মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

সপ্তপদী কৈতব

 


হৃদয় অরণ্য সবুজ হতো যার লাবণ্যে একদিন,
স্বপ্নিল মুগ্ধতা বিভোর ছিল, অবিমিশ্র অস্তিত্ব জুড়ে;
আজি শূন্য রাজপথে, আপন ছায়াকে সাথী করে-
প্রশ্ন করি অস্ফুটে নিজেকে, ‘কি খুঁজিস আধাঁরে’?
জীবনের মানে খুঁজে ফিরি সকল অপ্রাপ্তির মাঝে,
তমসা রজনীর শরীর জুড়ে আঁকা বীতনিদ্র শোক;
বিষাদ আচ্ছন্ন তিমির প্রভা মরীচিকাময় অভ্র তলে,
অসীম ক্লান্তি জড়ানো অভিলাষে রতি, কামনার সম্ভোগ।

নিরুত্তর আলেয়ার হানা বুকে, সোহাগী আঙিনায় অকারণ-
মহাশূন্যে হারানো বিবরণী সুখ, খুইয়ে অনন্তের পথে;
কি ছিলো অনুরণন! কিইবা ছিল তার পরিচয়!
নিঃশ্বাসে মিশে থাকা বিষ, উপেক্ষায়, পাঁজরের ক্ষতে।
জীবনের মাঝে অসংখ্য জীবন, বিজনে অনাদির সংস্কার-
ছুঁয়ে দিলে থরথর- ক্রমে মন্থর, অতঃপর উন্মাদ;
ক্রন্দিত নগরীর সকল রসদ কোষে উষ্ণ রসাধার,
কাঙালের মতো ক্ষুধাতুর কায়া, চির অমলিন স্বাদ।

বিশ্বাসেরা নিরূদ্দিষ্ট কবন্ধ, ঘন কুহেলি ভরা আকাশে-
রাতের তারা হয়ে গেছে সকল গূঢ় অঙ্গীকার;
অনুভূতিরা জীবকের মতো উচ্ছিষ্ট খোঁজে নির্বেদ অমরত্বে,
বোধহীন সাগর তটের অপুষ্পক পাদপ, চেতনার হাহাকার।
জ্যামিতিক দীপনের উদ্ভাসে বাঁচে অভিমানী আখাঙ্খার লাশ,
নগরবধুর প্রমিতি তবু প্রণিধানযোগ্য, পবিত্র নগ্ন বিমূর্তময়;
ছন্দকলা, অলঙ্কার, স্বর্ণাভার বর্ণালীর কৈতব- বিলয়ায়িত আজ।

শ্বাপদেরাও অনুরত হয়তবা, তথাপি সে কখনো নয়…….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...