদ, গুগুলে খুঁজলেই পেয়ে যাবেন। অর্থাৎ জাতিসঙ্ঘ নামের সাদা হাতিটার ডেথ সার্টিফিকেট লেখাই আপাতত বাকি রয়েছে। অবশ্য তার মুরোদই বা কী ছিল!  গাজায় ১১২ বিলিয়ন ডলার লগ্নি হবে গাজাকে ‘লাক্সারি’ ভাবে পুনঃনির্মান করতে, যার আর্ধেক ৬০ বিলিয়ন দেবে আমেরিকা, বাকিটা সদস্য দেশ ও নানান লগ্নিকারী সংস্থা বিনিয়োগ করবে। 

এর অফিসয়াল নাম ‘প্রোজেক্ট সানরাইজ’, যার শীর্ষে রয়েছে ট্রাম্পের জামাই- জেরার্ড কুশনার। এই ‘রি-বিল্ড’ সময়কালে গাজার মানুষগুলোকে কোথায় সরিয়ে রাখবে? জবাব দেওয়ার কেউ নেই। পরবর্তীতে এই ‘লাক্সারি’ আল্ট্রা হাইটেক গাজা অদৌ সেখানকার অধিবাসীরা ফিরে পাবে? নাকি জেরুজালেম থেকে মাত্র ৬০/৭০ কিমি দূরের সমুদ্র সৈকত বিশিষ্ট গাজাকে একটা জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন তথা বিজনেস হাব বানানো হবে? এক লক্ষ হাউজিং, ৭৫টা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, ২০০ আন্তর্জাতিক মানের ইস্কুল, ১৮০টা ধর্মস্থান এগুলো গাজার হাভাতে যুদ্ধ পীড়িতদের জন্য বানানো হচ্ছে? এসব অপ্রিয় প্রশ্নের উত্তর জাতিসঙ্ঘ দেয়নি, ট্রাম্পের এঁটোকাঁটা কমিটিও দেবে না, মাঝখান থেকে গাজার মানুষগুলোকে উচ্ছেদ করে স্থায়ী উদবাস্তু বানিয়ে দেওয়া হবে।  

ট্রাম্পের এই এঁটোকাঁটা কমিটি শুরুর আগে থেকেই প্রশ্নবিদ্ধ, বিগত ১০০ বছর ধরে আমেরিকার প্রমাণিত বন্ধু দলের কেউ নেই, যেমন সমগ্র পশ্চিম ইউরোপ বা কানাডা। ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানি রীতিমতো লিখিতভাবে এই কমিটিতে না থাকার কথা ঘোষণা দিয়েছে। ট্রাম্প ভারত ও চীনকে ডাকলেও, আজকের দিন অবধি সেই আমন্ত্রণকে দুই দেশের কেউ নূন্যতম গুরুত্ব দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন এটিকে জাতিসংঘের বিকল্প হিসেবে দেখছে, ফলে আন্তর্জাতিকভাবে আরেক বিতর্কের জন্ম হয়েছে। 

অবশ্য জাতিসংঘ নামের সাদা হাতিটা কী কারণে রয়েছে নিয়ে প্রশ্ন তোলা বারণ। আরব বসন্তের নামে তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন এবং সুদানে সরকার ফেলে দিলেও এরা চোখ বন্ধ করে থাকে। ইরাক ও লিবিয়া নামের পেট্রোলিয়াম সম্পদে ভরপুর দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তাদের দেউলিয়া ভিখারি বানিয়ে দেওয়া যায়। অনায়াসে সুদান ইয়েমেনকে কেটে দু’টুকরো করে দেওয়া যায়, সিরিয়ার শাসক উৎখাত করা যায়, নাইজেরিয়ার গৃহযুদ্ধ বা ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলেও- গান্ধীজীর বাঁদরের মতো চোখ, কান, মুখ বন্ধ করে থাকা যায়। আর্মেনিয়া, আজারবাইজান কিংবা লাওস, কম্বোডিয়া যুদ্ধ- যখন ইচ্ছা শুরু ও বন্ধ করা যায়। 

ভারত পাকিস্তান সংঘাতের ব্যাপারে যত কম বলা যায় ততই সময় বাঁচে। গুচ্ছের উদাহরণ টেনে আলোচনাটা বড় না করে বরং ঘরের পাশের বাংলাদেশের দিকে তাকালেই দেখা যায়, ইচ্ছামতো সরকার ফেলা বা ইচ্ছামতো অন্য দেশের নাগরিক এনে মন্ত্রীসভা তৈরি করে পৃথিবীর অন্যতম চলমান অর্থনীতিকে পথে বসিয়ে দেওয়া যায়। রাষ্ট্রপুঞ্জ বা জাতিসঙ্ঘ এটাই করে এসেছে শুরু থেকে, যা আমেরিকারই তৈরি ছিল। আজকের এই বহুমেরু পৃথিবীতে, আমেরিকা বা ইজরায়েলের দাদাগিরির বিরুদ্ধে জাতিসঙ্ঘের সভাতে প্রতিবাদ হচ্ছে রোজই, তাই নিজের তৈরি সংস্থাকেই বাইপাস করে আবার একটা নতুন ফাঁদ পেতেছে এই নতুন এঁটোকাঁটা কমিটির মাধ্যমে। 

ঠিক এই মুহূর্তে বিশ্বজুড়ে ৬৭ টি যুদ্ধ বা সংঘাত বা উত্তেজনা চালু থাকার পরও, যে সংস্থার মুখে সেলোটেপ মারা থাকে, তার মরে যাওয়াই ভালো। সদস্যদের কার ভেটো পাওয়ার আছে, কার নেই, কী তার উদ্দেশ্য- সেসব নিয়ে বিশ্বের বেশিরভাগ লোকের আজ আর মাথাব্যথা থাকার কথা নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশের ঘরে ঢুকে, তাদের রাষ্ট্রপতিকে তুলে এনে নিজের কারাগারে বন্দি করে দিলেও, গুটিকয় রাষ্ট্র ছাড়া বাকি সবাই যখন চুপ থাকে, তখন জাতিসঙ্ঘ আসলে আন্তর্জাতিক প্রহসনের সার্কাস হয়ে যায়। 

আধিপত্য টিকিয়ে রাখার নেশায়, বিশ্বজোড়া মানুষের ক্ষোভ বিক্ষোভকে পরিমাপ করতে আর অর্থনীতির উপর নতুন করে নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টায় নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করার বাসনা জন্মায় বটে। এহেন পরিস্থিতিতে আরেকটি আধিপত্যবাদী সমান্তরাল সংস্থার জন্ম হবে, এমন চিন্তার মেঘ উত্তর আটলান্টিকের পশ্চিম পাড়ে অনেক আগেই দানা বেঁধে ছিল; তাই এই পিস ফোরাম এর ভূমিষ্ঠ হওয়াটা মোটেই আশ্চর্য হওয়ার নয়। তবে অন্য সমস্যাও আছে, এই এঁটোকাঁটা কমিটির স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে নগদ ১০০ কোটি ডলার দিতে, এটাই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ অবধি এই টাকা কতজন দেশ দেবে তা নিয়েও ঘোর সন্দেহ রয়েছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে যুক্ত করেছে আরব সাগরের সঙ্গে। এই পথ দিয়ে প্রবাহিত হয় বিশ্বের মোট এলপিজি গ্যাসের তিন ভাগের একভাগ আর কাঁচা তেলের ৩৫ শতাংশ। প্রতিবছর ৯৪ হাজার জাহাজ চলাচল করে এই পথে। এশিয়ার সঙ্গে উত্তর আতলান্তিকের তীরে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান দেশগুলির জলপথ বাণিজ্যের একমাত্র পথ সুয়েজ ক্যানেল। বসফরাস প্রণালী রাশিয়া এবং ইউক্রেনের কৃষি ও জ্বালানি বাণিজ্যের ভূমধ্যসাগরীয় একমাত্র সংযোগ পথ। সুতরাং, সমস্যা এখানেই বাঁধাবে মার্কিন সাম্রাজ্যবাদী হিংস্র থাবা।

বোর্ড অফ পিস ব্লকে সই করা রাষ্ট্রগুলির মাধ্যমে, আসলে কম্পিয়ান সাগর, আরল সাগর, কৃষ্ণসাগর, মারমরা সাগর, সর্বোপরি ইউরোপ, আফ্রিকা, এশিয়ার সবদিক থেকে ভূমধ্যসাগরের উপর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কের্চ প্রণালী, বসফরাস প্রণালী, দার্দানেলিস প্রণালী, পার্শিয়ান গাল্ফ, গাল্ফ অফ এডেন, লোহিত সাগর, গাল্ফ অফ আরব, জিব্রাল্টার প্রণালী, আরব সাগর, দক্ষিণ চীন সাগর ও গাল্ফ অফ থাইল্যান্ড, পূর্ব থেকে পশ্চিমের বাণিজ্য পথে সংযোগকারী মালাক্কা প্রণালী, সর্বপরি দক্ষিণ আতলান্তিক মহাসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কুনাট্য মঞ্চস্থ করা হচ্ছে। 

