শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

মহালিঙ্গম তৈল

দেশীয় পদ্ধতিতে তৈরি জাপানী তেল কি বাবা কামদেব ভারতের বাজারে আনবেন?
যদি আনেন কি তার নাম হতে পারে? আপনারা কি সাজেষ্ট করবেন? ইন্ডিয়াল ওয়েল! হবে না, লাল তেল! হবে না, ভারত - হিন্দুস্থান...... নো চান্স স্যার। সব অলরেডি বুকড।
আমার সাজেসন : "পতন-জলী মহালিঙ্গম তেল"

বিজ্ঞাপনে দেখানো হোক পুঁই এর দরজা জানালার ফ্রেম। মানে পুঁই শাকের গাছে এই তেলের প্রভাবে প্রভাবে উহা শাল কাঠের মত মজবুত হয়ে গেছে।
এবং এর সাথে নির্দিষ্ট ধনুষ্টঙ্কার আসন শাষন করলে, পুঁইএর মিচুরির মত থোকা থোকা পুরুষ্ট *ন্ডকোষ জন্মাবে। যাহা স্বাস্থবান সেবকের জন্ম দেবে। এমনকি বাজারেএ পাতিলেবুর উপর দুফোঁটা ফেললেই সাথে সাথে উহা বাতাবি লেবুর আকার ধারন করিবে। বা পৌরসভার জল লাইনের পাইপের মুখে দিলেই.... বিদ্যুত বেগে হদহদ করে ধারা প্রবাহিত হবে। ইত্যাদি ইত্যাদি.....
যদিও বাবার নিজশ্ব কক্ষে বাবার প্রসাদ খেয়ে ২-৩ ঘন্টার কোর্স করলে তিনি নিজেকে গর্ভবতী রুপে আত্মপ্রকাশ করাতে পারবেন। ইহা পুরুষদের জন্য নহে। কা-পুরুষ, মহাপুরুষ ও মহিলারাই প্রযোজ্য। (লেসবো ব্যাতিরেকে, ওনার জন্য আধে-মা আছেন)
বি:দ্র:- ইহা কেবলিমাত্র 'গো' ও 'শাখামৃগ' সন্তানদের জন্যই প্রযোজ্য।

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

খোরাক



উন্মাদীয় রবিবাসর


~:খোরাক:~
~~~~~~~~~


একটা দিন মোটে পরে পাওয়া ছুটি, তাতে রবিরার হলেও কিন্তু শান্তি নেই, সকালের ঘুম ভাঙতেই চাই না । সকাল সকাল বাজারে না গেলে মাছ পাওয়া যাবে না, টাটকা সবজি পাওয়া যায় না, দুধ, পৌরসভার ট্রাক্টারের শোধন করা জল... আরো কত কি। সব থেকে বড় কথা, বেলা হয়ে গেলে, চেনা জানা লোক গুলো কে পাওয়া যায় না, যে জমিয়ে একটু আড্ডা মেরে আগামী সপ্তাহের জন্য পাড়াতুতো “খোরাক” সংগ্রহ করা যাবে।



অগত্যা গিন্নির তারস্বরে চিৎকারে, শুকনো আদার মত অবশিষ্ট প্রানে ত্রাহি ত্রাহি রব উঠার আগে ঘুম থেকে উঠাই শ্রেয়। এখানে পুরূষের বয়স ভেদে, চীৎকার এর খোরাক যোগানকারি ব্যাক্তির পরিবর্তন ঘটে। শিশু বয়সে ভোর বেলা মায়ের চিৎকার, উঠ স্কুল কখন যাবি! যুবক বয়সে মায়ের সাথে বাবাও যুক্ত হন। কলেজ লাইফ বা তার পরবর্তী কিন্তু বিবাহ পূর্ব্ববর্তী সময় কালে মায়েরা কোন এক অজানা কারনে শান্ত হয়ে যান, আর বাবা রা দ্বিগুন তৎপরতার সাথে চিৎকার শোনানোর কাজটুকু নিপুন ভাবে অধিগ্রহন করেন। 



যারা দূর্ভাগা তাদের প্রেমিকারা ও অনেক সময় চেঁচামেচির সু অভ্যাস টা প্রেমিক জীবনেও বজায় রাখিয়ে দেন। এক্ষেত্রে একটি জীবনিকালে বাবার এই ভুমিকায় অবতীর্ন হওয়া টা অনেকটা ডেপুটেসনে শিক্ষন নিয়োগের মত। জানেন অল্প দিনের কিন্তু বুঝতে চান না।



এর পর বিবাহ। প্রথম সন্তান অথবা সর্বাধিক ৩ বৎসর, যেটি আগে ঘটবে, সেটির উপর নির্ভর করে স্ত্রীর সর্বেসর্বা হবার শুভরাম্ভটি। যদিও সেই মহেন্দ্রক্ষনের প্রতীক্ষায় খুব বেশী দিন অপেক্ষা করতে হয় না, কারন বিবাহের পর, আকস্মাৎ বাবারা কেমন যেন নেতানো পাঁপড় হয়ে যান, কোন কথা ই আর সামনা সামনি বলেন না, সবটাই মা এর মাধম্যে। এদিকে মায়েরাও একটি, বছর ৫-৭ (কমবেশী) শীতঘুম দিয়ে , নব উদ্যমে বৌমার সহিত সহ- শাষকের ভূমিকায় অবতীর্ণ হন। নিজেদের মধ্যে ওয়াটার-লু সহ।



বৃদ্ধ বয়সেও এই আজীবন চিৎকার শোনার অভ্যাসের রেওয়াজ টা অক্ষুন্ন থাকে, গিন্নি বেঁচে থাকলে তো কথাই নেই, তিনি একাই যথেষ্ট, যদি কোন কারনে তিনি অনুপস্থিত থাকেন, তাহলে হয় বৌমা বা নিদেনপক্ষে বাড়ির পুরাতন চাকর কে দিয়েই সেই পুরাতন সু অভ্যাস বজায় রাখানো হয়।



এমতাবস্থায়, বাঙালী পুরুষের মনোরঞ্জনের উপায় কি?? ঘরে?? নৈব নৈব চ। যেটুকু মন-চোখ ও মুখের মানে ভাষার আগল খুলে একটু খেয়াল খুশির আমোদ, একটু তাস, বা দাবা খেলা বা ক্যারাম বা নিদেন পক্ষে লুডো, তারই ফাঁকে একটু ফুকুফুকু বা ঢুকুঢুকু। সবটাই তো আড্ডা খানায়। এই তো জীবন... যাক না যেদিকে যেতে চাই প্রান। আর হ্যাঁ এই প্রানের টানেই ক্লাস নাইনের, বছর ষোলোর পটলার সাথে, মধ্যচল্লিসের LIC এর দাদাল পরেশ দা, আর অবসর প্রাপ্ত কেরাণী হরিপদ বাবু, জমিদার বাড়ির বখে যাওয়া বড় খোকা নগেন মানে নগেন্দ্রনারায়ণ সিংহ রায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কলব্রিজ খেলে যেতে পারেন, একটা বিড়ি চারজনে শেয়ারিং করতে করতে। হাজার অমিল হোক, ইনারা জড় ও নন, পর ও নন, এনার আসলে আপনজন।



এখন প্রত্যেকের সাথে থাকে নিজস্ব জগতের যন্ত্রনা। যেমনঃ পর্যানুক্রমে...



“কি যে বলি, শালা মাস্টার গুলোও হয়েছে আজকাল, আরে দু বছর আগেই যদি আমাকে নাইনে পাশ করিয়ে দিতিস , কার এমন ক্ষতি টা হতো শুনি? বলি সরকার থেকে কি মানা ছিল? পর পর ইচ্ছা করে আমাকে ফেল করালো, জানো। আরে আমায় ফেল করিয়ে তদের কি লাভ হলো?? মন্টু মাস্টারের মেয়ে, ওই সে বাসন্তী, যাকে তোমরা ফ্যাসন বাসন্তী বলো গো, ওর সাথে ইন্টু-মিন্টু টা ধরে ফেলাতেই যত্ত কেলো, বাড়িতে জানলো, ইস্কুলে জানলো। বাপটাও যেমন আমার, যেন কাল সাপ, আমার বেলাতেই যেন সব টাকাপয়সা ফুরিয়ে যায়, বলি, একটু তো শুধু বিড়িই খায়, পেলে পাব্বনে একটু মাল, আর তোমাদের সৎসঙ্গে না এসে আমি একা একা কোনোদিন বাবা খেয়েছি? তোমরাই বলো। 



মা টা ও টুকি মানে বোনটা বড় হতেই, আমাকে নিয়ে যেন ভাবা ছেরে দিয়েছে, তবে রাত বিরোতে দরজা টা এখনো উনিই খুলে দেন। একদিন এমন দিন আসবে , যে দেখবে এই প্রহ্লাদ চন্দ্র সেন কে সবাই স্যালুট করবে। অমন চোখ কপালে তোলার কি আছে! আমার ই তো ভালো নাম, লোকে ভালো বেসে পটলা বলে ডাকে আর কি। আমি ব্যাবসাই করবো। চাকরি বাকরি কেউ করে?? ছ্যাঃ... বিয়েটাও তো করতে হবে না কি!! তাছারা ওই হতচ্ছারা মাস্টার গুলোর জন্য কি ডিগ্রি পাবো?? যে চাকরির এপ্লিকেশন করবো!! ছ্যাঃ ছ্যাঃ...



