শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

।। মৃত্যু ও উৎসব ।।

আর্তনাদে বিষণ্ণ বাতাস
শহরের নাম শব,
বুকফাটানো চিৎকার, সন্তানহারা মা
স্বজনহারা সাথী, অনাথ শিশুর দল;
হাহাকারে ভাসে প্রতিশ্রুতি
লাশঘরে উঠে রব...।

এদেশে, মৃত্যুর নাম উৎসব।।

হাসপাতালে অজানা জ্বরে
দিনগোনে রোগী সব,
হাড়মুড়মুড়ে, প্লেটলেটস কম- ছটপটানি
ছেড়ে দেওয়া দম- আরো কত্তোকি 
চিকিৎসাবুলি। লাগে...
শ্মশানে গোরে'তে পরব।

এদেশে, মৃত্যুর নাম উৎসব।।

নিয়ম মেনে দুগগা পুজো
ঈদ বড়দিনে ছন্দ,
সেই নিয়মেই সীমান্তে রোজ
দু-চার জনের জীবনের খোঁজ
শহীদ সাজে থামে;
সেনার বেশে আত্মাহুতি, রাষ্ট্রের মুখবন্ধ।

মৃত্যু মানে এদেশে শুধু, উৎসবেরই গন্ধ।। 

আমার ধর্ম সেরার সেরা
অন্য ধর্ম মিছে,
রোজ হানাহানি, ভোট মেরুকরণ
পেটে নেই ভাত, বেয়াড়া ভাষণ
সাধের গণতন্ত্র;
রাজনেতা- আসলে আস্তিন তলে বিছে।
 
এদেশে, উৎসব আসে মৃত্যুর পিছে পিছে।।

যত দায় সব নির্বাচিতের
‘আমি’ই শুধু সত্যি-
নেব সবই, দেবনা কিছু,
লালসার যানে করব পিছু,
প্রাপ্তি আমার অধিকার;
যোগানের কাছে চাহিদা তো একরত্তি।

এদেশে, মৃত্যুই উৎসবের উৎপত্তি।।

মৃত্যু মেশে উৎসবেতে
উৎসবে রতি-সঙ্গীত-
সময় বয় নদীর সাথে
দেশ তবু সেই একই খাতে
আমিও স্থবির দখলে;
এটা যুগ যুগ ধরে ঐতিহ্যের রীত।

তাই এদেশে, মৃত্যুই উৎসবের ভিত।। 

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

কিছুনা- ১

আসলে কি জানো....
মহাশূন্য বলে কিছু নেই। আমরা উপর দিকে যেটাকে মহাশূন্য ভাবি, সেখানে আমাদের এই সাজানো পৃথিবীর মত কত শত লক্ষ কোটি গ্রুহানু ঘুড়ে বেড়াচ্ছে। আমাদের দৃষ্টিপথ অতি সামান্য তাই শূন্যর বাইরে কিছু দেখিনা।
সম্পর্কের তো মাত্র কয়েকটা নাম। সম্পর্কের বাইরেও একটা বিশাল পৃথিবী পরে আছে। তাদের চাওয়া নেই আস নেই। বাউণ্ডুলে স্বভাব যাদের তাদের কাছে শূন্যের থেকে বড় আশিয়ানা আর কিচ্ছুটি নাই...
কিচ্ছুটি নাই....

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...