দৃষ্টি আরেকটু পরিষ্কার করলেই দেখা যাচ্ছে BRICS নতুন মুদ্রা চালু হবার আগে বা BRICS বাণিজ্য জোট সম্পন্ন হওয়ার আগেই বর্তমানে BRICS-এর মধ্যে পূর্ণ সদস্য দেশ গুলির মধ্যে ভাঙ্গন ধরিয়ে ধরিয়ে BRICS-এর উপর থাবা মারার প্রয়াসের অংশ এটা। BRICS এর ১০টি পূর্ণ সদস্য দেশের তালিকায় চোখ বুলালে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত। শান্তি চুক্তি জোটের নামে রাশিয়া, চীন, ভারত, ইরান, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের বাণিজ্য পথের উপরে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা শুরু করেছে।

চলুন আরেকবার ভিয়েতনামে ফিরি, Đổi Mi নীতি প্রয়োগের মাধ্যমে, ঘোষিত সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়েও, মুক্ত বাজার অর্থনীতিকেই সমাধানের একমাত্র পথ হিসাবে আঁকড়ে ধরে। পদক্ষেপ হিসাবেঃ- 

 

১) অবাধ বিদেশি বিনিয়োগের অনুমতি

২) প্রতিটি বেসরকারি উদ্যোগে নানান ধরণের কর ছাড়

৩) রপ্তানিমুখী শিল্পের উপরে জোর দেওয়া। 


একই সাথে বিদেশ নীতির ১৮০ ডিগ্রী পরিবর্তন করে যুদ্ধের ২০ বছরের মাথায় পুঁজিবাদী আমেরিকার জন্য রেড কার্পেট পেতে দেয় ভিয়েতনাম। US–Vietnam কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ফলে ASEAN অঞ্চলে আমেরিকার প্রভাব বাড়তে থাকে।

ধীরে ধীরে US–Vietnam Trade Agreement আর ভিয়েতনামের WTO সদস্য পদ গ্রহণের মধ্যে দিয়ে, ভিয়েতনাম গ্লোবাল সাপ্লাই চেইনের অংশ হিসাবে আমেরিকান কোম্পানিগুলো গার্মেন্টস, ইলেকট্রনিক্স, চিপ অ্যাসেম্বলি ইউনিট চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নিয়ে আসে। কৌশলগত সহযোগিতার নামে মার্কিন সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা সহযোগিতা শুরু হয়, ভিয়েতনামের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রতাহার, US Navy র ভিয়েতনাম বন্দরে প্রবেশ, একই সাথে South China Sea এ তেল, গ্যাস, মৎস্য নিয়ে চীন ও ভিয়েতনামের বিরোধও শুরু হয়। রিমোট কন্ট্রোলে কলকাঠি নেড়ে চীনকে রুখে দিতে ভিয়েতনামের মাধ্যমে মার্কিন প্রয়াস চালু হয়। সুতরাং, এই আমেরিকাপন্থী অবস্থানের কারণেই, কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা নিতান্ত সম্পর্কহীন, গাজা শান্তি চুক্তির বোর্ড অফ পিসে সই করার জন্য মনোনীত করা হয়েছে ভিয়েতনামকে। বাকি ২৫টা দেশের ব্যাপারেও এভাবে ধরে ধরে বিশ্লেষণ করাই যায়, তাতে লেখনি লম্বা হবে মাত্র।

সাম্প্রতিককালে ইরানের উদ্দেশ্যে লিবিয়ার প্রাক্তন শাসক, গাদ্দাফি কন্যার একটি চিঠি প্রকাশিত হয়। সেখানে উনি খোলা চিঠিতে ইরানের জনগণের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, কীভাবে মার্কিন ফাঁদে পা দিয়ে তার বাবা লিবিয়ার মতো একটি সমৃদ্ধ অর্থনীতির সর্বনাশ ডেকে এনে, নিজের জীবন দিয়ে শেষে সর্বস্বান্ত লিবিয়াকে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিল। হয়তো আগামী দিনে ভিয়েতনাম বা অন্য দেশ থেকেও থেকেও এরকম কোন চিঠি প্রকাশিত হবে, তখন অবশ্য অনেক দেরি হয়ে যাবে। প্রবাদ বাক্যে ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়, কিন্তু বাস্তবের ভিয়েতনামেরা বারবার যায়।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার তথাকথিত মুরুব্বি রাষ্ট্রসঙ্ঘ, পরমাণু শক্তিধর সামরিক জোট ন্যাটো, বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক বলে পরিচিত ইউরোপীয়ান ইউনিয়ন, মোল্লা রাজাদের মধ্যপ্রাচ্য ও খোদ ইসরাইল অবধি, আজ প্রত্যেকেই হাড়ে হাড়ে অনুভব করছে, মার্কিন সাম্রাজ্যবাদ আসলে কী এবং তা কতটা নির্মম ও স্বার্থান্ধ হতে পারে।

বামপন্থীরা বহু ক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি- এ কথা অস্বীকার করার উপায় নেই। নীতি ও আদর্শের সামান্য বিচ্যুতিকেও অনেক সময় অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে তাদের নিজেদের মধ্যেই ঐক্যের অভাব দেখা দিয়েছে। এর ফলেই হয়তো পৃথিবীর বুকে যে মাত্রার রাজনৈতিক ও সামাজিক আধিপত্য তারা বিস্তার করতে পারত, তা পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেও, দূরদর্শী বামপন্থীরা যে একটি ক্ষেত্রে ব্যতিক্রমী কুশলতার পরিচয় দিয়েছে, তা হলো মার্কিন সাম্রাজ্যবাদকে সময়ের অনেক আগেই সঠিকভাবে চিহ্নিত ও বিশ্লেষণ করার ক্ষমতা। এই বোধ ও সতর্কতা পৃথিবীর অন্য কোনো গোষ্ঠী, সংগঠন বা মতাদর্শ সেই সময়ে দেখাতে পারেনি। বরং তারা ভুল সিদ্ধান্ত ও ভ্রান্ত মূল্যায়নের ফাঁদে পড়ে সময়ের স্রোতে ধীরে ধীরে বিলীন হয়ে গেছে।

 

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

তৃনমূল মানেই RSS মানেই তৃনমূল

 


RSS কে হারাতে গেলে তোলামুলকে হারাতে হবে।

এদের মাঝে কোনো সেটিং নেই, না বিজেমূল বলে কিছু অস্তিত্ব রয়েছে মহাবিশ্বে। যা রয়েছে তা হলো দুটো আলাদা আলাদা শোরুম। নাগপুরের গোয়ালঘর থেকে দুটো দোকান দেওয়া আছে, হিন্দুত্ববাদীদের জন্য বিজেপি নামের আউটলেট আর দুধেলগাই দের জন্য তোলামুল।

2019 সালে এই প্রত্যেকটি শব্দ বলেছি, বারেবারে বলে গেছি, আজ 2026 সাল। শুধু এই একটি বাক্যের উপর দাঁড়িয়ে দুধেলগাই মুসলমান ও সিপিএম সার্কেলে আমার বহু পরিচিতরা আমার সংসর্গ ত্যাগ করেছে, কাউকে আমি তাড়িয়েছি বিরক্ত হয়ে। প্রতি মুহূর্তে অনুভব করেছি, অধিকাংশ পার্টি কর্মী সমর্থকদের সাথে ভক্তদের ফারাক অতি সামান্য- পার্টি ক্লাসের সময় সাদা কাগজটাকে কালো আর কালো কাগজটাকে সাদা বলে মগজের মধ্যে ঢোকানো হয়েছে। তাই চোখে যা খুশি দেখুক, ট্রেনিং এর জ্ঞানকে একমাত্র সত্য বিবেচনার দরুন, ওরা কোন অবস্থায় বাস্তবকে স্বীকার করতে পারবে না, যতক্ষণনা মৃত্যু আসছে কিম্বা উপর তলার কোনো ‘নেতা/নেত্রী’ এই বিষয়ে নির্দিষ্ট করে বক্তব্য দিচ্ছেন।

আজ শতরূপ স্পষ্ট ও পরিষ্কার করে বলে দিয়েছে, RSS এর নেত্রী মমতা। বিজেপি আর তৃনমূল, এই ধরণের আলাদা করার কিচ্ছু নেই, যে ই থাক, সরকার RSS ই চালাবে। আশাকরি বিপ্লবী বন্ধুদের দল, যারা শেষ ১ দশক ধরে কল্পিত বিজেমূল আর সেটিং শব্দে গলায় রক্ত তুলে ফেলে ছিলেন, এবারে কিছুদিন বিশ্রাম নিন না হয়! কী বলেন! তোলামূলকে তাড়াতে আপনাকেও যে দরকার, তাই আপনার মানসিক ও শারীরিক সুস্থতা অতি জরুরী। মোদ্দা কথা, RSS কে তাড়াতে গেলে আগে তোলামুলকে তাড়াতে হবে।
ঠিকাছে?

