শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

তিস্তা পাড়ের প্রেম


তিস্তা পাড়ের প্রেম



শ্রেয়সী, কত দিন তোকে এই নামে ডাকিনি আমি, 
যদিও তুই ওই ডাকে দিসনি কভু সারা, 
হয়তবা তুই জানিসই না, এমনতর নামের হদিশ;
কিম্বা চিনিসিই না আমায়, যে তোর প্রেমে পাগলপারা।

সেই কবে ভোরের আলোয় দেখেছিনু তোরে,
এলিয়ে বেনী স্নানের ঘোরে, 
তিস্তানদীর পাড়।
চুইয়ে পরা রুপের ছটায় একটু একটু করে,
সেধিয়ে গেলাম অযাযিতই, তোর মনরেই দোরে,
শ্রেয়সী! তুই কিন্তু আমার।

তুই ফুলের সাথে খেলেছিলি, গেয়ে পাখির সাথে গান,
প্রজাপতির রঙিন ডানায় ভাবনা গুলো এঁকে,
লাজে রাঙা উদিত রবি, দেখে ভোরের বেলার স্নান;
সেদিন হতেই শ্রেয়সী নাম দিলেম আমি রেখে।

অনেক খুঁজেও আরেকটি বার পেলাম না তোর দেখা,
আয় দেখে যা, তোকে ছারা কতটা আমি একা।
নিটোল শরীর, ভরা যৌবন, মায়াভরা চোখ টানা
নিঝুম পাহাড়? নিঝুম বনে? কি তোর ঠিকানা!
নিঝুম মনের প্রেম-উন্মাদ দেবেই সেথায় হানা।
শ্রেয়সী, আমার করিসনে আজ মানা। 

উন্মাদ হার্মাদ
08/11/2014


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...