সত্যি বলছি কি জীবনে ঘেন্না ধরে গেল।



ভাবলাম চিটফান্ড বন্ধ হলে, আমাদের একটু সুরাহা হবে, কিন্তু কোথায় কি, সেই... যে কলু সে কলুই। সব ভোগাস, এঁড়ে বাবার সপ্ত জন্তুর, ‘ওই খান কার’ লোম দিয়ে তৈরি, অব্যার্থ মাদুলিও ফেল মেরে গেলো। মাঝ খান থেকে কয়েক হাজার টাকাই পন্ড গেল। আমার ব্যাড লাক টাই খারাপ মনে হয়। ওদিকে ছেলের ৪ টে টিউসুনি, মেয়ের আবার দুকাঠি বাড়া, নাচের ইস্কুল গানের মাস্টার, ফ্যাসাদের কি আর শেষ আগে, মাসে ৩-৪ টে নিমন্ত্রণ লেগেই আছে বাঁ_, তার উপরে গিন্নি, ফরমাইসের শেষ আছে? বাবা মায়ের ওষুধ কি কম টাকার কিনতে হয়? খুকির বিয়ের গয়নার জোগার টাও তো এখন থেকেই করতে হবে, ভাবছি একটা নতুন ব্যাবসা করবো। 



হাত খরচাতেও একটু রাশ টানতেই হবে মনে হচ্ছে। আজ কাল আর একটু বিদেশী টেষ্ট করবো, তার ও আর উপায় নাই। গিন্নির নতুন ঘোড়ারোগ, বেড়াতে যেতে হবে। না হলে নাকি পাড়ায় আর মান থাকছে না। ঘোষজা ছেলে স্বামী নিয়ে গত বছর পূরি গিয়ে বাবার পায়ে প্রেসাদ দিয়ে এসেছেন, এবার আমাদের কমপক্ষে দিঘাও যেতে হবে, না হলেই গৃহযুদ্ধ। আবার নতুন খরচা, টাকা কি আর গাছে ফলে? LIC বড় বাবুদের টানা টার্গেট পূরনের চাপে চাপে জর্জরিত, সারা দিন লোকের সাথে বকবকানি, ঘরে এসে নানান অভাব অভিযোগ। জ্বলে গেলো দাদা, সব জ্বলে গেলো। এই তোমাদের এখানেই একটু যা শান্তি। বাকি টা তো সেই খাড়া-বড়ি-থোর।



সত্যি বলছি কি জীবনে ঘেন্না ধরে গেল।



কদিন থেকেই বড় খোকা কে বলছি, ওর ও আর সময় হচ্ছে না, শেষের দুটো তো আমাকে এখন আর গ্রাহ্যি করে না। চোখের পাওয়ার টা বেড়েছে মনে হচ্ছে। শালা ইস্কাবনের বিবি কে, মোল্লা পাড়ার জরিনা বিবির মত দেখছি। একটু শখ করে যে, আলাদা তোদের সাথে একদিন রাত্র খাসির মাংসের মোচ্ছোব খাবো, দাঁত গুলোর জন্যে সে উপায় ও নেই, শুধু ঝোল খেয়ে আর চেটেই মজা, অবিশ্যি পেনসানের টাকাটা তো ওষুধ খেতেই চলে যায় বুড়োবুড়ির। জমানো টাকা যা আছে, অদিনের জন্য ওটুকু আর হাতছারা করতে সাহষ হয় না। তীর্থ করতে যাওয়ার শখ এখন কে মেটায় দেখি।



 রমলার শ্বশুর মানে বড় জামাই এর বাবা একটা সৎসঙ্গ দলের সাথে কাশী বৃন্দাবন ঘুড়ে এলো, উনি বিপত্নীক ওনার যা সম্ভব , আমাকে তো আর সেটা সাজে না। কমলা বলেছে, যে বাবা ভরষা রাখো আমার উপর, তোমার তিন ছেলে যদি তোমায় তির্থে নাও পাঠায়, তোমার ছোট মেয়ে জামায় পাঠাবেই, এখন এটাই ভরষা। সামনেই অমাবস্যা, গাঁটের ব্যাথাটা আবার বাড়বে। পেসার আর সুগার ঠিক রাখতে গিয়ে লুঙিই ঠিক রাখতে পারি না। আচ্ছা দেখ তো, আমার চামরায় কালো কালো ছোপ পরছে কি রকম। নাহ কলপ করা টা এবার ছেরেই দেবো ভাবছি। এখন এই সারাদিন সময় কাটানো টাই বড় মুসকিল। বাড়ি গেলেই সেই গিন্নি-বৌমাদের কিটকিট, নিউজ চ্যানেল ই বা আর কতক্ষন দেখবো? ভাবছি একটা ছোট খাটো ব্যাবসা ই করবো ভাবছি, তাতে কিছু আমদানি ও হবে, সাথে সময় টা ও কাটবে। শান্তি নেই ভাই শান্তি নেই। এই তোদের সাথেই যা একটু শান্তি পাই...



সত্যি বলছি কি জীবনে ঘেন্না ধরে গেল।



নাহ, এই জন্যই তো দেশ থেকে রাজা জমিদার রা বিলুপ্ত হয়ে গেছে। আরে বাওয়া যুগের হাওয়া কে মনতে হবে না?? ব্যাটা যত গো-মুখ্যের দল। বলি ওই ২০ বিঘে জমির উপর পেল্লাই বাড়ি টা রেখে হবে টা কি?? তার উপরে হাজার ট্যাক্সের বায়ানাক্কা। এই পানিহাটির গঙ্গাপাড়ে এমন একটা জাইগা ভালো প্রোমোটার কে দিলে, এমনিতেই ২-৪ টে ফ্লাট ফ্রিতে পাওয়া যাবে, তার উপরে নগদ টাকার পাহাড়। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। আরে বাব্বা সেই হাফ প্যান্ট পড়া অবস্থা থেকে রাজনীতি করছি, আমি বুঝি না?? 



কাউন্সিলারের আপন মামাতো ভাই, জগাই দা পর্যন্ত মাঝ রাতে আমার কাছে পরামর্শ নেন, যে নগেন এটা কি করবো বল তো?? আর আমার ফ্যামিলির এই হা-ভাতে কটা কে শুধু বোঝাতে পারলাম না। লজ্জা লজ্জা, আমার নয় এদের, গোটা দেশের। কাল যখন এই নগেন যখন MLA হবে বা নিদেনপক্ষে কাউন্সিলর বা এক্কেবারে ছোট্ট করেও পার্টির কোন পোষ্টে যাবো, সেদিন এরা বুঝবে ,কেন যে আমরা হিরে চিনতে পারিনি! মামলার খরচ জোগাতে গিয়েই তো জমি বিক্রির টাকা গুলো শেষ হয়ে যাচ্ছে, এবার একটা কিছু না করলেই নয়। ভাবছি একটা ব্যাবসা ই করবো। 



মহান রাজনীতি বিদরা কি আর চাকরি করে বাছা?? ব্যাবসা ব্যাবসা। সব্বাই ব্যাবসা করে। তবে আমি যেদিন ব্যাবসা করবো, সকলের চোখ ধাধিয়ে যাবে। এখন তো বাড়ি গেলেই অশান্তি, আমায় বলে নাকি বুড়ো ভাম, ছোঃ... সবে তো চল্লিশ। মেয়েরা দেখে তো অনেকেই আমাকে কলেজের ছেলে বলে ভুল করে। আমি বিয়েই করবো না। আমাদের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, দেখো এদের। ইনারা কেও বিয়ে করেছেন? বা পুরাতন ইতিহাস?? ক জন বিয়ে করেছিলেন?? এই ঝঞ্ঝাটের জন্যই বাড়ি যেতেই মন চায় না। তোমাদের এই সাথ টুকু ছারা কোঠাও দুদন্ড শান্তি নেই। তোমরাই আমার আপনজন।



সত্যি বলছি কি জীবনে ঘেন্না ধরে গেল।



এর পর পরে থাকে একসাথে সমবেত ভাবে খুশী হবার পালা, কারন আসলি মাজা সাব কে সাথ আতা হ্যায়। শুধু মাত্র IPL ই সব্বাই কে এক স্থানে বসায় না, নির্ভেজাল পরনিন্দা-পরচর্চা আর পাড়াতুতো খোরাক পাড়ার বাঘ আর গরুকেও এক বারকোসে হালুয়া খাওয়ায়। তাহলে চলো আজ কুছ তুফানি করতে হ্যায়। সকলেই ভাবে মেরা নাম্বার কাব আয়েগা বাওয়া। যে যেমন পারে, এ্যামেচার শিল্পী সেজে পারফর্ম করতে শুরু করে দেয়। যেমনঃ-



“বংসীধরের বড় মেয়ে, আরতিটা তো যথেষ্ট সুন্দুরী, তাহলে এই মধ্য তিরিশে ও কেন বিয়ে করছে না? কোথাও কোন গোপন একাউন্ট নেই তো? পলান মিত্রের হাফের টান বলে ফি হপ্তায় যে গড়িয়া যেতেন, ওটা আসলে অর্শ জাতীয় কিছু ছিল। আরে এই বাষট্টি বছর বয়েসে হাপানি তেল না জাপানি তেল, কি যে উনি কেনেন কে জানে!! ব্যাঙ্কের নতুন ম্যানেজার বুলবুল মন্ডল বাবু কোন জেতের লোক? হিঁদু না মোচোরমান, রামরতনের ছোট ছেলে কোলকাতায় অদৌ কি চাকরি করে! না রেলে হকারি করে? আব্বাস মিঞা যতই জ্যান্ত মুরগি ঝুলিয়ে বাড়ি যান না কেন, গরুর মাংস নিশ্চই খান। 



মদু বাঙালের নাতনি কাজলি, কেমন তরতরিয়ে বড় হয়ে গেল বল দেখি। ভবেশ কে দেখেছো? বেটার আঙুল ফুলে কলাগাছ,নিশ্চই বেটার দুনম্বরি ধান্দা আছে। শুনেছো প্রনবেশ নাকি চাকরি পেয়েছে, মাস্টারি, ব্যাটা টুকে পাশ করেও আজ কাল লোকে মাস্টার পোপেসার হচ্ছে। সেটাই বা বলি কেন, দুলে পাড়ার সুশলে মাণ্ডির মেজ ছেলে, সে নাকি আবগাড়ি দপ্তরে চাকরি পেয়েছে, কোটা... কোটা... সব কোটা বাজি আর রাজনীতি। 