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সোনার দাম কেন বাড়ছে?


 সোনার দাম কেন বাড়ছে?


🔰 সোনার দাম কেন বাড়ছে? 🔰


এর কারণ পুরোটাই অর্থনৈতিক এবং আমেরিকান ডলারকেন্দ্রিক। কোনো জিনিসের দাম নির্ভর করে ‘ডিমান্ড আর সাপ্লাই’ এর সামঞ্জস্যতার উপরে। চলুন সংক্ষেপে একটু ব্যাখ্যা করা যাক।


বিজ্ঞানীদের ভাষ্যমতে, সমগ্র পৃথিবীর সোনা এক জায়গায় করলে সেটা ২৩ ঘনমিটার জায়গার মধ্যে সবটুকু চলে আসবে। মানে একটা মাঝারি সাইজের আলুর কোল্ডস্টোরের মধ্যে পৃথিবীর সমস্ত সোনা, হ্যাঁ সমস্ত সোনা ঢুকে যাবে। সোনা যেহেতু গাছে ফলে না বা ফ্যাক্টরিতে প্রোডাকশন করা যায় না, তাই সোনার সাপ্লাই বা পরিমাণ নির্দিষ্ট বা ধ্রুবক। গোল্ডমাইন থেকেও উৎপাদন অতি নগণ্য এবং ভীষণ ব্যয় বহুল; বাকিটা কেবল হাতফেরৎ হয়। সুতরাং, সভ্যতার শুরু থেকে আজ অবধি সোনার পরিমাণ খুব বেশি বাড়েনি, আগামীতেও বাড়বে সেই সম্ভাবনাও ক্ষীণ বা নেই। তাহলে এই মূল্যবৃদ্ধির একমাত্র কারণ- ডিমান্ড বৃদ্ধি।

 

এখানেই প্রশ্ন, রাতারাতি কে এই ডিমান্ড বাড়ালো? আমি আপনি কি বিপুল সোনা কিনেছি? উত্তরটা হলো- না। তাছাড়া আমরা যদি কিনতামও, সেই দু-দশ ভরি কেনাকাটায় দামে অতি সামান্য হেরফের হতো, যেমনটা গত শতাব্দীতে হতো। স্বাভাবিক বাজারে কেউ যেমন কিনছে, তেমন আরেক জন আবার বিক্রিও করছে, এই ভাবেই বাজারের স্থিতাবস্থা বজায় থাকে। কিন্তু বর্তমানে একটা শ্রেণি রয়েছে যারা সোনাটা কিনে মজুদ করে ফেলছে, সেটা পুনরায় আর বাজারে ফেরৎ আসছে না, ফলতো অবশিষ্ট সোনাটুকুর জন্য অন্যজন অনেক বেশি দাম অফার করছে; এভাবেই দাম বাড়ছে।

 

তাহলে কারা সোনাটা কিনে মজুদ করছে? এটা জানতে গেলে ইতিহাসের দিকে তাকাতে হবে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ব্রেটন উডস’ সিস্টেমের নামে শয়তানি করে বিশ্বের প্রায় ৭৩% সোনা আমেরিকা তাদের দেশে নিয়ে চলে যায় নানান ছলচাতুরি করে, পরবর্তীতে যা তারা আত্মসাৎ করে দেয়। কীভাবে নিয়ে গিয়েছিল তা লিখতে বসলে টন টন কাগজ লাগবে, এত বড় সেই শঠতার ইতিহাস। আগামীতে কখনও সে নিয়ে লেখা যেতেই পারে, শুধু এটুকু জেনে রাখুন সেই সোনার পরিমাণ প্রায় সাড়ে আট হাজার টন, কল্পনাতীত। পরবর্তীতে বাকি দেশগুলো যখন তাদের সোনা ফেরৎ চায়, তাদের রাষ্ট্রপ্রধানদের বন্দুকের ডগায় রেখে, সেই সোনার বিনিময়ে কাগুজে বন্ড ইস্যু করে আমেরিকা- বিনিময়ের ‘ইনস্ট্রুমেন্ট’ হিসাবে’, একেই আমরা ডলার বলে চিনি।


আমাদের দেশের টাকাতেও লেখা থাকে- "চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে"। অর্থাৎ টাকা একটা সরকারি হাতচিঠি বৈ কিছু নয়। নোটের নিজস্ব কোনো মূল্য নেই, রাষ্ট্র নিজে জামিনদার থেকে ওই ‘টাকা’ নামের কাগজটাকে আসল সম্পদের প্রতিরূপ হিসাবে হিসাবে মূল্যবান করে তোলে। এই হিসাবে দেশে যত টাকা আছে, তত পরিমাণ সম্পদ তথা সোনা/রূপা থাকা উচিৎ। কিন্তু তা নেই, কারণ সোনা আছে আমেরিকার কাছে, তার পরিবর্তে আমেরিকা ডলার দিয়ে রেখেছে, ডলারই আমাদের সহ গোটা বিশ্বের প্রতিটা দেশের সঞ্চিত সম্পদ। কারণ ডলার ছাড়া কোনো দেশ জ্বালানি তেল কিনতে পারবে না কোথাও থেকে, এই জন্যই ডলারের অপর নাম পেট্রোডলার।


পেট্রোডলার কীভাবে শুরু হয়েছিল? ১৯৭৩-১৯৭৪ সৌদির মোল্লাদের সাথে আমেরিকা একটা চুক্তি করে। সৌদি আরব তার দেশের 'পেট্রোল/ডিজেল' শুধুমাত্র আমেরিকান ডলারের মাধ্যমে বিক্রি করবে, অন্য কোন কিছু বিনিময় মূল্য হিসাবে দিলে, সৌদি সরকার তাকে তেল দেবে না। এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে অস্ত্রশস্ত্র, প্রযুক্তি ইত্যাদি দিয়ে সামরিক ও সামাজিক নিরাপত্তা দেবে। যে কারণে গত ৫০/৬০ বছর ধরে মধ্যপ্রাচ্যের সর্বত্র অশান্তির আগুন জ্বললেও সৌদিতে নূন্যতম কোনো অশান্তি হয়নি। কারণ অশান্তি যে পাকায়, সেই আমেরিকাই সৌদির পাহারাদার, অশান্তি করবে টা কে!


অন্যান্য পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ যারা এই ডলার ভিন্ন অন্য মুদ্রা কিম্বা সোনার বিনিময়ে তেল বিক্রি করতে গিয়েছিল, তাদের সকলকে আমেরিকা শেষ করে দিয়েছে নানা বাহানাতে। সেটা লিবিয়ার গাদ্দাফি হতে পারে, ইরাকের সাদ্দাম হোসেন হতে পারে কিংবা বর্তমানে ভেনেজুয়েলার মাদুরো; চোখের সামনে এইসব জ্যান্ত উদাহরণ রয়েছে। ইরানের বিরুদ্ধেও এতো ক্ষোভের মূল কারণ এটাই, তারা ডলার ছাড়া তেল বেচছে ইন্ডিয়ান রুপি, রাশিয়ান র‍ুবেল ও চীনা ইউয়ানে।


আজকের দুনিয়ায় জ্বালানি তেল ছাড়া গোটা সভ্যতা অচল, সুতরাং প্রতিটা দেশকে তেল কেনার জন্য ‘ডলার’ কিনতেই হতো আমেরিকার কাছ থেকে, পাশাপাশি মজুদও রাখতে হতো। যেহেতু বিশ্বের সকলের কোষাগারে ডলার মজুদ আছে ‘তেলের’ ক্রেতা-বিক্রেতা নির্বিশেষে, অচিরেই বিশ্বের যেকোনো দুটো দেশের নিজেদের মাঝের ব্যবসা-বাণিজ্যও ডলারের মাধ্যমেই হতে শুরু করে দিয়েছিল। এভাবেই ডলার বৈশ্বিক মুদ্রা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছিল, যুদ্ধ বোমা বন্দুকের ভয় দেখিয়ে পেট্রোডলারের মাধ্যমে। এতে করে বিশ্বের যে কেউ যে কোনো আন্তর্জাতিক ব্যবসা করুক, আমেরিকা সেখান থেকেই একটা কাটমানি খেতো।


