শুক্রবার, ৪ মে, ২০১৮

স্বরচিত রোবিন্দোসঙ্গীত- ১


-কবি উন্মাদ গোস্বামী

হরিদাসি, হরিদাসি, তোমার বাড়ি যাবো
হরিদাসি, তুমি কি আর আমার কথা ভাবো?

হরিদাসি, গীটারখানা বাবুঘাটে বসে
বাজিয়েছিলাম, তুমি তখন Convent ইস্কুলে
ক্যান্টিনেতে Hot Dog খাও, মাংস from ভাগাড়
বাইরে ‘Molly’ মিসের পাশে তার লিভইন পার্টনার
তুমি তখন নবম শ্রেণী, তুমি মিনিস্কার্ট
আলাপ হলো, হরিদাসি, ঝকঝকে ইস্মার্ট।

হরিদাসি, হরিদাসি, লেখাপড়ায় একঘর
শহর থেকে বেড়াতে এলে, বুকেতে ধড়পড়
তোমায় দেখে এক দৌড়ে, বাথরুমেরই ঘরে
হরিদাসি, আমি বের হতাম ১০টি মিনিট পরে
সানি খলিফা গুঞ্জে সেথা, ফুটিত মঞ্জরী
সন্ধেবেলা পড়তে বসে, সেই ক্লিপিংস মনে করি
তুমি তখন নবম শ্রেণী, আমার সবে রোঁয়া
আইনক্সে, হরিদাসি, ঠোঁটেতে ঠোঁট ছোঁয়া

হরিদাসি, হরিদাসি, এতদিনের পরে
সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার হাবিকে?
আমি দেখি প্রত্যেক দিন, তোমার পাশে তাকে
দেখেছিলাম ফেবুর DP; টোটাল Hot কাপল
জিজ্ঞাস করিনি, Background কি South City Mall!
 
মেট্রোয় বসে hugging দেখি, হতাশায় করি tweet
কমেন্টে তবু লিখেছিলাম, “wow, so sweet”

রাতে এখন ঘুমাতে যাই দুটো বাজালে পরে
মেসেঞ্জার আর হোয়াটসএপে, পরকীয়া করে
আমার পরে যে ভাই ছিলো মোটা পণের দামে
বিকিয়ে গেছে ঘরজামায়ে, নবদ্বীপের ধামে
তার জুটেছে, মোর কী হবে? – রোজগারপাতি ক্ষীন
আমি এখন ফেবু পাড়ায় সেলেব এডমিন
তবু আগুন, হরিদাসি, আগুন জ্বলে কই?
কেমন হবে, আমিও যদি কনুই বুড়োহই?

(নিজগুণে ক্ষমা করে দেবেন)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...