মঙ্গলবার, ৫ মে, ২০১৫

আত্নহত্যার প্রক্রিয়া



মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিলাম,
বাবা-মা,উঠোন,বরইতলা,
হ্যারিকেন,গেঁয়ো ভদ্রসিঁথি-
সবকিছুর জন্য একটু একটু করে মরে গেছি।
কৈশোরে ছিলো অবমুক্ত পৃথিবী।
সহজলভ্য কিছুকে পাবার লোভে
এবং ক্রমাগতঃ না জানাজনিত ভুলে
মরে গেছি আরো অনেকখানি;
ভুলে গেছি দুরন্ত আর অসম্ভবের পানে
সহজ পায়ে এগিয়ে যাবার কথা -
মরে গেছি নিজের অজান্তে;
আরো খানিকটা বেঁচে ছিলাম;
ইচ্ছা ছিলো-স্পৃহা ছিলো;
সেই ছেলেবেলা - যারা ভালবেসেছিলো-
তাদের মরে যাবার ইতিহাস -
আমার মাঝে রাখতে গিয়ে -
আজ মনে হয় -
পুরোপুরি মরে গেছি।

(একজন মানুষ অবশেষে আত্নহত্যা করলেন।তার ডায়েরী পড়ে জানা গেল শারীরিক মৃত্যুর অনেক আগেই তার অন্য এক মৃত্যু হয়েছিল।সেই মৃত্যুর প্রক্রিয়া নিয়ে এই লেখা।)

লেখক- চলমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মাননীয়া মমতা ব্যানার্জী

আজ আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, যা বুঝলাম- আমি সত্যিকারের একজন মমতাপ্রেমী মানুষ, আপনার সবচেয়ে জাবড়া ফ্যানদের মধ্যের শীর্ষস্থানীয়। আমি চটি চাঁটা ...