গত পাঁচটা দশক ধরে আপনার কাছে যে ধরনের মুদ্রায় থাক কিংবা সোনাদানা মোহর হিরে জহরত, কোনো কিছু দিয়ে আপনি তেল কিনতে পারেননি কিংবা বিনা ডলারে একটিও বৈদেশিক বাণিজ্য করতে পারেননি। এই সবকিছু সোনাদানা হিরে জহরতের বিনিময়ে আপনাকে আমেরিকার কাছ থেকে ডলার কিনতে হতো। আমাদের সরকার আমেরিকাকে সোনা দিত আর আমেরিকা সেই সোনার বিনিময়ে ডলারের নামে কাগজ ছাপিয়ে দিত। ফলত এতদিন সোনার থেকেও ডলার বেশি মূল্যবান ছিল।


মজার কথা হলো, ২০২৪ জুনের ৯ তারিখ সৌদির সাথে করা সেই পেট্রোডলার চুক্তি শেষ হয়ে গিয়েছিল, সেটাকে টেনে দেড় বছর আনঅফিসিয়ালি চালাচ্ছিলো। কিন্তু এই জানুয়ারির ৯ তারিখ সৌদি আরব এই চুক্তিকে নবায়ন করতে মানা করে দিয়েছে, সরকারিভাবে। এতেই আমেরিকা পড়েছে তাদের সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে গভীর অস্তিত্ব সংকটে, ওয়াশিংটন/নিউইয়র্কে হাহাকার পড়ে গেছে, তারা মরিয়া ক্ষ্যাপা কুকুর হয়ে উঠেছে ইরাণে যুদ্ধ লাগাবার জন্য, ভেনেজুয়েলা বা গ্রীনল্যান্ড দখলের জন্য। কে বলতে পারে, ইরানের নামে বোমাবারুদ জড়ো করে আসলে যুদ্ধটা সৌদিতেই না লাগিয়ে বসে উন্মত্ত আমেরিকা।


ঠিক আজকের দিনে গোটা বিশ্বের অর্ধকের বেশি পেট্রোলিয়াম বাণিজ্য তথা জ্বালানি তেল বিক্রি হচ্ছে স্থানীয় মুদ্রায় বা পণ্য বিনিময় প্রথার মাধ্যমে। ধরা যাক ভারত, আমরা তেলের দাম সৌদি আরবকে রুপিতে পেমেন্ট করছি অথবা চাল, আনাজ, শস্য কিংবা কয়লা দিচ্ছি। পাশাপাশি শ্রীলংকা সিংহলি মুদ্রার বিনিময়ে তেল কিনছে, চীন তাদের মুদ্রা ইউয়ানে কিনছে। কারো কাছে ডলারে কেনাটা আজ আর বাধ্যতামূলক নয়, ফলত ডলার রোজ একটু একটু করে গুরুত্বহীন হয়ে যাচ্ছে মূল্য হারিয়ে।


যেমন আমাদের দেশে ৫০০/১০০০ টাকার নোট দেশের রিজার্ভ ব্যাঙ্ক বাতিল করে দিতেই সেগুলো বাজে কাগজে পরিণত হয়েছিল, রাশিয়ার ক্ষেত্রেও এমনটা হয়েছে। আমেরিকা রাশিয়া দ্বন্দ্বের কারণে, রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কে সঞ্চিত ডলার ছিল, সেগুলোকে আমেরিকা রাতারাতি বাতিল করে দিয়েছে, যেমনটা গত সপ্তাহে ইরানের সাথেও করেছে। আমেরিকার এই গুন্ডামি দেখে বিশ্বের বাকি দেশগুলোর কপালে ভাঁজ পড়েছে। আমাদের যেমন রিজার্ভ ব্যাঙ্কে ডলার মজুদ আছে, প্রতিটা দেশের রিজার্ভ ব্যাঙ্কেও তাই আছে, কিন্তু আমেরিকার এই দাদাগিরির ভয়ে আজকের দিনে প্রতিটা দেশ শঙ্কিত, এমনকি তাদের মিত্র ইউরোপও ব্যতিক্রম নয়।


তাই পেট্রোডলার চুক্তি শেষ হবার কিছু আগে থেকেই ডলার ছেড়ে দেওয়া বা নতুন করে ডলার না কেনার ধুম পরে গিয়েছিল বিশ্বজুড়ে, ২০২৪শে চুক্তি শেষ হতে সেটা মহামারীর আকার ধারণ করেছে। নতুন করে কেউ আর ডলার কিনছে না, বরং যেগুলো আছে সেগুলোও ছেড়ে দিচ্ছে। এদিকে ডলারের বিপরীতে বিকল্প কোনো মুদ্রা বৈশ্বিক ভরষা যোগাড় করে উঠতে পারেনি, ব্রিকসও নতুন মুদ্রা বাজারে আনতে পারেনি। ফলত প্রতিটা দেশ ডলারের বদলে, আসল সম্পদ ‘সোনা’ মজুদ করছে, তাদের দেশজ সঞ্চয় ভান্ডারের জন্য।


সুতরাং, গোটা বিশ্বজুড়ে প্রতিটা দেশ সোনা মজুদের দিকে নজর দিতেই বাজার থেকে সোনা কমতে শুরু করেছে এবং পরিমাণ যত কমতে থাকছে, অবশিষ্ট সোনার দাম তত চড়তে থাকছে। পৃথিবীর প্রতিটা দেশের রিজার্ভ ব্যাঙ্ক, নিজেদের সামর্থ্য মত টন টন সোনা কিনে মজুদ করছে। যেমন আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে ৮৮০ টন সোনা মজুদ রয়েছে, যা দৈনিক আরও বাড়াচ্ছে আমাদের সরকার। ডলারের এই পরিস্থিতিতে শেয়ার মার্কেটও টালমাটাল, আমেরিকা যখন তখন যার তার উপরে স্যাংশন/ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, সর্বক্ষণ যুদ্ধ পরিস্থিতি। তাই বড় শিল্পপতি, পুঁজিপতিরাও সেফ ইনভেস্ট হিসাবে সোনাতে লগ্নি করছে। কারণ সোনার দামের উপরে আমেরিকা বা অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই, সোনা প্রতিটা দেশে প্রতিটা যুগে প্রতিটা সাম্রাজ্যে প্রতিটা ব্যক্তির কাছে সম্পদ হিসাবে মুল্যবান।


পদার্থ বিজ্ঞান বলছে- পতনশীল বস্তুর গতি সময়ের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, মার্কিন ডলারের পতনও রোজ বাড়বে। ডলারের এই পতনের সাথে সোনার মূল্য বৃদ্ধিও সমানুপাতিক; উল্টোটাও সঠিক- সোনার মূল্য বৃদ্ধির সাথেও ডলারের পতন সমানুপাতিক। এই যে ডি-ডলারাইজেশন পদ্ধতির মধ্যে দিয়ে বিশ্ব ব্যবস্থা যাচ্ছে, এটা আমেরিকাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে প্রতি মুহূর্তে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প মাতালের মতো আচরণ শুরু করেছে।


সোনার এই মূল্যবৃদ্ধি আসলে পাঁচ লাখে থামবে না দশ বিশ লাখে লাফ দেবে, সেটা আজকের দিনে বলা অত্যন্ত মুশকিল। আমেরিকা তার সঞ্চিত সোনা বাজারে না ছাড়া অবধি সোনার দাম রোজ লাফ দিয়ে বাড়তেই থাকবে। তবে, আমেরিকাও যখন নিজেদের সোনা বিক্রি করতে লাগবে, তখন সে উচ্চ মূল্যেই বিক্রি করবে, আর এটা তাকে করতেই হবে। যে হারে গোটা বিশ্ব ডলারকে পরিত্যাগ করছে, সেই হার চলতে থাকলে দু'এক মাসের মধ্যে আমেরিকাকে তাদের রিজার্ভে থাকা ওই সাড়ে আট হাাজার টন সোনা ধীরে ধীরে বাজারে ছাড়তে হবে। এছাড়া আমেরিকার বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নেই বাজারে, তাই ডলার নামের অস্ত্র দিয়ে বিশ্বকে লুট করার দিন তার আর ফিরবে না।


আমেরিকা ৫০ টা ভাগে ভাগ হওয়া শুধু সময়ের অপেক্ষা, যে কোনোদিন ভোর বেলায় উঠে শুনবেন মার্কিন সাম্রাজ্যবাদ আর নেই। অস্ত্র ছাড়া আমেরিকার নিজস্ব কোনো উৎপাদন নেই, তারা বিশ্বের নানা দেশ থেকে মালপত্র নিয়ে এসে বড়জোর এ্যাসেম্বল করে কিম্বা অন্যের পণ্য মার্কেটিং করে নিজেদের লোগো লাগিয়ে। আমেরিকার রিজার্ভ সোনা বাজারে আসতে শুরু করলেই তাদের ‘ফোলানো ফাঁপানো’ কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে, শেয়ার বাজার রাতারাতি ক্রাশ করে যাবে।