দেশের যে কি হবে, যারা ধরবে সব ব্যাটারাই তো চোর, সাথে আছে নেতারা। নাহ, সারাজীবন সততা করে আর কিচ্ছু হলোনা। কষ্ট তো হয় অবিনাষ দার জন্য, অমন চাঁদপানা মুখের মেয়ে, কিন্তু দেখো, যেন লগার আধখানা, বলি অতো লম্বা মেয়ের ছেলে পাবে কোথায়!! মিনু বৌদিকে খেয়াল করেছো? মেয়ে টাকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসার সময় খেয়াল করে দেখো, পাছাদুটো যেন কোলা ব্যাঙের তরাক তরাক করে লাফায় (সাথে অট্টহাস্য)। এ পটলা, দুটো কীর্তনের ক্লিপিং দে না, আর কি ই বা আছে জীবনে ...... ইত্যাদি ইত্যাদি”।



এই হল বাঙালী পুরুষ জীবনের মোটামুটি আড্ডা। যুগে যুগে এর বিবর্তন হয়েছে। বটতলা থেকে, চন্ডীমন্ডপ, হয়ে বৈঠক খানায় খানিক বিশ্রাম নিয়ে, পাড়ার রক আর ‘আমরা ক জন’ ক্লাব কে ছুঁয়ে আজ অন্তর্জালে বন্দি হয়েছে। যেহেতু অন্তর্জাল, তাই সীমা ও অনেকটাই বেড়েছে। নানুড় থেকে নন্দীগ্রাম লাটাগুড়ি থেকে হিঙ্গলগঞ্জ, সর্বত্রই এই পটলা-পরেশ দা, হরিপদ বাবুদের সাথে নগেন্দ্র বাবুদের নিত্য ওঠাবসা। এখানেও সেই মডিফায়েড রক কালচার। কিছু ব্যাতিক্রম বাদে।



সক্কলেই তো আসলে আমরা নিজেদের টা বলা হয়ে গেলেই, বাঁচার জন্য খোরাক খুঁজতে থাকি। একটা চোর্ব্য চোষ্য লেহ্য পেয় করে উদরস্থ করার মত খোরাক চাই। আর তার ব্যাবস্থা ও আছে , যুদ্ধবাজ আমেরিকা থেকে নটি আমেরিকা, ভানু সিংহের পদাবলী থেকে সানি লিওনির নামাবলী, সব রেডিমেড ব্যাবস্থা প্রস্তুত। আবার ঘন্টায় ৫০০ টাকা ইনকামের হাতছানির পাশাপাশি ঘন্টায় ৫ লাখ ঊড়ানোর হদিস, সব রেডি। 



শুধু খুঁজে নিলেই কেল্লাফতে। আগে টেবিলে বসে খেলা হত এখন মাউসে বসে জুয়া। সস্তায় এবং সর্টকাটে আখের গুছানো থেকে পরীক্ষা পাসের সহজ উপায়। নিখাদ চুটকুলা ঢামালি হয়ে কথার মায়াজাল। এখানে বোঝা মুশকিল কে মেয়ে আর কে ছেলে। রাবনের পুত্র ইন্দ্রজিত , যিনি মেঘের আড়ালে থেকে যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিলেন, এই যুগে জন্মালে যিনি নির্ঘাত ফেল মেরে যেতেন , বর্তমান ফেবু বাবুবিবি দের কেত্তন দেখে।



আসলে নগেন বাবুর মত, সময়ের সাথে তাল মিলিয়ে সব্বাই ছুটে চলেছি, কিন্তু মুসকিলটা হয় হরিপদ বাবুদের। একে অবসর জীবন, হাতে তুলনামূলক অনেকটা অতিরিক্ত সময়। অনেকেই অনেক সুন্দর সুন্দর সম্পর্ক তৈ রি করে ফেলেন। তার সাথে তৈরই হয় চাহিদাও। আগেকার দিনে বটতলা বা চন্ডীমন্ডপেও হতো। কিন্তু সেখানে হাঁ- টা খুব বেশী করার সমস্যা ছিল। এটা ইন্দ্রজিতের দেশ, চোখের আড়ালেই সকল কিছু। একটু এক্সট্রা এক্সাইটমেন্টের তারনায়, খোরাক করতে গিয়ে,কখনো কখনো, পুরো গুয়েগোবরে হয়ে গিয়ে নিজেই খোরাক হয়ে যান।



গুজব। নানা কারনে সৃষ্টি হয়। যেকোন আড্ডাখানা একটা সমমনস্ক দের স্থান, সর্বকালে, সর্বদেশে। এখানে কারো কারো ব্যাক্তিগত বিষয়, সমষ্টির পাত্তা পাওয়া আর না পাওয়ার মাঝ খানে গুজব তৈরি বা সৃষ্টি হয়। যিনি সমষ্টির পাত্তা পান না, তিনি আড্ডাখানায় উপস্থিতি কময়ে দেন, আর নানান বিকৃত ভাবনায় সাজানো খোরাকের জন্ম দেন, বাকি লোক গুলো যারা আড্ডা খানায় অবশিষ্ট রয়ে গেলেন, তারাও আলাদা আলাদা ভাবে ঐ সকল পাত্তা না পাওয়া ব্যাক্তি দের সাম্বন্ধে নানান মুখরোচক জল্পনা ফেঁদে, খোরাকের সৃষ্টি করেন। যদিও সকলেই আপনজনের চাদর চড়িয়েই থাকেন।



যে হরিপদ বাবু, বংশীর মেয়ে আরতির জন্য ভেবে আকুল, সেই আরতিকে যদি কখনো কোন দিন নগেন্দ্র বাবু সাথে দেখা যায়, দূর্ঘটনাবসত, বা হয়ত ইচ্ছাকৃত , সমপাড়ার বাসিন্দা হিসাবে কোন নিতান্ত প্রয়োজনে, তাহলে এই হরিপদ বাবুই নৈতিক আরক্ষাবাহিনীর অবৈতনিক কর্মী সেজে পটলা কে এসিস্ট্যান্ট করে গুজব রটাতে শুরু করে দেবেন। আর এটাই বাস্তবে ঘটে থাকে। এখন গুজবের সুত্র টা হয়তো খুব নিরীহ ভাবে উনি শুরু করলেন, কিন্তু পটলা খোরাকের জন্য ওদের মাঝখানে পরেশ দা কে শিখন্ডি করে রেখে আরতিকে গুজব দ্বারাই গর্ভবতী করে দিয়ে আরও চুটুল খোরাকের সৃষ্টি করে দিলো। এক্সট্রা মসলা। এক্সট্রা উত্তেজনা। এক্সট্রা খোরাক।



রসালো ও মুচমুচে খাদ্য বা খোরাক সকল বয়সের সকল শ্রেনির মানুষ দের কাছে প্রিয়, আর যাদের দাঁত নেই, তাদের কাছে তো এটাই একমাত্র সোয়াদিষ্ট খাদ্য। তাতে তিনি রসিক হন বা না হন। অনেকেই নিজে কখনোই খোরাকের অংশিদারিত্ব নিতে চান না। তিনি শুধু শ্রবনে আর দর্শনে উপভোগ করতে চান, মানে নীল ছবি দেখার সুখ আর কি। সামান্য তম পোড়া গন্ধ কানে শুনলেও, বৃহন্নলা বৃত্তি সাধন করে আগে পলায়ন করবেন। এখন সেটা হাস্যকর স্থান পর্যন্ত সহনীয়। 



কিন্তু কখনো কখনো কেউ কেউ, এক্সট্রা রসালো মুচমুচে খোরাকের জন্য, এক্তিয়ার ভুলে, নৌতিকতার দোহায় দিয়ে কাওকে কাওকে যখন চাটনি বানিয়ে ফেলেন, তখন সেই খোরাক পচে গিয়ে মদে পরিণত হয়। যে পরিস্থিতি কারো কারো জীবনে নিঃসঙ্গতা বয়ে নিয়ে আসে। সেই ব্যাক্তিও অনেক সময় এর হাত থেকে নিস্তার পান না।

খোরাকের চোটে যেন কখনোই আড্ডার প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন না উঠে যায়। তাই উন্মাদীয় আবেদন, খোরাক নিশ্চই থাক, খোরাকের মত করে , কখনোই সেটা যেন খোঁয়াড়ে পরিনত হয়।


সকলে সুস্থ থাকুন।


(প্রাপ্তমনস্কদের জন্য, উন্মাদীয় বানানবিধিতে সজ্জিত একটি সম্পূর্ন উন্মাদীয় ভাবনার ফসল)
_____________________________________________________


মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

সময়চর্চা ~ ২

সময় চর্চা 

দ্বিতীয় খন্ড


হ্যাঁ, ডাক আমার ও এসেছিল, প্রকৃতির ডাকের কথা আমরা জানি, কারো কারোর জন্য, এ তার থেকেও মারাত্বক। আধুনিক আফিম যদি ফেসবুক হয়, তবে এ খেলা নিশ্চয় পুরাতন রেশের খেলা কেও হার মানাবে।

কামান বুলাওয়া আয়া হ্যায়।


সারাদিন মনের আনাছে কানাচে সেই ভোট বাদ্যি, রেজাল্টের অপেক্ষা। সত্যি বলছি, স্কুলের সময় ও এত্তো টা উত্তেজনা অনুভব করিনি, বা সেই সময় এই অনুভুতিটা এত প্রবল ছিল না। বুথ ফেরত সমিক্ষা ১ দিন দেখে, পরদিন সন্ধে ওই "খাড়া বরী থোর ", ক্লাব আর বেচারা ক্যারামবোর্ডের উপরে স্ট্রাইকার দিয়ে, সময়কে শাষনে রাখার চেষ্টা।



কিন্তু বিপ্লব?!



