বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

অনুসারী - ২



একটা অসার জল্পন, অবশ্যই উন্মাদীয়
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
অনুসারী

দ্বিতীয় পর্ব


তুমিই তো সেদিন ডেকেছিলে...
‘বকুল বনের ছাওয়ায়, একবার
আসিস তো অনু, তোকে একবার
বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে,’
আমি নিষিদ্ধ শিহরনে, অজানা আবেশে...
বাকরুদ্ধ হয়ে গেছিলাম,
এভাবে কেন আগে কেউ ডাকেনি আমায়!
আমার মনে হচ্ছিলো, আমি
তক্ষুনি চলে যায় তোমার বাহুডোরে...
বেহায়া ফড়িঙটা , মিছিমিছি কটা দিন
নষ্ট করালো, নাহলে আমি... আমি...
কবেই পড়ে নিতাম...

ওই লাল শড়িটা।

জানো, সেদিন আমি চোখে কাজল
দিয়েছিলাম, যেমনটি তুমি পছন্দ করো...
তুমি তো তাকিয়েই দেখলে না,
তুমিও তাহলে লজ্জা পাও??
হা হা হা,
আচ্ছা আমার এই সুখ আমি
কাকে বলবো শুভ্র?
ষোড়শীর প্রেম??
সবাই যে মন্দ বলবে আমায়,
পারবে?
পারবে তুমি সইতে!!
জানো সেদিন বোধহয় সাদা শাড়িই
পড়েছিলাম, তোমায় স্পর্শে যেই
রাঙা হলাম লাজে, আর রাঙিয়ে গেল...

ওই লাল শড়িটা।

আমি তোমার বুকে মুখ গুজে,
খুব করে ঘাম মেখেছিলাম,
তোমারই, চুপিসারে...
এই সুখ কে কি নামে ডাকে শুভ্র!
বলো...... আমায় বলো......
ওই, চুপটি করে কেন?
ভাবছো বুঝি? জানো, আমিও আগে
ভাবতাম, এখন আর ভাবি না
তাছারা, এখন আমার ভাবনার
নামই তুমি, সব ভাবনাই তো তোমাকে নিয়ে।
জানো ওই শাড়ি টা আমি ছুঁতে পারিনি
আজও, সেদিন থেকে...
ওটাতে আষ্টেপৃষ্ঠে তুমি লেপ্টে আছো,
যেমনটি আমায় লেপ্টেছিলে তোমার বাহুডোরে,
শাড়িটাতে তাই শুধু তোমার ই গন্ধ...
কি করে ছোঁবো!!!!

ওই লাল শড়িটা।

......ক্রমশ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...