আমেরিকাতে গৃহযুদ্ধ লেগে যাওয়া সময়ের দাবী। তবে সেটা আটঁকাতে হলে আমেরিকাকে রাতারাতি অন্যত্র যুদ্ধ লাগাতেই হবে, যাতে অস্ত্র বিক্রি করতে পারে। নতুন একাধিক দেশ খুঁজতে হবে যেখান থেকে সম্পদ লুঠ করতে পারে, এবং ডলারকে পুনরায় বিশ্ব বানিজ্যের মুখ্য ও একমাত্র বিনিময় মুদ্রা রেখে দেওয়ার বিনিময়ে কাটমানি খেতে পারে। আর এগুলোর তিনটেই একসাথে করতে হবে, একটাতেও ব্যর্থ হলেই খেল খতম। কিন্তু আজকের বৈশ্বিক রাজনীতিতে চীন ও রাশিয়া~ আমেরিকার বিরুদ্ধে থাকা সমশক্তির পরাশক্তি, তাই গেলাম আর জয় করলাম- এমন একতরফা হওয়ার নয়। অতি শীঘ্র অতীতের স্প্যানিশ সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্যের মতো ইতিহাসের এক কোণে আস্তাকুঁড়ে ঠাই পাবে ‘প্রতারক ও লুঠেরা’ মার্কিন পশ্চিমা সভ্যতা।


আপনার বাজারে সোনার দাম বাড়ার এর সাথে আমেরিকার পতন অঙ্গাঙ্গীভাবে জড়িত বা বলা ভালো দুটোই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সোনার দাম আগামী ৫/৭ বছর আর কমছে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যতক্ষণ না সম্পদ জনগণের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।


সেলিম হুমায়ূন বৈঠকঃ অপারেশন কাটমানি

 


অপারেশন কাটমানি।

 

অপারেশন বর্গা যেমন হয়েছিল, তেমনই ‘অপারেশন কাটমানি’ করতে হবে সেলিম সাহেব। “লুঠের টাকা কেড়ে নিয়ে এসে, বিলিয়ে দেওয়া হবে মুটে মজদুর চাষীদের মাঝে”- এটা স্পষ্ট করে বলুন, রোজ বলুন, বারেবারে বলুন, দলের সবাইকে দিয়ে বলান। আর এগুলো করতে গেলে ঝান্ডা ধরার ডান্ডা দিয়ে তোলামুলের লুঠেরা বাহিনীকে পালটা ক্যালানি দিতে হবে, নতুবা লুঠের মাল উদ্ধার হবে না। এই ক্যালান দিতে গিয়ে যার সাহায্য লাগবে, অর্থাৎ যারা তোলামুলকে কেলিয়ে লাট বানিয়ে দেবে তাদের সাথে যদি কিছু রফা করতে হয়, ১০০ বার করুন, হাজার বার করুন। রাজনীতি যুদ্ধের ময়দান, বাবু বিবিদের পোঁদ নাচিয়ে রিল বানানো নয়।

হুমায়ূন পচা সন্দেহ নেই। পাশাপাশি একটা এমন ভোটার দেখান যে গত ৩টে নির্বাচনে হুমায়ুনের ‘আদর্শে দীক্ষিত হয়ে’ ভোট দিয়েছিল। হুমায়ুনের সাপোর্ট করার প্রশ্নই নেই, কিন্তু তীব্র সাম্প্রদায়িক যে খুনে বক্তৃতা হুমায়ূন দিয়েছিল, সেটা সালারের যোগীর ভাষণের একটা পালটা এফেক্ট ছিল। আজ যারা হুমায়ুনের বিরুদ্ধে লিখছে, সেই চটিচাঁটা মিডিয়া ও ভাতাজীবী সারমেয়কুল এর আগে হুমায়ুনের জাত নিয়ে প্রশ্ন তোলেনি, যখন সে তোলামুল আর বিজেপিতে ডেলি প্যাসেঞ্জারি করছিল।

হুমায়ূন বা নৌশাদের সাথে রয়েছে তারা, তারা কারা? এরাই তো ২০০৬ সালে সিপিএমের ভোটার ছিল, ২০১৬ সালে তোলামুলের ভোটার, ২০২৬ শে হুমায়ূন বা নৌসাদের কুলে ভিড়েছে। ফেসবুকের সোফা বিপ্লবীরা জোরে পাদতে গেলে হেগে ফেলে, তারা সামান্য বুথ এজেন্ট হবার নাম শুনলে মুতে ফেলে, এরা পাল্টা ক্যালানি দিতে পারবে তোলামুলের লুটেরা বাহিনীকে? দল সিপিএম সেই ক্যালানি দেওয়ার লোকটা কোথা থেকে পাবে রাতারাতি? আর ক্যালানি না দিতে পারলে ব্যান্ডেজ বাঁধা কালসিটের ছবি দিয়ে সহানুভূতি ভিক্ষা করা আর শূন্যের মহিমা কীর্তনই করতে হবে আগামী ১ দশক।

বিজেপি যাদের প্রার্থী করেছে, তৃণমূল তাদের মন্ত্রী করেছে- এমন ডজন খানেক উদাহরণ রয়েছে। অথচ, সিপিএম শুধু একটু কথা বলেছে মাত্র, তাতেই সিপিএমের সতীত্ব রক্ষার্থে তৃণমূল, বিজেপি বুদ্ধিজীবী সমালোচক, তাবড় মিডিয়া, সব একাকার হয়ে গেছে। সবচেয়ে বেশি হাহাকার একশ্রেনীর বাম্বাচ্চাদের, এরা চেঁচিয়ে পাড়া মাথায় তুলছে। উদগান্ডুরা বোঝেই না- রণনীতিতে সংগ্রাম গুরুত্বপূর্ণ, সতীত্ব নয়; দিনের শেষে টিকে থাকতে হবে তো

সেলিম সাহেব ধন্যবাদ, আপনি একটা পরিণত সিদ্ধান্ত নিয়েছেন, যার দরুন অন্তত ৩ দিন প্রচারের আলোর সবটা আপনার দিকে ছিল। হুমায়ুনের সাথে আলাপ করতে যাওয়াটা কোন গভীর অন্তরালের বিষয় ছিল না, রীতিমতো ফাঁদ পেতে স্বীকৃত মিডিয়া হাউসগুলোকে বাধ্য করেছেন- তুমি আমার কাছে এসো, আমার বক্তব্য শোনো, আর এইগুলোর মাধ্যমে পার্টিকে প্রাসঙ্গিক করে তোলো। নতুবা এই মিডিয়াই ইনসাফ যাত্রা, বাংলা বাঁচাও যাত্রা সহ এমন শয়ে শয়ে সিপিএমের কর্মসূচীকে ১ পয়সার গুরুত্ব দেয়নি; অথচ হুমায়ূন হিট। মিডিয়ার তৈরি তৃনমূল-বিজেপি এই বাইনারিকে কাটানো, বিষয়টা মোটেই সহজ ছিল না।

কোলকাতার কোনো অন্ধ গলিতে মাঝরাত্রে কিংবা মুর্শিদাবাদের যেকোনো বাড়িতে, কালো কাঁচে ঢাকা গাড়িতে নিজেদের লুকিয়ে দিব্যি কথা বলা যেত হুমায়ুনের সাথে। যেহেতু আসল উদ্দেশ্যটা হুমায়ুন নয়, আসল উদ্দেশ্য নিজেদের পালে প্রচারের আলো কেড়ে নেওয়া, আসল উদ্দেশ্য দশ দিক খুলে বার্তা দেওয়া। রাজ্যের মানুষ কী বলতে চাইছে, কী তাদের চাহিদা, সেইটা খানিকটা পরখ করার তাগিদে- তাদের বক্তব্য রাখার রাজনীতির ময়দানকে আরেকটু বড় করে দেওয়া। দেখুন কী কী আউট হয়েছে- মমতার সিঙ্গুর ফ্লপ ও অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সিদ্দিকুল্লার রাজভবন অভিযান অন্ধকারে তলিয়ে গেছে, নিতীন নবীন মহাশয়- রবীন্দ্রনাথকে শান্তিতে নোবেল পাইয়ে না দিলে বাংলাতে তার উপস্থিতির কথাও মানুষ জানতে পারত না। কারণ  মিডিয়ার সমস্ত আলোর কেন্দ্রে একটাই মানুষ – মহঃ সেলিম।

সংসারটা যাকে চালাতে হয়, সে বোঝে ঝক্কি কাকে বলে। যে রান্না করে সে জানে কখন কতটা নুন দিতে হবে, কোথায় চিনি দিতে হবে, কোথায় তেল লাগাতে হবে। বড় বাবুর্চিরও ভুল হয় বৈকি। টানাটানির সংসারে অল্প অল্প করে কিছুটা টাকা বাঁচিয়ে দুর্গাপুজো/ঈদে যিনি সকলকে কাপড় কিনে দেন, নুন আনতে পান্তা ফুরায় যে হেঁশেলে সেখানে রোববার অন্তত একপিস চিকেন আর অনেকটা ঝোল যিনি জোটাবার বন্দোবস্ত করেন, ভুল হলে গালিগালাজ তিনিই খান। দিনের শেষে সংসার চালাবার দায় ও গালি খাবার দায় যখন কারো একার ঘাড়ে- সুতরাং সিদ্ধান্তের বড় অংশটা যে তিনিই নেবেন, স্ট্যান্ড তিনিই নেবেন এটাই কি স্বাভাবিক নয়?

