বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

মিথ্যার বেসাতি



মিথ্যা প্রেমের নাট্য শিল্পী, ধিক তোর জনমে;

স্বার্থবাজের মূর্ত প্রতীক, জুয়াচুরি রোমে রোমে।
প্রেমের ডালি সাজিয়ে ছিলি,
যবে ছিলনা ভবিষ্যৎ;
আঁধারেতে ঢাকা নিঠুর পৃথিবী,
ক্লান্তির বাঁধা গত।
ছলনাতে হায়, ভুলেছিনু তাই- লোপ পেয়ে বোধবুদ্ধি;
লক্ষ্মী পালালো, হইনু ভিখারি, হারায়ে ধন ঋদ্ধি।।

পরভাষা লয়ে প্রিয়া মোর তবে, যেন দূর দ্বীপবাসিনী;
শূন্য হৃদয় খুঁজে ফিরে চলে, মানস প্রতিমা- যে আসেনি।
    নিয়মিত- ছলনা ফাঁদে বেঁধে,
    বিষাদ প্রতিমা, ছন্দবদ্ধ কেঁদে--
    আত্মীয় যত ছিল তোর ঘরে,
    বর্বর দল একই চরাচরে।
কত প্রলোভন, লাখো উচাটন, দিবানিশি ছলাকলা;
সাথী ছিল তবু, অভিনয়ে ভুলে, নব অভিমুখে চলা।

ফল ফুলে ভরা সাজানো ডালি, উপেক্ষা করে তারে-
কোন সে পাপের সাজা খাটতে, তোকে চড়ালাম ঘাড়ে!
    চরিত্রহীনের পদবী জুটলো,
    বৃহস্পতিও মাথা কুটলো;
    দুয়ো দিয়ে গেল মোরে,
    ‘ছেড়ে গেলাম আজ তোরে।
ছদ্মবেশী পুতনা যক্ষী, গরিমা করেছে পান;
সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে তোর, ললাটে লয়েছে স্থান’।

সুখ পাবিনা দুনিয়া খুঁজেও, হয়ে গিয়ে উন্মাদ;
অপত্যটাও লুকাবে লাজে; শরমেতে বরবাদ।
    বুনিয়াদী শখ হবেনা পূর্ণ,
    হিংসা, লালসা- চিত্ত দীর্ণ।
    আরো লোভ, শুধু দাও দাও রব;
    পেয়ে স্বীকৃতি, হয়েছি যে শব।
অভিশপ্ত জীবন তোর, যে রাতের নেইকো ভোর।
মাথা উঁচিয়ে বাঁচার স্বপ্নে, হলাম শেষে চোর।।

সংসারে ঠিক যতটা অপটু, ততটা দক্ষ প্রতারক;
অপর ঔ-রসে, জঠর ভরায়ে, উচ্চ শ্রেনীর ঠগ।
    অশান্তিতে করলি নিঃস্ব,
    দেখল দাঁড়িয়ে সারা বিশ্ব;
    প্রতিশ্রুতির সরণিতে তুই,
    চিরকালই স্থান ছিল দুই।
মিথ্যা ফানুশ ফেটে গেছে বোঝ, নিয়তি পরিষ্কার;
‘আমি’ হারা হয়ে, বাঁচবি’রে নারী- সাথী হবে হাহাকার।

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...