বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮

সম্পর্ক



আমি মোনালিসার মতো প্রহেলিকা, তুমি বলেছিলে-

মানসপটে আমার প্রতিকৃতি এঁকেছিলে, অভিলাষে;
ক্লান্ত মরিচীকা ধরা পরেছিল, সোহাগের জালে।
সুদূর সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্মৃতির কুলুঙ্গিতে রাখা প্রেম,
আজও ভীষণ প্রাসঙ্গিক, ব্যক্তি আমির কাছে-
সময়ের পরিধিতে দুরত্ব বেড়ে যায়, সম্পর্করা মরেনা।।
প্রেমের ব্রহ্মাণ্ডে কখনও তুমি নীহারিকা, চতুর্দিক ধোঁয়াশা;
কখনো কৃষ্ণগহ্বর, সর্বগ্রাসী প্রেমে গ্রাস করেছিল সত্ত্বা-
পিপাসিত তুমি, আমার বক্ষের গরল করেছিলে পান;
উরুসন্ধি রণাঙ্গনের তীব্র ঘ্রাণে হয়েছিলে উন্মাদ-
সম্পর্ক নিজেই নিজেকে গড়ে নেয়, সময়ের পলেস্তারায়।।
আমার যৌবনের মদে মাতাল হয়ে, আদরের নদীতে-
ঝাঁপ দিয়েছিলে, আজও দুজনে অতলে তলাচ্ছি অবিরাম;
শুধু সময় অনেকটা বয়ে গেছে পৃথিবীর নিয়মে,
এক আকাশ তৃষ্ণা নিয়ে আজও আমি তোমারই প্রতীক্ষায়-
সম্পর্কের মৃত্য হয়না জেনো, অভ্যাস দোষেই আমরা ভুলে যাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...