সিঙ্গুরের বুকে মমতা ব্যানার্জী, নির্বাচন কমিশনকে শিখন্ডী বানিয়ে SIR কে আক্রমণ করে মুসলমান প্রীতি দেখানোর মিথ্যা প্রয়াস বাস্তবে মাঠে মারা গেছে। RSS থেকে পরিষ্কার করে বার্তা গেছে কমিশনে, মুসলমানকে ডিফিউজ করার মতো সব রকম প্রচেষ্টা চালু হয়েছে কমিশন ও RSS এর দুই রাজনৈতিক শাখা তৃণমূল ও বিজেপি উভয়ের তরফেই।

একটু পিছনে ফিরুন, ২০২৪ লোকসভা। একটা বিজেপি জোট আরেকটা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডি জোট। পশ্চিমবঙ্গের ভোটার পরিষ্কারভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল, বিজেপিকে ১৮ থেকে ১২ তে নামিয়ে এনেছিল। অধীর ও সেলিম দুজনেই হেরেছিলেন, এটা কোনো কাকতালীয় বিষয় ছিল না, এটা ইন্ডি জোটের কংগ্রেস ও তোলামুলের মাঝে বোঝাপড়ার ফল ছিল- মমতা ও রাহুল গান্ধীর মাঝের আঁতাত। ২০২৪ সাল থেকে কংগ্রেস ও তোলামুলের অফিসিয়াল অলিখিত জোট চলছে, শুভঙ্কর তো একটা পাতি বোড়ে মাত্র।

খুব খেয়াল করে দেখুন, ২০২৪ নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বা তার মা সহ, কংগ্রেসের কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব কিন্তু বাংলাতে প্রচারে আসেনি। ইন্ডি জোটে সিপিএম যেমন রয়েছে, তোলামুলও রয়েছে। রাহুল গান্ধীর বার্তা স্পষ্ট ছিল ও আজও সেটাই আছে- বাংলাতে ইন্ডি জোটের প্রধান শরিক তোলামুল। পাশাপাশি অধীর চৌধুরী ছিল লোকসভার বিরোধী দলনেতা, সে জিতে গেলে তাকে রাতারাতি সরিয়ে দেওয়াটাও দৃষ্টিকটূ ছিল, সুতরাং রাহুল গান্ধী বাংলাতে না এসে শুধু তোলামুলকে সাপোর্ট করেছে এমনটা নয়, অধীরকে হারিয়ে দিয়ে লোকসভার বিরোধী দলনেতার পদটাকেও কুক্ষিগত করতে পেরেছে প্রশ্নাতীত ভাবে। কংগ্রেসের চেয়ে হারামি আর কেউ নেই, না তাদের নীতি আছে, না তাদের ভোট। এদের সাথে জোট মানে গাধার পিঠে চড়ার বদলে গাধাকেই কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়া।

রাজ্যজুড়ে ৮৮ হাজার বুথে ২জন করে কমপক্ষে দেড় লাখ চোর রয়েচছে। এচছাড়া MAL, MP, তাদের স্যাঙাৎ, চাঁটাপার্টি সব মিলিয়ে কমবেশী ৩ লক্ষ স্বীকৃত চোর রয়েছে এই মুহুর্তে। হারাম খেয়ে খেয়ে চর্বি জমে গেছে এদের, মানসিকভাবে কুঁড়ে হয়ে গেছে। ভোট চুরির জন্য তো দৌড়ঝাঁপ করতে হয়, নিজেরা সেসব ভুলে গেছে, ভাড়াটে গুন্ডা দিয়ে আর কতটা কী করা সম্ভব! পাশাপাশি সম্পদ মানুষকে ভীত করে তোলে, হারাবার ভীতি এসে যায়। এদের ছেলেপুলেরা বড় ব্যবসা ফেঁদে বসেছে রাজ্যের সর্বত্র। ফলে, তোলামুলের প্রতিটা চোর এখন ভীত, এরা এবারে আপসে আসতে রাজি হবে। এদের ক্যালাতে হলে ফেসবুকের বিপ্লবীরা কি যাবে দ্বান্দিক তত্ত্ব আবৃত্তি করতে করতে? নাকি বাঁশ নিয়ে যারা ক্যালাতে পারে তারা যাবে? আর বাঁশ নিয়ে ক্যালাবার লোক বামেদের দলে মাঠে ময়দানে ঠিক কতজন আছে আজকের দিনে এই মুহূর্তে?

যারা হুমায়ূন বা সিদ্দিকির দলে রয়েছে, তাদের অধিকাংশই তো সর্বহারাদের প্রতিনিধি। শ্রমিক, কৃষক, প্রান্তিক শ্রমজীবী। এটা ঠিক, ১০১% ক্ষেত্রে এদের সাথে বামেদের আদর্শ খাপ খায় না, তাই জোট করার প্রশ্নই ওঠে না, কিন্তু গণতন্ত্রে যখন সংখ্যা কথা বলে, সেখানে পরিস্থিতির সাপেক্ষে রফা হলে সমস্যাটা কোথায়! বেগ এলে নাকে রুমাল চাপা দিয়েও তো আমরা হাইজিন ভুলে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে ঢুকে পড়ি। শৌচের জন্য রোজ বাঁ হাতে করে হলেও গু ঘাঁটি তো আমরা প্রত্যেকে, তাহলে তোলামুল নামের রাজনৈতিক গু সাফাই করতে হলে হুমায়ূন নামের গু ঘাঁটলে অমনি অপবিত্র অশুচি হয়ে যাবো?

টাকা কারো বাপের নয়, আমার ট্যাক্সের টাকা চুরি হয়েছে, অথবা রাষ্ট্রীয় জনগণের সম্পদ চুরি হয়েছে। চোর তোলামুল এই চুরি করেছে। তাই যেকোনো মুল্যে এদের বিসর্জন দিতে হবে ভোটের মাধ্যমেই। দুর্নীতির পাহাড় ভাঙতে গেলে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবি বা ন্যাকড়া জড়ানো দাস ক্যাপিটেলের সামনে হাত জড়ো করে পূজারী শ্রেণির তাত্ত্বিক কমিউনিস্ট দিয়ে হবে না, ওই জাতেরই গাঁইতি কুড়ুল নেওয়া লোক দরকার, জেসিবি দরকার। যারা তোলামুলকে ক্যালাবে। সর্বহারা শ্রমজীবী ‘শ্রেনি’ ডাইলেক্ট এর কচকচি বোঝে?

দিনের শেষে সংসারটা যাদের চালাতে হয়, দল ক্ষমতায় এলে নেতা মন্ত্রী হলে যেমন তারা হবেন, খারাপ হলে মা মাসি তুলে গণ খিস্তিখেউরটাও তারাই শোনে। তাই, বাকি সেটাই হোক যেমনটা পার্টি শীর্ষ নেতারা পরিস্থিতিকে বুঝবে বিশ্লেষণের মাধ্যমে। আমি বুঝি, যে উদমা ক্যালান দিতে পারবে, তার সাথে ভোটের বাজারে সমঝোতা বা রফা করো; ব্যাস এটুকুই, যাতে অপারেশন কাটমানি প্রোজেক্ট সফল হয়।

শ্রমিকের যেমন শৃঙ্খলা ছাড়া হারাবার কিছু নেই, বামেদেরও তেমন শূন্য ছাড়া হারাবার কিছু নেই, পাওয়ার জন্য গোটা বাংলা রয়েছে প্রতীক্ষাতে।

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

বামপন্থা কি!