তার ও একটা মৃদু আশা, ইদের চাঁদের মত দেখা দিয়েছিল। জিয়াউর রহমান দা, বাড়িতে মা বা বউ, কাউকে সামলাতে না পেরে, তিনি বিপ্লবের পথে, আমাদের শহরে অস্থায়ি আস্তানার খোঁজে। প্রথম কয়েকদিন হোটেলে ঈ কাটিয়েছে। ঘড় পাইনি। আসলে আমরা মানে বাঙ্গালিরা, প্রায় সকলেই কমিউনিস্ট তো, (মমতা ব্যানার্জী ও নিজেকে কমিউনিষ্ট বলেন) তাই মেনে ও চলি বাস্তব জীবনে, ইশ্বরের অস্তিত্ব মানি না, কিন্তু হাতে লাল সুতো বা মাদুলি ধারন করি। খানিকটা সেই রকম ভাবেই কোন ভাল(!) পাড়ায় রহমান দা যথারিতি ঘর পেলেন না।



এখানে ভালো পাড়া মানে, বাঙ্গালী পাড়া, কলিকাতায় তার মানে হিন্দু পাড়া, মুসলমান পল্লি গুলোতে হিন্দি ভাষার চল, রহমান গিন্নি বা তার ছানাপোনা দের চুরান্ত সমস্যা। তারা তো বাঙ্গালি। তাতে কি, জাতে তো মচুমান। ঘর ভাড়া- নেহি মিলা। অগত্যা, আমাদের দরবারে।



এখানেই ওই বিপ্লবের শুরু।



ঘোষ দা নাকি ঘোর কমিউনিস্ট, একবার নাকি স্বর্গীয় জ্যোতি বসুর সাথে চা ও না কি খেয়েছিলেন বলে, ঘোষজা মহিলা মহলে গল্প করেছিলান। এহেন ঘোষজাও, যিনি ঘোষ বাবুর মত ধর্ম মানেন না, মনে প্রানে পতির পূণ্যেই সতির পূণ্য, এই আপ্ত বাক্যটিই মানেন। উনি প্রকাশ্যেই না করলেন, বল্লেন ধর্ম না মানলে কি, সমাজ বলে তো কিছু একটা আছে, কাল বাদ পরশু বড় খোকার সমন্ধ আসবে, নতুন কুটুমকে মুখ দেখাবো কি করে, তারা তো আমার মত এতটা " আধুনিক " না ও হতে পারে।



সুতরাং, সমস্যা প্রায় সব পাড়ায় এক, কিন্তু মাত্র দেড় দিনেই তার সমাধান ও হয়ে গেল। সান্যাল দের বাড়ি, বুড়ো বুড়ি থাকে, ছেলে বিদেশ না কোথায়, তাদের ও একটা হিল্লে হল, সর্বক্ষনের কিছু সাথি পাওয়া গেল। কথাটা আধুনিকমনস্ক ঘোষ বৌদি কে বলতে, " উনাদের বয়স হয়েছে, ওতটা সামাজিক নন, কে থাকলো কে গেল, তাতে কি এসে যায় "।



আমার মাথা ঘুরে যাইনি, কিন্তু দাঁতের ফাঁকে মাংসের টুকরোর মত, মনের কোনে একটা খচকা জুড়ে গেল।



আধুনিকমনস্কতার নতুন স্বংগা পাওয়ার ঠেলায়।


.........চলবে

শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

বাঙালির পদবীর ইতিহাস

 


বাঙালির বংশ পদবী

ইদানিং অনেকেই আমাকে প্রশ্ন করে- দাদা আপনার নামের পদবী এমন কেন? আপনার পদবীটা বুঝতে পারছি না, ইত্যাদি। একটা প্রশ্ন ককখনও ভেবেছেন?

শ্রীকৃষ্ণের পদবী কি ছিল? রাম, লক্ষন, রাজা দশরথ এনাদের পদবী কি ছিল? অর্জুন, যুধিষ্ঠির, দুর্যোধন, কর্ন কিংবা অশ্বথামার পদবী কি ছিল??

ভেবে দেখুন তো, আপনার নামের পেছনে যে পদবী ব্যবহার করছেন সেটা কোত্থেকে এল? সেটা ভিত্তি কী? কেউ কেউ আবার দুই তিনটে পদবী ব্যবহার করেন একই সাথে। আমাদের সমাজে বাপ, ঠাকুরদার পদবী বয়ে যাচ্ছি যাচ্ছি আজীবন, অথচ সেটা ধারন করার আগে তার গুনটা কী আমরা ধারন করি কেউ! এক কথায় বলতে গেলে বর্তমান সমাজে জাত পাতের ছোঁয়াছুঁয়ি, উচু নিচু ভেদাভেদ আর সামাজিক বিভেদের দুর্গন্ধের কারনে আজকের এই পদবীরপত্তি

প্রচলিত রীতি অনুযায়ী, ব্রাহ্মনের ছেলে বলে ব্রাহ্মনের পদবী লাগায়, অথচ ব্রহ্মত্ব তুলে রেখেছেন মনুসংহিতায়ক্ষত্রিয়ের ছেলে হয়ে দাপটের সহিত বংশ পদবী লিখি, অথচ রাতের আধারে মৃত্যুর ভয়ে দেশ ত্যাগ করিবৈশ্যের সন্তান হয়ে ব্যাবসা বানিজ্য বাদ দিয়ে অন্য সকল কাজ করছি ঠিকই, তবে নামের শেষে বৈশ্যের পদবীটা ঠিকই রেখে দেয়শুদ্রের সন্তান হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও পদবীটা শুদ্রেরই রেখে দিতে হয়।

এর কারন, আমাদের পেশা যা খুশি হোক, বিয়ের ক্ষেত্রে যে জাতের বাইরে ছেলে মেয়ে হলে ধর্ম বিনষ্ট হবে, তাই পদবী একান্তই জরুরী। এমন অনেক উদাহরণ আছে, যেখানে সাহা সম্প্রদায়ের মেয়েদের বিয়ে দেয়া হয়নি স্বজাতের ছেলে পাওয়া যায়নি বলে। ব্রাহ্মন মেয়েদের অবিবাহিত রাখা, কিম্বা বৃদ্ধর সাথে বিয়ে দেওয়া তো ইতিহাসের নিকৃষ্টতম অংশ। ছেলে মেয়ে উভয় ব্রাহ্মন নয় বলে, বিয়ে মেনে না নেওয়া বা অনার কিলিং- আমাদের সমাজেই তো ঘটে।

ঐতিহ্য হোক বা ধর্মীয় গোঁড়ামি, চাইলেই দুম করে মুছে ফেলা সম্ভব নয়। তবে ইতিহাসটা জেনে নিতে দোষ কোথায়!

 

ইতিহাস

বাঙালির বংশ পদবীর ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। মধ্যযুগে সামন্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে বৃটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবীর বিকাশ ঘটেছে বলে মনে হয়। অধিকাংশ ব্যক্তি নামের শেষে একটি পদবী নামক পুচ্ছ যুক্ত হয়ে আছে। যেমন উপাধি, উপনাম কিংবা বংশসূচক নামকে সাধারণ ভাবে পদবী বলা হয়।

পদবীর উদ্ভব ঘটে মূলত প্রায় ৮০০ বছর আগে, সেন রাজবংশের অধীনে। তখনই বাংলায় জাত ব্যবস্থা প্রবর্তিত হয় এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের উচ্ছেদ করে ব্রাহ্মণবাদ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়  প্রাচীনকালে শুধু নাম ও বাবার নাম ছিলো বল্লাল সেনের সময়কালে বাংলায় ধর্মান্তরকরণ ও জাতের গুরুত্ব বাড়ানো হয় এবং এর সঙ্গে সমাজে বিভিন্ন পেশাগত ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে পদবীর প্রচলন শুরু হয় 

বাঙালির মূল নামের শেষে বংশ, পরিবার, পেশা, বসতিস্থান ইত্যাদির পরিচয়বাহী উপনাম ব্যবহারের রীতি প্রচলিত রয়েছে। সামন্ততান্ত্রিক পদবীর সঙ্গে জড়িয়ে আছে অনেক ক্ষেত্রেই জমি ও হিসাব সংক্রান্ত পদবী। তবে এই সমস্ত পদবীর বেশির ভাগই বংশ পরস্পরায় চলে আসলে ও বর্তমানে পদবীর সমাজ গত মূল্য নেই বললেই চলে।

দেবদেবীগণের পদবি নেই কেন ? এমন একটা প্রশ্ন সকলের মনেই উঁকি মারতে পারে। প্রশ্ন উঠলে উত্তর খুঁজতে হবে, এটাই দস্তুর। চলুন, উত্তর খোঁজা যাক। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত বাঙালি হিন্দুদের পদবিসমূহ বেশ বৈচিত্রপূর্ণ। বাঙালির বংশ পদবির ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। মধ্যযুগে সামন্তবাদী সমাজব্যবস্থার ফলে পরবর্তীতে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবির বিকাশ ঘটেছে বলে মনে হয়। অধিকাংশ ব্যক্তি নামের শেষে একটি পদবি নামক পুচ্ছ যুক্ত হয়ে আছে। যেমন উপাধি, উপনাম কিংবা বংশসূচক নামকে সাধারণভাবে পদবি বলা হয়।

