শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

নিশি যাপন


নিস্তব্ধ রাত্রীর আঙিনায় একা
কুয়াশার সাথে কোলাকুলি ;
বিমূর্ত স্মৃতির দল জটপাকাচ্ছে,
থাকবো বলেই আছি, অন্ধ মনের গলি।

পর্নমোচীর পাতার মত হলুদ রস জমেছে,
ভাবনার আনাচে কানাচে, শিরায় শিরায়;
টুপটাপ হিম ঝরে চলেছে, অলক্ষ্যে
চিরহরিতের অসহ্য অট্টনাদ, হাওয়ায় হাওয়ায়।
নিষ্পলকে তারার দৃষ্টি, জ্বলছে রাতের পাখীও,
শিউলিবাড়ি প্রস্তুত, ঝরে পরার অপেক্ষায়;
হয়তো অনতি দূরেই ভোর, অমাবস্যার চাঁদ,
ফ্যাকাসে দেঁতোহাসি, অনিচ্ছার সঙ্গমে সায়।
যাবো বলে কি এসেছিলাম? ইচ্ছেরা কি মৃত!
একটা শরীর ক্ষুধা নিদ্রা তৃষ্ণাহীন ;
একমুঠো স্বপ্ন ধার দিতে পারো? সরল সুদে...
অনন্ত প্রতিক্ষায়, আমি যে তোমাতেই হব লীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...