 

বিচিতে লাথি পরলে কেউ বউকে স্মরণ করেনা। নাঙ, ব্যাং, নেতা, দিদি, পিসি, দাদা, জ্যেঠু, মেসো, গার্লফ্রেন্ড , শ্বশুর, শালী, বৌদি, ভগবান প্রমুখ কাউকে ডাকেনা।

বাবাগো/মা'গো, গেলাম গেলাম- এটা বলেই চেল্লায়। এটাই শাশ্বত।

কৃষক শ্রমিকের পেটে লাথি পরলে যে কথা গুলো বের হয়, মার্ক্স সেই কথা গুলোই সংকলন করে লিখে গেছেন, তার বাইরে আজও নতুন কিচ্ছু বলার নেই, আগামীতেও থাকবেনা। কারন এগুলোও শাশ্বত। এই কারনেই যুগ যুগান্তরে দেশ কালের গন্ডী পেরিয়ে প্রতিটা রক্তচোষাদের স্থায়ী শত্রুর নাম মহামতি মার্ক্স ও তাঁর দর্শন।

স্বভাবতই, তোলামুল বা চাড্ডিরাও যখন শ্রমিক কৃষকের হয়ে কথা বলে সেটা বামেদের মতই শোনায়। মার্ক্সের অনুগামী মনে হয়।

সুতরাং, এলিতেলি যাকে তাকে বাম ভাবার ভুলটা বড্ড করে ফেলি আমরা। বামপন্থা কোনো কবিতা বা কয়েকটা ইষ্টমন্ত্র জপার নাম নয়। এটা একটা জীবনধারা, যেটা সারাজীবন ধরে অনুশীলন করে যেতে হয়। তাই ধান্দাবাজ, সেয়ানা, চালচোর, ধর্মীয় উন্মাদ, ভাতাজীবি কিম্বা নেকু সুশীল যে কেউ যখন অন্ন বস্ত্র বাসস্থান ও মৌলিক অধিকারের দাবীতে কথা বলে আমরা তাৎক্ষণিক ভাবে ধোঁকা খেয়ে যায়।

আমাদের আরো বেশী সতর্ক হতে হবে এই ক্রান্তিকালে।

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

WOW! Momo

 


#boycottwowmomo


কলকাতা শহরের বুকে এত বড় অগ্নিকাণ্ড, অথচ চারিদিকে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা, বরং বইমেলা নিয়ে অনেক বেশি মাতামাতি শহুরে শিক্ষিত মহলে। সোশ্যাল মিডিয়াতে হুজুকে পাব্লিকের মাথা ব্যথা অরিজিৎ সিংহের ফিল্মি গান না গাওয়ার খবর নিয়ে। বিধানসভা নির্বাচন মাত্র দু’মাস বাকি আছে, সেই নিয়ে তর্জার খামতি নেই, SIR নিয়েও চায়ের কাপে তুফান উঠছে। এদিকে তোলামূলের নেত্রী Mamata Banerjee ও তাদের যুবরাজ Abhishek Banerjee এই দুটো পেজে, আজকে বেলা ১২টা অবধি কোনো পোস্ট নেই এই ভয়াবহ অগ্নিকান্ড বিষয়ে সহমর্মিতা বিষয়ে। অথচ অন্যান্য পোলিও বা হুপিং কাশিতে কিম্বা পেঁচো মদ খেয়ে ড্রেনে ডুবে মৃত্যু হলেও পিসি ভাইপো মিলে SIR এ মৃত্যু বলে নৃত্যনাট্য শুরু করে দিয়েছেন গত ২ মাস ধরে। 

ওদিকে তোলামূল যত লাফায়, বিজেপি ততটাই লাফায় মেপে মেপে। ওয়াও মোমোর মালিক যেহেতু মারোয়াড়ি, স্বাভাবিকভাবেই বিজেপির অফিসিয়াল পেজে BJP West Bengal বেলা ১২টা অবধি অগ্নিকান্ড নিয়ে কোনো পোস্ট নেই। মজা হলো ছাগলের তিন নাম্বার ছানা বামেদের নিয়ে, তারা এমনই সরলমতি নির্বোধ- CPIM West Bengal পেজের সর্বজ্ঞ রিংটাল এডমিনেরা নিজেরা জানে না কোনটার প্রতিবাদ কখন করতে হয়, আর কোনটা করতে নেই। যেহেতু তোলামূল বা বিজেপির পক্ষে কেউ কিছু বলেনি, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও অফিসিয়ালি কোনো বিবৃতি জাতীয় কিচ্ছু নেই আজ বেলা ১২টা অবধি, অথচ অগ্নিকান্ডের সময় পেরিয়ে প্রায় দেড় দিন অতিক্রান্ত। একদল চোর বাটপার সরকারে রয়েছে, বাকি দুটোর একটা ধর্মীয় উন্মাদ আর একটা নির্বোধ সর্বজ্ঞ ক্ষমতায় আসতে চায়। এই হলো বাংলার রাজনৈতিক নির্যাস।

আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ এবং খুঁজে পাওয়া মিলিয়ে মৃতের সংখ্যা ৫০ জন বা তার বেশি হতে পারে, যারা সকলেই গরিব শ্রমজীবী মানুষ। আজ অবশ্য আরেক ভাইপো অজিত পাওয়ার নিয়ে সকলে ব্যস্ত। সঞ্জয় গান্ধী, রাজেশ পাইলট, বিজয় রূপানি, খান্ডু, YSR রেড্ডি, মাধব রাও সিন্ধিয়া- এই তালিকাতে আরেকটা নাম ৭০ হাজার কোটি চুরি করা ডাকাত অজিত পাওয়ার। প্রমোদ মহাজন, গোপীনাথ মুণ্ডে, বিপিন রাওয়াত, মনোহর পারিকর, এমন অনেক নামের ভিড়ে আরেকটা নাম অজিত পাওয়ারেরও রইল, শাহী জামানাতে যার মৃত্যুর কোনও তদন্ত হবেনা। সে যাই হোক, আনন্দপুরে ফিরি । তবে পিসি সহজে আনন্দপুরে ফিরতে পারছেন না, শরদ পাওয়ারের ভাইপোর এক্সিডেন্ট তার শরীর রক্তশূন্য করে দিয়েছে। হাজার হোক ভাইপো তারও একটা আছে। কে জানে তার কী পরিণতি ঘটাবে! 

বাংলার পক্ষী Garga Chatterjee চৌদারও কিন্তু কোনো দেখা নেই, কোনো আওয়াজ নেই। মেড়োদের টাকায় খেয়েপড়ে সংগঠন চালায়, বলবেটা কীভাবে! দুটো শ্রমজীবী বিহারি মেরে এদের যত বিপ্লব। প্রতিটা শহুরে বুদ্ধিবিচিদের মুখে মাড়োয়ারির বীর্যে ভেজানো বার্গার ঠাসা রয়েছে, চোখে মাসিকের ন্যাকড়া, তাই এরা শুনতে পেলেও- না কিছু দেখতে পাচ্ছে না কিছু বলতে পারছে। সকলের জ্ঞানগরিমা নিজেদের ইজেরে সঞ্চিত রয়েছে, বেশি লাফাঝাঁপা করলে কালীঘাটের মাসোহারা বন্ধ হয়ে যাবে। তাই এরা সকলে বইমেলা নিয়ে ব্যস্ত, কতগুলো ছোটলোক আগুনে পুড়ে মরল না বাঁচল তা দেখার ফুরসত কোথায়!

আনন্দপুরের জতুগৃহে মৃতদের বেশিরভাগের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা। পুলিশ অবশ্য প্যান্ডেল ব্যবসায়ী খেজুরির গঙ্গাধর দাসকে বলির পাঁঠা বানাতে উঠেপড়ে লেগেছে, কারণ মাড়োয়াড়ির টিকি ছুঁলে ঝটকা লাগবে। পুলিশ যেটা ভালো পারে সেটাই করছে, অধিকাংশ বডি হাফিস করে দিয়েছে। তারপরেও ১৬টা লাশ বাইরে চলে এসেছে। ২০ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে, বারুইপুর পুলিশ জেলার সুপার জানিয়েছেন, বিষয়টা তদন্ত করে দেখছেন।

সোনারপুর উত্তর বিধানসভা এবং নরেন্দ্রপুর থানার অন্তর্গত ওই এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছেছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, দমকলমন্ত্রী সুজিত বসু দাঁড়িয়ে থেকে তথ্য লোপাটে যোগ্য সঙ্গত দিয়েছেন। স্থানীয় স্তরে কমরেডেরা আজ হয়তো কোনো প্রতিবাদ মিছিল করবেন, কিন্তু কোলকাতার রাস্তা স্তব্ধ করে দেওয়ার দিন সেই বাম আমলেই ফুরিয়ে গিয়েছে। অবাঙালি মাড়োয়াড়ির নাম উচ্চারণ করে সাধ্যি কি!