বাঙালির মূল নামের শেষে বংশ ,পরিবার, পেশা, বসতি স্থান ইত্যাদির পরিচয়বাহী উপনাম ব্যবহারের রীতি প্রচলিত আছে। সামন্ততান্ত্রিক পদবির সঙ্গে জড়িয়ে আছে অনেক ক্ষেত্রেই জমি ও হিসাব সংক্রান্ত পদবি। তবে এই সমস্ত পদবির বেশির ভাগই বংশপরস্পরায় চলে এলেও বর্তমানে পদবির সমাজগত কোনো মূল্য নেই বললেই চলে। এখানে যেমন ধর্মীয় জাতিভেদ প্রথার প্রভাব বিদ্যমান তেমনই ঐতিহ্যবাহী পেশাকেও পদবি হিসাবে গ্রহণের রেওয়াজ বিদ্যমান। তৎকালীন সমাজে কোনো মানুষেরই পদবি ছিল না। তাই স্বাভাবিকভাবেই দেবদেবীদেরও পদবি নেই।

বিচার করলে দেখা যাবে পদবী অধিকাংশ ক্ষেত্রেই বাঙালিদের পরিচয় ও মর্যাদাকে নিয়ন্ত্রণ করেছে। ‘বাঙালি হিন্দু সমাজের বহুল কথিত ছত্রিশ জাতের মতো মুসলমান সমাজের সাধারণভাবে বর্ণভেদের সামাজিক, রাষ্ট্রিক, এমনকি অর্থনৈতিক মূল্য নেই বটে, (কতক ক্ষেত্রে ধর্মগত মূল্য রয়েছে। তবে সেটা পীর এবং মুরীদানের ক্ষেত্রে মাত্র), তথাপি বাঙালি মুসলমান সমাজের বিকাশের প্রাথমিক দিনগুলিতে এই পদবী চেতনা জাত-ভেদ ও সামাজিক মূল্যকে নিয়ন্ত্রণ করতো।

সুতরাং পদবী মাহাত্ম্য ও তার তাৎপর্যের আড়ালে লুকিয়ে রয়েছে জাত ও শ্রেণী চেতনা। বাঙালি মুসলমান সমাজের একটা বড় সময় পার হয়েছে এই মনস্তাত্তিক দ্বন্দ্বে, যে দ্বন্দ্বে অঙ্গার হয়েছে বাঙালি হিন্দু সমাজ। তবে হিন্দু সমাজের মতো মুসলমান সমাজের মনস্তত্বে পদবীর কৌলীন্য বড় একটা প্রসার লাভ করতে পারেনি ইসলামের মৌলিক আদর্শের কারণেই, যেখানে রক্ত ও বর্ণে সকল মানুষকে সমান মর্যাদা দান করা হয়েছে

হিন্দু সমাজে কৃষ্ণ বর্ণের শুদ্রের পৌরহিত্যে পুজা সম্পন্ন না হতে পারলেও মুসলমান সমাজে শুদ্রের পরেও এমনকি অন্ত্যজের ইমামতিতেও নামাজ পড়তে বাধা নেই। সেদিক থেকে পদবী কৌলীন্যের স্বৈরতন্ত্র বাঙালি মুসলমান সমাজে শেকড় গেঁড়ে বসে মহীরুহ হয়ে উঠবার সুযোগ পায়নি

শিশু কাল থেকেই একজন বাঙালি পদবীর স্পর্শে আপন জনের সমাদর লাভ করে বলে পদবী চেতনা সকলের মনে প্রাচীন একটা সংস্কারগত রীতির আভাস দেয়। মনে হয় যুগ যুগ তার বংশ গৌরব বা অগৌরব সবকিছুই বংশ পরম্পরায় পায়ে পায়ে এসেছে তার নিজের সময় পর্যন্ত”

অষ্টম শতকে বাংলাদেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলার পর গ্রাম সভা ও বিশিষ্ট নাগরিকরা সাধারণ একজনকে সম্রাট পদে বসিয়ে দিয়ে ছিলেন, যার নাম ‘গোপাল’। কিন্তু এই গোপালের নামের শেষাংশ ধরে রাখবার প্রচেষ্টায় উত্তরাধিকাররা ক্রমান্নয়ে সকলেই নামের শেষে গোপাল এর ‘পাল’ অংশকে পদবী হিসেবে ব্যবহার করতে থাকেন, পরে তাই ঐতিহাসিক পাল বংশের সূত্রপাত ঘটায়

দেবতাগণ মানুষেরই প্রতিরূপ। তৎপরবর্তী সমাজজীবনে বর্ণাশ্রম গেঁড়ে বসার পর পেশাভিত্তিক পরিচয় নামের সঙ্গে যুক্ত হ। পদবি তো আসলে আমাদের পেশারই পরিচয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র- প্রত্যেককেই আলাদা করে চেনা যেত পদবি দিয়েই। নাহলে মুড়ি-মুড়কির একদর হয়ে যাবে, তাই না ?

নাম ও পদবির প্রয়োগ নিয়ে মনুবাবু (বৈবস্বত মনু) কী বলেছেন দেখি: ব্রাহ্মণের নাম মঙ্গলবাচক এবং পদবি শুভসূচক, ক্ষত্রিয়ের নাম বলবাচক এবং পদবি রক্ষাবাচক, বৈশ্যের নাম ধনবাচক এবং পদবি পুষ্টিবাচক, শূদ্রের নাম নিন্দাবাহীবাচক এবং পদবি বশ্যতা বা দাসবাচক হতে হবে। পদবি থেকেই বোঝা যাবে আমার পূর্বপুরুষ কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং সামাজিক মর্যাদাই-বা কোন স্তরে ছিল। সামাজিক মর্যাদা সেইভাবেই নির্ণয় হল

বেদ, পুরাণ, জাতক বা কথাসরিৎসাগরের পাতা তন্নতন্ন করে খুঁজলেও সেখানে পদবির কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না। উপনিষদে কোনো কোনো নামে অবশ্য দুটি অংশ লক্ষ্য করা যায়। যেমন প্রাচীনশাল ঔপমানব, উদ্দালক আরণি। আরুণির অর্থ অরুণের পুত্র। অর্থাৎ নামের সঙ্গে ছিল পিতার পরিচয়।

পিতৃপরিচয়ের মতো পুরাণকালে মাতৃপরিচয়ও স্বীকৃত ছিল। যেমন সত্যকাম জাবালি। জাবালির অর্থ জবালার পুত্র। মহাভারতের ও রামায়ণের কোনো চরিত্রেরই কোনো পদবি ছিল না- সে অর্জুন হোক কিংবা একলব্য। বাপের পরিচয়ে কৃষ্ণার নাম ছিল দ্রৌপদী, জন্মস্থানের পরিচয়ে পাঞ্চালী, জন্ম-ইতিহাসের পরিচয়ে যাজ্ঞসেনী। কালীদাস, বাণভট্ট, হর্ষবর্ধন, কনিষ্ক, ভাস, বরাহমিহির, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি, পরাশর, রাম, পরশুরাম, কৃষ্ণ, মৈত্রেয়ী, অপালা, গার্গী প্রমুখ অজস্র প্রসিদ্ধ ব্যক্তিদেরও কোনো পদবি নেই- এরা কিন্তু কেউই দেবদেবী নয়, মানুষ।

সম্ভবত পদবি যুক্ত হয়েছে বল্লাল সেন-লক্ষণ সেনের যুগ থেকে। প্রাচীনকালের শাসকগণ “divide and rule policy” প্রয়োগ করে ভারত উপমহাদেশের বৃহৎ জনজাতিকে শত শত ভাগে বিভক্ত করে দিয়েছে। হিন্দু জাতির মধ্যে হাজার তিনেক শাখা-উপশাখা, তস্য শাখায় ভাগ করা জাতপাত আছে। ভারতে ব্রাহ্মণ জাতের সংখ্যা নাকি প্রায় ৩০০। সব ভাগই ছিল পেশাভিত্তিক।

যুগে যুগে পেশার সংখ্যা যত বেড়েছে জাতও তত বেড়েছে। প্রাচীন ভারতে কেউ যদি কোনো কাজে দক্ষ হয়ে উঠত এবং পেটের জন্য নিয়মিত সেই কাজ করত ব্রাহ্মণবাদের ধারক ও বাহকেরা মানে সমাজপতিরা সেই কাজটাই তার জাতপেশা বা বংশধারা বা পৈতৃক পেশা হিসাবে দেখত।

সব পদবির বিশ্লেষণ এখানে সম্ভব নয়। তবু চেষ্টা করছি কয়েকটা উদাহরণ দিতে। এমনি একটি পদবি “কয়াল” বা “কইয়্যাল” (কয়াল মানে যে ধান-চাল ওজন করে, যে বিক্রয়ের জন্য ওজন করে), অর্থাৎ কয়াল পদবিধারীদের পূর্বপুরুষ যে ধান-চাল ওজন করা, যে বিক্রয়ের জন্য ওজন করার পেশার সঙ্গে যুক্ত করতেন। জনৈকা অভিনেত্রীর পদবি কয়াল। মুচিরাম গুড়ের পদবি গুড়, অর্থাৎ এদের পূর্বপুরুষ গুড় তৈরি করতেন বা বেচতেন।

এরকম চিনি, দা, হাড়ি, ঢেঁকি, ঢাকি, ঢুলি, কড়াই, ঘড়া, খাঁড়া, হাতা, উকিল, গায়েন, তন্তুবায়, কর্মকার, মোদক, যোগী, স্বর্ণকার, মালাকার, ঘটক, পাঠক, জ্যোতিষী, কবিরাজ, ঘরামি, বৈদ্য, বণিক ইত্যাদি পেশাভিত্তিক পদবি আছে। মজুত থেকে মজুম, মজুত রক্ষা করেন যিনি তিনিই তো মজুমদার (অনেকের মতে মৌজার অধিকর্তা যিনি হতেন, তাঁকে বলা হত ‘মজুমদার’)। যিনি দৈনিক হিসাব রাখতেন, তাঁকে বলা হত ‘সেহানবিশ’। যিনি শান্তিরক্ষকের কাজ করতেন, তাঁকে বলা হত ‘শিকদার’ বা ‘সিকদার’।

যিনি কেরানির কাজ করতেন, তাঁকে বলা হত ‘মুনশি’। বড়োবাবুর কাজ যিনি করতেন, তাঁকে বলা হত ‘মুস্তাফি’। ব্যাংকার বা মহাজনদের বলা হত ‘পোদ্দার’। যাঁরা হাবিলদারের কাজ করতেন, তাঁদের বলা হত ‘লস্কর’। দশজন সেনার উপরে যিনি থাকতেন, তাঁকে বলা হত ‘পদিক’। মুখে মুখে যা হয়ে দাঁড়ায় ‘শতিক’। দশ শতিকের উপরে যিনি থাকতেন, তাঁকে বলা হত ‘সেনাপতি’। দশ সেনাপতির উপরে যিনি থাকতেন, তাঁকে বলা হত ‘নায়ক’। ‘দলুই’ এসেছে দলপতি থেকে।

অনুরূপ “চাকলাদার”, চাকলা মানে কতকগুলি পরগনার সমষ্টি। এই পরগনা সমষ্টির রক্ষাকর্তা চাকলাদার। যিনি যে-গ্রামে জন্মাতেন বা বসবাস করতেন, তিনি কোথাকার, তার শিকড় কোথায়, তা জানান দিতেই নামের সঙ্গে উল্লেখ করা হত সেই জায়গার নাম। যেমন বটব্যাল ও বড়াল একই পদবি। এসেছে বোড়ো গ্রাম থেকে। কুশো গ্রাম থেকে এসেছে কুশারি। লোকমুখে পরে সেটা ‘ঠাকুর’ পদবিতে রূপান্তরিত হয়। ঘোষাল এসেছে ঘোশ বা ঘোশাল গ্রাম থেকে। গড়গড়ে থেকে গড়গড়ি। পাকুর বা পর্কট থেকে পাকড়াশি। অম্বলু থেকে অম্বলি। পলশা থেকে পলসাঁয়ী। পোষলা থেকে পুষালী। পোড়াবাড়ি থেকে পোড়ারি

প্রাচীন যুগে অর্থাৎ হিন্দু আমলে এবং মধ্যযুগের মোঘল-পাঠান শাসনামলে ও আধুনিককালের শাসনামলে পদবিসমূহ কম-বেশি সংস্কারকৃত হয়ে বাঙালি মুসলমান সমাজে প্রচলিত হয়েছে। তবে কিছু পদবি আছে, যা বাঙালি সমাজে শুধু হিন্দুশ্রয়ী, কিছু পদবি একান্তই মুসলমানি, আবার বেশ কিছু পদবি হিন্দু-মুসলমান-নির্বিশেষে সমস্ত সম্প্রদায়েই নির্বিচারে ব্যবহৃত হয়। শেখ, সৈয়দ, চৌধুরী প্রভৃতি বংশ পদবি বাঙালি মুসলমান সমাজকে আশরাফ এবং আতরাফ এই দুই শ্রেণিতে বিভক্ত করেছিল। একদা এই তথাকথিত আশরাফ সম্প্রদায় বাঙালি মুসলমান সমাজে শ্রেণিবৈষম্য সৃষ্টি করেছিলেন

এদেশের সাধারণ মুসলমানকে বলা হত আতরাফ, যার আভিধানিক অর্থ নিচু সমাজ, নিচু বংশ, নিচু বর্গের লোক। একথা বলতে দ্বিধা নেই যে, একমাত্র পদবি চেতনাই বাঙালি মুসলমান সমাজে সীমিত অর্থে হলেও একটা সময় সামাজিক শ্রেণিবৈষম্য সৃষ্টি করে রেখেছিল। সেদিক থেকে বাংলাদেশের সামাজিক ইতিহাসের একটি দীর্ঘকাল পূর্বে পদবিই নির্ধারণ করে বাঙালি মুসলমানের সামাজিক মর্যাদা।

অন্তত পদবির পরিচিতিতে বাঙালি মুসলমান ও বাঙালি হিন্দু জাতি গত ঐতিহ্যের শিকড়কে খুঁজে পাওয়া যায়। ধর্মগত বিভাগের খোলসের বাইরে বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানের বংশগত ও পেশাগত ঐতিহ্যের গোড়ার কথা সন্ধান মেলে এই পদবি পরিচিতিতে। শেখ, সৈয়দ, মোগল, পাঠান, কাজি, গাজি, শাহ, মিঞা, মির্জা, মোল্লা, খন্দকার ইত্যাদি কয়েকটি ভিনদেশি পদবি যা উপমহাদেশে মুসলমান আগমনের সঙ্গে জড়িত সে কয়টি পদবি ব্যতীত বাংলার অধিকাংশ পদবিই হিন্দু-মুসলমান-নির্বিশেষে প্রায় সকল ধর্মে ও বর্ণে দুর্লভ নয়।

ব্রাহ্মণগণ বর্ণভেদ প্রচলন করেছিলেন ঠিকই, তার মানে এই নয় যে বর্তমানে পদবিরাজের মহিরূহ অবস্থার জন্য ব্রাহ্মণগণদের পুরোপুরি দায়ী করা যায় ! ব্রাহ্মণগণ শুরু করলেও শেষ করেছেন সমাজের একশ্রেণির প্রতিপত্তি এবং প্রভাবশালী অব্রাহ্মণ এবং সুবিধাভোগী সম্প্রদায়। উদ্দেশ্য ব্রাহ্মণ তথা বর্ণহিন্দুদের উচ্চতায় উঠবার লিপ্সা। সমাজের যে স্তরের মানুষ যেই ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তিতে বলীয়ান হলেন, সেই ক্ষেত্রেই প্রভাব-প্রতিপত্তিহীন স্বজাতি হলেও সেইসব মানুষদেরকে ঘৃণা করতে শুরু করলেন ।

যে “মজুমদার” বংশে প্রতিপত্তি বেড়ে গেল সে হল কুলীন কায়স্থ, আর বাকি পিছিয়ে-পড়া “মজুমদার” হয়ে গেল শূদ্র। শূদ্র মজুমদাররাও কম যায় না, তাদের থেকেও পিছিয়ে-পড়া এবং দুর্বল মজুমদারদের কাপালিক বলে ঘৃণ্য করে দিল। নানা সময়ে পদবির বিবর্তনের ফলে পদবি এক হলেও গোষ্ঠী এক হলেও তাদের সকলের একই রকম পেশার পরম্পরা ছিল না। কোনো নির্দিষ্ট পেশাকে তুলনামূলক ভাবে ছোটো বা বড়ো করে দেখা হত। নতুন আর-একটি বর্ণ বিভাজন তৈরি হত। যেমন “ঘোষ” পদবি। বলতে শুনি কায়স্থ ঘোষ, আবার গোয়লা বা গোয়ালা ঘোষ।

গোয়লা ঘোষ বর্ণভেদ নিয়মে কায়স্থ ঘোষের থেকে ছোটো, ঘৃণ্য প্রতিপন্ন করে। এই কায়স্থ ঘোষরা নিজেদেরকে কুলীন বলে দাবি করেন। কে ছোটো কে বড়ো, কে কুলীন কে মলিন, কে ব্রাত্য কে জাত্য – এ নিয়ে কায়স্থরা গর্বিত আলাপন করে। বলে — “বাংলাদেশে চার ঘর কুলীন – ঘোষ, বোস (বসু), গুহ, মিত্র। আর এদেশে (পশ্চিমবঙ্গে) তিন ঘর কুলীন – ঘোষ, বোস, মিত্র”। ও বঙ্গের কুলীন গুহ এ বঙ্গে মর্যাদা হারিয়ে থেকে ব্রাত্য হয়ে গেল।

কোন জাদুবলে গুহ বাদ পড়ে গেল কোনো কায়স্থ তা বোঝাতে পারেনি। কায়স্থরা আরও একটা মর্যাদাভিত্তিক ছড়া আওড়ে থাকে। খুব পরিচিত – “ঘোষ বংশ বড়ো বংশ, বোস বংশ দাতা। মিত্র বংশ কুটিল বংশ, দত্ত হারামজাদা”। বুঝুন !

 

তৃতীয় শতক থেকে গৌড় বঙ্গে এবং পঞ্চম শতক থেকে উত্তরবঙ্গে ব্রাহ্মণ্য সংস্কৃতি স্থান পেয়েছে। পাঁচ শতকের বিভিন্ন লিপি থেকে জানা যায় এই সময়ের ব্রাহ্মণদের প্রধান পদবি ছিল “শর্ম্মা” ও “স্বামী”। ব্রাহ্মণদের “শর্ম্মা” পদবিটি এখনও বাংলায় আছে। তবে দক্ষিণ ভারতে “স্বামী” পদবি প্রচলিত। মূলত অষ্টম শতক থেকে মনুসংহিতা তথা ব্রাহ্মণ্যবাদের অনুশাসন জোরদার হয়েছে ভবদেব ভট্ট, কুমারিল ভট্ট, জীমূতবাহন, অনিরুদ্ধ ভট্ট, হলায়ুধ, শূলপাণি, রঘুনন্দন এবং শংকরাচার্যের নেতৃত্বে। কী অনুশাসন ?