উন্নয়নের জোয়ারে আসা কয়েকটি অগ্নিকান্ডের ছোট্ট ঘটনা –

  • ১) ৯ ডিসেম্বর ২০১১, AMRI Hospital অগ্নিকাণ্ড (ঢাকুরিয়া, কলকাতা)। মৃত্যু সংখ্যা প্রায় ৮৯ জন।
  • ২) ২৭ ফেব্রুয়ারি ২০১৩, কলকাতা মার্কেট অগ্নিকাণ্ড (Surya Sen Street Market)। পাঁচ তলা মার্কেটের আগুনে শ্রমিক ও ব্যবসায়ী ছিলেন কাজ শেষে/ঘুমানো অবস্থায়। মৃত্যু সংখ্যা কমপক্ষে ১৯ জন।
  • ৩) ১৫-১৬ সেপ্টেম্বর ২০১৮, বাগরি মার্কেট (Bagri Market) আগুন দীর্ঘদিন ধরে জ্বলে প্রায় ১,০০০+ দোকান ও সামগ্রী ধ্বংস করেছিল। মৃত্যু সংখ্যা সবটাই ধামাচাপা দিতে সক্ষম হয়েছিল। 
  • ৫) ২৭ আগস্ট ২০২৩, দত্তপুকুর ফায়ারওয়ার্কস ব্লাস্ট (Duttapukur blast)। অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ও আগুন। মৃত্যু সংখ্যা কমপক্ষে ৯ জন।
  • ৬) ৩০ এপ্রিল ২০২৫, Rituraj Hotel অগ্নিকাণ্ড (বড়বাজার, কলকাতা)। মৃত্যু সংখ্যা ১৪ জন।

এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল ১৬-১৭ মে ২০২৩-তে। প্রথম খবর অনুযায়ী ঘটনাস্থলে ২০ জন ঝলসে যায়, তারপর তোলামূল প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে সব ধামাচাপা দিয়ে দেয়। গত ১৫ বছর ধরে রাজ্যের প্রতিটা অংশে কত বিয়ে বাড়ি, বাজি কারখানার নামে বোমা ব্লাস্ট করিয়ে কত মানুষ পুড়িয়ে খুন করে কাঠ কয়লা বানিয়ে দিয়েছে, তার কোন লেখাজোখা নেই।

চারিদিকে মিথ্যা প্রশ্নের ভিড় জড়ো করে মাড়োয়াড়িকে বাঁচাবার চেষ্টাতে কোনো খামতি নেই তোলামূল প্রশাসন ও বিজেপির। জলাজমি কবে ভরাট হয়েছে? দমকলের পারমিশন ছাড়া গোডাউন কেন চলছিল? মৃতদের পরিবারের জন্য সরকারের কী বার্তা দিয়েছে, এই সব আবাল প্রশ্নে ছেয়ে রয়েছে বঙ্গ মিডিয়া। 

৫০টা শ্রমজীবী পরিবারকে ক্ষতিপূরণ কীভাবে দেবে আর কে দেবে ও কবে? কেন ২৪ ঘন্টা কেটে গেলেও WOW মোমোর কেউ গ্রেফতার হয়নি ও কেন! কেন বিরোধীরা এমন গান্ধীজির বাঁদর সেজে বসে রয়েছে?

আম বাঙালিকে শুধাচ্ছি- আপনারা পারেন না আজ থেকে WOW মোমোকে সমুচিত জবাব দিতে, দিন না এই কোম্পানিটাকে বয়কট করে। আপনাদের অন্তরে তো এই খুনিদের প্রতি তীব্র ঘৃণা রয়েছে। সরকার ভাড় মে যাক, নিদেনপক্ষে আপনি তো মৃতদের প্রতি সহমর্মিতা দেখাতেই পারেন- এই মেড়ো কোম্পানিটাকে কালো তালিকাভুক্ত করে।

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নির্লজ্জ আলিমুদ্দিন


 

আপনাদের কি কোনো লজ্জা শরম অবশিষ্ট আছে? না এমনটা বলছিনা যে আগেও আপনাদের হায়া শরম ছিল, না আপনারা কখনও দাবী করেছিলেন যে আপনাদের লজ্জা বা ইজ্জত রয়েছে।

লর্ড শুভঙ্কর প্রদেশ কংগ্রেস সভাপতি হবার পর থেকে টানা বলে চলেছে আমরা ২৯৪ টা আসনে নিজেরাই লড়ব, নিজেরাই লড়ব। রাহুল গান্ধীর অনুমতি না থাকলে গত পাঁচ ছয় মাস ধরে এই কথা সে বলতে পারত! প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এ খবর বারেবারে বেরিয়েছে, ২৩ টা জেলার প্রতিটা জেলা সভাপতিরা জানিয়ে দিয়েছে- তারা সিপিএমের সাথে জোট চায় না। তবুও লাজ লজ্জার মাথা খেয়ে কংগ্রেসের সাথে জোট করার জন্য পেছনে পেছনে ঘোরার দরকারটা কোথায়?

৩৪ বছর রাজত্ব করার পর সংগঠন কি এতটাই ধজভঙ্গ হয়ে গেছে যে- জেলা থেকে আলিমুদ্দিন অবধি খবর আসাও বন্ধ হয়ে গেছে? কংগ্রেস বহু জেলায় যতটা পেরেছে প্রার্থী বাছাই করে ফেলেছে। যেটুকু বাকি রয়েছে সেটা- তোলামূলের যে চোরটা টিকিট পাবে না, সেই মালগুলোকে ধরে এনে টিকিট দিয়ে কিছু হারামের টাকা কামাবার অভিপ্রায়ে।

মালদা, মুর্শিদাবাদ কিংবা উত্তর দিনাজপুরে বামেরা যদি আসন জেতে, তবে সেটা তাদের নিজ ক্ষমতাতেই পারবে, না পারলে কংগ্রেসের ভোটেও পারবে না। কিন্তু বাকি ২০টা জেলায়, বামেদের ভোট ছাড়া একটা আসনেও কংগ্রেস জামানত টুকু বাঁচাতে পারবে? দুই বর্ধমান ও মেদিনীপুর, ২৪ পরগণা, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, নদীয়া, বাঁকুড়া, ও পুরুলিয়াতে একটা এমন আসনের নাম বলুন, যেখানে কংগ্রেস তার নিজস্ব ভোট বামেদের ঘরে ট্রান্সফার করিয়ে বাম প্রার্থীকে জেতাবার মতো ক্ষমতা রাখে? এমন ১টা আসনের নাম বলতে পারলে আমি কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেবো।

হ্যাঁ, সত্যিই যদি অধীর চৌধুরীর সঙ্গে মুর্শিদাবাদে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতেই হয়, সেটা স্থানীয় স্তরে বোঝাপড়া করে নিন, মিটে গেল! তার জন্য এত ঘটা করে কংগ্রেসের পোঁদে হত্যে দিয়ে পড়ে দরকারটা কী আছে? এতটাই কি আপনারা মানসিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন? নাকি রাজনৈতিক বোধবুদ্ধিহীন উন্মাদ হয়ে গেছেন!

দুই ২৪ পরগণায় ISF অন্তত কংগ্রেসের থেকে জোট সঙ্গে হিসেবে অনেক বেশি বিশ্বাসযোগ্য আর মাঠে ময়দানে মাঠে লড়াই দিতে পারবে। পাতি বাংলায় তোলামূলের শওকত শাহজাহানের ঠ্যাঙারে বাহিনীর মোকাবিলাতে পালটা ক্যালানি দিতে গেলে বহু জায়গায় ISF কে দরকার, এটাও বাস্তবতা। তাছাড়া ISF জোট করতে চেয়ে সম্মানের সঙ্গে চিঠিও দিয়েছে অলরেডি।

বলিহারি আপনারা নেতা সেজেছেন এই  আকালের কালে, মহামতি মার্ক্স বেঁচে থাকলে আপনাদের কোর্ট মার্শাল করাবার নিদান দিতেন নির্ঘাৎ। আপনাদের পালে হাওয়া দিচ্ছে আপনাদের অনুগত কিছু সর্বজ্ঞ স্বঘোষিত বিজ্ঞবিচি ফেসবুকের বাম্বাচ্চা বিপ্লবী সমর্থক! আর তো দু’মাসও বাকি নেই ভোটের নির্ঘন্ট প্রকাশ হতে, এই অন্তিম লগ্নে দাঁড়িয়েও সোজা কথাটা সোজাভাবে বলতে পারছেন না কেন! মেরুদণ্ডে জোর না থাকলে হালকা করে মরে গিয়ে জায়গা ফাঁকা করে দিন, যত্তসব ভীতু মালে জায়গা জড়ো ফালতু।


ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...