জাতপাতভেদ এবং জাতপাতভিত্তিক পদবি সংরক্ষণ। এই সংরক্ষণ ব্যবস্থার চূড়ান্ত রূপ হিন্দুরাজা বল্লালসেনের আমলে আমরা বাঙালিরা দেখতে পাই। তিনি শুধু সর্বজনবিদিত কৌলীন্য প্রথার সৃষ্টি করেননি, তিনি বাঙালিদের জন্য প্রচুর পদবি সৃষ্টি করলেন। শুধু কুলীন ব্রাহ্মণ বা কায়স্থ নয়, সৃষ্টি করলেন ৩৬টি জাত এবং তাদের ৩৬টি পদবি। বল্লালসেন ঘোষণা করলেন ৩০ বছর পর পর পরীক্ষা হবে কোনো ব্যক্তি বা পরিবার কুলীনের গুণাবলি রক্ষা করে চলতে পেরেছে কি না, রক্ষা করতে না-পারলে কুলীনত্ব হারাতে হবে।

পরবর্তীতে রাজা লক্ষণসেন কৌলীন্য প্রথাটির চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। আদেশ দিলেন কুলীনরা পুরুষাণুক্রমে কুলীনত্ব ভোগ করবেন, কোনো পরীক্ষানিরীক্ষা হবে না। মনে রাখতে হবে পদবি বিতরণের সর্বোচ্চ নিয়ন্ত্রণ কর্তা হল অবশ্যই ব্রাহ্মণ গুরু বা পুরোহিত। তারপরই রাজা, জমিদার, সমাজপতিদের। চতুর্বর্ণের চারটি বর্ণ – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু এগুলি অনুসারে বঙ্গে এবং বাংলাদেশে কোনো নেই। বাংলায় ক্ষত্রিয় ও বৈশ্য বর্ণের অস্তিত্ব কোনো সময় তেমনভাবে ছিল না। কেন ছিল না, কেনই-বা নেই বলা সম্ভব নয়।

বাংলার বাঙালিদের প্রধানত ব্রাহ্মণ ও শূদ্র-অন্ত্যজদের নিয়ে বর্ণবিন্যাস।কায়স্থ-করণ-অন্বষ্ঠ-বৈদ্য – এইসব সংকর বর্ণদেরকে শূদ্রগোষ্ঠীতে ফেলা হত। কায়স্থ ও করণ বর্ণ হিসাবে সমান ও অভিন্ন।অন্যদিকে শাকদ্বীপী ব্রাহ্মণ পিতা ও বৈশ্য মাতার সন্তানরা গ্রহবিপ্র বা গণক বলে পরিচিত এদেরই অন্য একটি শাখা হল অগ্রদানী। আর সূত পিতা ও বৈশ্য মাতার সন্তানরা হল ভট্ট ভাট (ভাটদের পাড়া ছিল ভাটপাড়া) ব্রাহ্মণ। এই তিন শ্রেণির ব্রাহ্মণ পতিত। তবে স্মৃতি পুরাণে বলা হয়েছে – বাংলায় ব্রাহ্মণ ছাড়া অন্য সকলেই শূদ্রের অন্তর্ভুক্ত

 

প্রথমেই দেখে নিই মনুবাবু কী বলছেন। ব্রাহ্মণ কে, ব্রাহ্মণের মর্যাদাই-বা কতটা- এ ব্যাপারে “মনুসংহিতা”-য় মনু পরিষ্কারভাবে বলেছেন-

(১) “ভূতানাং প্রাণিনঃ শ্রেষ্ঠাঃ প্রাণিনাং বুদ্ধিজীবিনঃ।/বুদ্ধিমৎসু নরাঃ শ্রেষ্ঠা নরেষু ব্রাহ্মণাঃ স্মৃতাঃ”। (১/৯৬) অর্থাৎ, সৃষ্ট (স্থাবর জঙ্গমাদির মধ্যে) প্রাণী শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে বুদ্ধিজীবীরা শ্রেষ্ঠ, বুদ্ধিমানদের মধ্যে মানুষ এবং মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে কথিত

(২) “উৎপত্তিরেব বিপ্রস্য মূর্তিধর্মস্য শাশ্বতী।/স হি ধর্মার্থমুৎপন্নো ব্রহ্মভূয়ায় কল্পতে”।।(১/৯৮) অর্থাৎ, ব্রাহ্মণের দেহই ধর্মের সনাতন মূর্তি। তিনি ধর্মের জন্য জাত এবং মোক্ষলাভের যোগ্য পাত্র।

(৩) “ব্রাহ্মণো জায়মানো হি পৃথিব্যামধিজায়তে।/ঈশ্বরঃ সর্বভূতানাং ধর্মকোষস্য গুপ্তয়ে”।।(১/৯৯) অর্থাৎ, জাতমাত্রেই ব্রাহ্মণ পৃথিবীতে সকল লোক অপেক্ষা শ্রেষ্ঠ হন এবং সকল সৃষ্ট পদার্থের ধর্মসমূহ রক্ষার জন্য প্রভু হন।

(৪) “সর্বং স্বং ব্রাহ্মণেস্যেদ্যং যৎকিঞ্চিৎজ্জগতীগতম।/শ্রৈষ্ঠ্যেনাভিজনেনেদং সর্বং বৈ ব্রাহ্মণোঽর্হতি”।।(১/১০০) অর্থাৎ, পৃথিবীতে যা কিছু আছে, সেই সব ব্রাহ্মণের সম্পত্তি। শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য হেতু ব্রাহ্মণ এই সবই পাওয়ার যোগ্য।

(৫) “স্বমেব ব্রাহ্মণ্যে ভুঙতে স্বং বস্তে স্বং দদাতি চ।/আনৃশংস্যাদব্রাহ্মণস্য ভুঞ্জতে হীতরে জনাঃ”।।(১/১০১) অর্থাৎ, ব্রাহ্মণ নিজের অন্নই ভক্ষণ করেন, নিজের বস্ত্র পরিধান করেন এবং নিজের দ্রব্য দান করেন। অন্য লোকেরা যা ভোগ করে, তা ব্রাহ্মণের দয়া হেতু করে।

আসুন, এবার ব্রাহ্মণদের পদবির উৎস খুঁজি। মুখটি/মুখুটি – মুখোপাধ্যায় – মুখুজ্যে – মুখার্জি। আচার্য সুনীতিকুমার বলছেন, গ্রামের নামেই ব্রাহ্মণদের পদবি ছিল। যেমন চাটু গ্রাম থেকে চাটুতি – চট্টোপাধ্যায় – চাটুজ্যে – চ্যাটার্জি, মুখটি গ্রাম থেকে মুখুটি – মুখোপাধ্যায় – মুখুজ্যে – মুখার্জি, বন্দ্য গ্রাম থেকে বন্দ্যোপাধ্যায় – বাড়ুজ্যে – ব্যানার্জি, তেমনই ‘গঙ্গাকুলির’ থেকে গাঙ্গৌলি, গাঙ্গুলি।

মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি পদবিগুলি ইংরেজদের থেকে প্রাপ্ত হয়েছে। পেশাগতভাবে ব্রাহ্মণের পদবির সঙ্গে আচার্য এবং উপাধ্যায় যুক্ত করে দেওয়া হল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র – এই তিন বর্ণের কাজ কী হবে ? মনুসংহিতায় মনু নির্দিষ্ট করে দিলেন।

ব্রাহ্মণদের জন্য বললেন –

অধ্যাপনমধ্যয়নং যজনং যাজনং তথা।/দানং প্রতিগ্রহঞ্চৈব ব্রাহ্মণানামকল্পয়ৎ”।।(১/৮৮) অর্থাৎ, ব্রাহ্মণদের জন্য সৃষ্টি করলেন অধ্যাপনা, অধ্যয়ন, যজন, যাজন, দান, প্রতিগ্রহ।

ক্ষত্রিয়দের জন্য বললেন –

প্রজনাং রক্ষনং দানমিজ্যাধ্যয়নমেব চ।/বিষয়েষ্বপ্রসক্তিশ্চ ক্ষত্রিয়স্য সমাসতঃ”।।(১/৮৯) অর্থাৎ, ক্ষত্রিয়ের (কর্ম) সংক্ষেপে লোকরক্ষা, দান, যজ্ঞ, অধ্যয়ন ও বিষয়ে অত্যাসক্তির অভাব।

বৈশ্যদের নির্দেশ দিলেন –

পশূনাং রক্ষনং দানমিজ্যাধ্যয়নমেব চ।/বণিকপথং কুসীদঞ্চ বৈশ্যস্য কৃষিমেব চ”।।(১/৯০) অর্থাৎ, পশুপালন, দান, যজ্ঞ, অধ্যয়ন, সুদে অর্থ বিনিয়োগ ও কৃষি বৈশ্যের(কর্ম)।

শূদ্রদের জন্য নির্দেশ ছিল –

একমেব তু শূদ্রস্য প্রভুঃ কর্ম সমাদিশৎ।/এতেষামেব বর্ণানাং শুশ্রূষামনসূয়য়া”।।(১/৯১) অর্থাৎ, প্রভু শূদ্রের কিন্তু একটি মাত্র কর্মের নির্দেশ দিলেন, তা হল সকল বর্ণের অসূয়াহীন সেবা

 

মনু বললেন, যে ব্রাহ্মণ শিষ্যের উপনয়ন করিয়ে তাকে কল্প (যজ্ঞবিদ্যা) ও রহস্য (উপনিষদ) সহ বেদ অধ্যয়ন করান, তাঁকে আচার্য বলে। কর্নাটক থেকে বাংলায় আগত ভট্ট-ব্রাহ্মণেরা এই পেশা গ্রহণ করে ভট্টাচার্য (ভট্ট + আচার্য) হলেন। সেনরাও কর্নাটক থেকেই এসেছে। বর্মনরা এসেছে কলিঙ্গ (অধুনা ওড়িশা) থেকে।মনু বললেন, যে ব্রাহ্মণ জীবিকার জন্য বেদের অংশমাত্র বা বেদাঙ্গ অধ্যয়ন করান, তিনি উপাধ্যায় হবেন। এই পেশা গ্রহণ করে বন্দ্য + উপাধ্যায় = বন্দ্যোপাধ্যায়, মুখু + উপাধ্যায় = মুখোপাধ্যায় ইত্যাদি।

চক্রবর্তী কিন্তু ব্রাহ্মণদের পদবি নয়, উপাধি। উপাধি থেকেও সৃষ্টি হয়েছে প্রচুর পদবি। যেমন রায়, চৌধুরী, সরকার, হাজারী, তালুকদার, হালদার, খাঁ। ইংরেজ আমলেও অনেকগুলি উপাধির প্রচলন হয়েছিল পদবি হিসেবে। যেমন রায়সাহেব, রায়বাহাদুর, নাইট বা স্যর। ছিল ‘মহামহোপাধ্যায়’ খেতাবও। এটা এতটাই লোভনীয় ও সম্মানজনক ছিল যে, নামের পরে পদবি হিসাবে নয়, প্রাপকরা তাঁদের নামের আগেই ব্যবহার করতে শুরু করেছিলেন।“ঠাকুর” বাঙালি পদবি বা উপাধি, “ঠাকুরমশাই” শব্দটি থেকে সাধিত শব্দ।

তদানীন্তন কোনো কোনো বাঙালি ব্রাহ্মণ পরিবারের যেমন, কুশারি অথবা ভট্টাচার্য পদবিবিশিষ্ট মানুষদের সম্মান করে “ঠাকুরমশাই” বলে ডাকত। এই ডাকার ফলে পরে তা ‘ঠাকুর’ রূপে বদলে গিয়েছিল। নিহ্মবর্ণের লোকেরা উচ্চ আধ্যাত্মিক তথা ব্রাহ্মণ পদবিধারী কোনো ব্যক্তিকে শ্রদ্ধা প্রকাশ করে “ঠাকুর “বলে ডাকা হয়। কারও কারও মতে অবশ্য কারও নামের শেষাংশ থেকে নয়, ‘ভারত’ শব্দের আদি অর্থ ছিল ‘গল্প’। তা থেকে ‘ভর্ত্ত’। পরে মুখে মুখে তা ‘ভট্ট’ হয়ে যায়। ‘দেব’ শব্দটি কিন্তু ইতিহাস-খ্যাত ক্ষত্রিয় রাজাদের নামেই দেখা যেত। এই দেব শব্দেরই অপভ্রংশ রূপ দে।

আবার গোড়ায় ফিরে যাওয়া যাক। সে রকম নামের কেউ বিখ্যাত হয়ে গেলে তাঁর পরবর্তী প্রজন্মরা নিজেদের ওই বিখ্যাত লোকের উত্তরাধিকারী বোঝানোর জন্য নিজের নামের সঙ্গে সেই বিখ্যাত লোকের নামের শেষাংশটা জুড়ে দিতেন। যেমন বাণভট্ট, আর্যভট্ট। এঁরা অত্যন্ত প্রভাবশালী স্ব্স্ব ক্ষেত্রে বিখ্যাত মানুষ ছিলেন, এঁদের পরম্পরা অনুসারে উত্তসুরীদের সকলে চিনত। তাই তাঁদের নামের পাশে পুর্বপুরুষের নামের দ্বিতীয় অংশ ব্যবহার করতেন।

এইভাবে বাণভট্ট বা আর্যভট্টের উত্তরসুরীরা তাদের নামের পর ভট্ট লিখতে শুরু করেন। এই ভট্টরাই পরবর্তীতে ভট্টাচার্য ( ভট্ট + আচার্য )। যেমন ঈশ্বরঘোষ বা অনন্তঘোষ, অশ্বঘোষ।এভাবেই বিশ্ববসু বা পৃথ্বীবসু থেকেই ‘বসু’ পদবির উৎপত্তি। বিষ্ণুশর্মা থেকে শর্মা, কৃষ্ণস্বামী থেকে স্বামী, চন্দ্রবর্মা থেকে বর্মা পদবির আবির্ভাব।মহাবল, ইন্দ্রবল জাতীয় নাম থেকে ‘বল’ । পরহিতভদ্র, শান্তরক্ষিত, কমলশীল, বুদ্ধগুহ, বিশুদ্ধসিংহ, ধনগুপ্ত, কল্যাণমিত্র, জগৎমিত্র বিমলমিত্র থেকে এসেছে যথাক্রমে ভদ্র, রক্ষিত, শীল, গুহ, সিংহ, গুপ্ত, মিত্র পদবি

একইভাবে এসেছে ধর, দেব, দত্ত, সেন, সোম, চন্দ্র, যশ বা দাস। এই সময়ে দেখুন – আনন্দশংকর, রবিশংকর, অমলাশংকর, মমতাশংকর, তনুশ্রীশংকর ইত্যাদি। আমি তো ছোটোবেলায় “শংকর” পদবি জানতাম, পরে জনেছি পদবি নয় এটি নামের অংশ

 

ডিগ্রি বা পদমর্যাদাও পদবিতে যুক্ত হল। “মুন্নাভাই এমবিবিএস” নতুন কিছু নয়। এই কিছুকাল আগেও অনেকেই নামের পাশে বি এ, এম এ, বি এড লিখতেন।

তেমনই তারও বহু আগে যারা একটা বেদ পাঠ করতেন, তাদের বলা হত পণ্ডিত। বাংলার বাইরে যা হয়ে যায় পাণ্ডে। যাঁরা দুটো বেদ পাঠ করতেন, তাঁদের বলা হত দ্বিবেদী। বাংলার বাইরে যারা দুবে হিসাবে পরিচিত। তিনটে বেদ পাঠ করতেন যারা, তাদের বলা হত ত্রিবেদী। বাংলার বাইরে এরাই হয়ে যান তেওয়ারি। চারটে বেদ যারা পড়তেন, তাদের বলা হত চতুর্বেদী। বাংলার বাইরে তারাই চৌবে।

তবে হ্যাঁ, বংশের কোনো একজন পণ্ডিত হলে, তাঁর পরবর্তী প্রজন্মের কেউ তিনটে বেদ পড়লেও তিনি কিন্তু আর ত্রিবেদী বা তেওয়ারি হয়ে উঠতে পারতেন না। তাঁকে পণ্ডিত পদবি নিয়েই সন্তুষ্ট থাকতে হত। তেমনই দুটি বা তিনটি বা চারটে বেদ পড়া কারও বংশধর যদি একটিও বেদ না পড়তেন, তাঁরাও শুধুমাত্র উত্তরাধিকার সূত্রেই ওই পূর্বের পদবিই ব্যবহার করবেন।

তৎকালীন ওড়িশা, বর্তমানে মেদিনীপুরের পদবি “পাঁজা” এসেছে পাঞ্জা থেকে। মোঘল আমলে পাঞ্জা ছাপ দেওয়া কোনো বাদশাহি সনদপ্রাপ্তি বা ভূমি দানের স্মৃতিকেই বংশ গৌরব হিসাবে ধরে রাখার জন্য পাঞ্জা ছাপ থেকে পাঞ্জা এবং তা থেকে পাঁজা পদবির সৃষ্টি। পায়রা মানে কিন্তু কবুতর নয়। শীতের প্রথমে খেজুর গাছের রস থেকে গুড় বানাতে হলে গাছটির গুঁড়ি খানিকটা কেটে কলসি ঝুলিয়ে দিতে হয়। নিয়ম হল, পর পর তিন দিন গুঁড়ি কাটা যাবে ও রস গ্রহণ করা যাবে। তার পর তিন দিন বিশ্রাম। এই বিশ্রামের পর প্রথম যে দিন আবার গুঁড়ি কাটা হবে, তার রস থেকে যে গুড় তৈরি হয়, তাকে বলা হয় পায়রা। অর্থাৎ পহেলা বা পয়লা শব্দ থেকেই পয়রা, পয়ড়্যা ও পায়রা

মান্না” এসেছে হয়তো মান্য থেকে। ধনবান বা ধনাঢ্য থেকে এসেছে আঢ্য। পরে আড্ডি। ভুঁইয়া হল ভৌমিকের অপভ্রংশ রূপ। শা এসেছে সাধু বা সাউ থেকে। “সাধু”-র সঙ্গে খাঁ উপাধি যুক্ত হয়ে সাধুখাঁ হয়েছে। ‘তা’ এসেছে হোতা থেকে। হোমক্রিয়ার পুরোহিত, যার আদি রূপ হোত্রী। যেমন অগ্নিহোত্রী। ভড় শব্দের অর্থ মালবাহী বড় নৌকো বা বার্জ। আবার ভড় হচ্ছে প্রাচীন গৌড়ের একটি অঞ্চলের নাম। কারও কারও মতে, “ভড়” এসেছে ভদ্র থেকে।

ঢোল পদবিধারীরা ছিলেন আসলে সান্যাল। এঁদের যৌথ পরিবারটি ছিল বিশাল। প্রায় দুশো জনের মতো। খাবারের সময় ঢোল বাজিয়ে সবাইকে ডাকা হত। অন্য পরিবার থেকে পৃথকভাবে চিহ্নিত করার জন্যই এঁদের নামকরণ হয় ঢোল-সান্যাল। পরে সান্যাল উঠে শুধু ঢোল হয়ে যায়। কোনো কোনো পরিবার পরম্পরায় ঢোল উঠে গিয়ে সান্যালও রয়ে গেল।

লাহা’ এসেছে সুবর্ণরেখার নিকটবর্তী অঞ্চলে লাক্ষা চাষ করা থেকে। ‘রাহা’ বোধ হয় এরই অপভ্রংশ রূপ। ‘নাহা’ও তাই। তবে নাহার আর-এক অর্থ ছোটো নদী বা খাল। তা থেকেও নাহা এসে থাকতে পারে

 

১৫১০ সালে আনন্দভট্ট রচিত ও ১৯০৪ সালে এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত “বল্লাল চরিত” নামক বইয়ে হিন্দু সমাজে পদবি প্রচলন সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে (তথ্যসূত্র : সমাজদর্পণ ১৫ বর্ষ, সংখ্যা ১২ ; জুন ১৯৯৯)

ওই গ্রন্থে উল্লেখ করা হয়েছে, গৌড়ের বৈদ্যবংশীয় রাজা বল্লালসেন(১১৫৮-১১৭৯ সাল) নিজ সহধর্মিণী থাকা অবস্থায় অধিক বয়সে পদ্মিনী নাম্নী এক সুন্দরী ডোম নর্তকীকে বিয়ে করেন। এতে দেশজুড়ে রাজার সুনাম বিনষ্ট হয় এবং এ কুকীর্তি নিয়ে প্রজারা সমালোচনা শুরু করে দেন। রাজা এই কলঙ্ক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল সম্প্রদায়ের প্রজাদের এক সম্মিলিত ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।

কিন্তু, সকল সম্প্রদায়ের লোকেরা উপস্থিত থাকলেও নমশূদ্র বিপ্রগণ এই ভোজ অনুষ্ঠানে যোগদানে বিরত থাকেন, অথাৎ রাজার এই কুকীর্তিকে সমর্থন করে তারা ভোজসভায় অংশ নেয়নি। রাজা তাদের ব্যবহারে অসন্তুষ্ট হন এবং নমশূদ্র লোকদের চাকরিচ্যূত করেন। শুধু তাই নয়, রাজা তাদের চণ্ডাল বলে গালাগাল করে নগর-বন্দর থেকে উৎখাতও করে দেন। অন্যদিকে ভোজসভায় অংশগ্রহণকারী সম্প্রদায়ভুক্তরা রাজার সকল কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে রাজার অনুগ্রহ লাভ করতে যত্নবান হন

রাজাও এসব সম্প্রদায়কে সাহায্য করেন এবং অনেক সম্প্রদায়কে কৌলীন্য বা পদবি দান করেন। এভাবেই বল্লালসেন পদবি বৈষম্য সৃষ্টি করে হিন্দুসমাজে বিষাক্ত বীজ বপন করেছিল যা বর্ণভেদকে আরও শক্তিশালী করে। বল্লালসেনের পরবর্তী বংশধর লক্ষ্মণসেনের ভূমিকাও ছিল লজ্জাকর। এই বর্ণভেদ আজও আমাদেরকে দুর্বল করে রেখেছে। সেনরাজারা বাঙালি ছিলেন না।

তবুও, পদবি-বৈষম্য সৃষ্টি করে বাঙালিদের শাসন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

 

কৃতজ্ঞতাঃ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ও ইন্টারনেট

 


তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...