রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

।। তফাৎ যাও ।।



আমাদের জীবন কিছু সময়েরই সমষ্টি মাত্র, আর এই সময়েরই আজ বড় অসুখ। বর্তমান অশান্ত সময়ে আমাদের নিজেদের অন্যতম মূল অন্তর্জালীয় বিচরণক্ষেত্র অকপটও, বিদ্বেষ বিষে অনেকটাই কলুষিত আজ ।

যে পরিস্থিতি ব্যক্তিকে প্রথমে ও ক্রমান্বয়ে সমাজকে আক্রান্ত ঘুন পোকার মতো করেও বিপথে চালিত করে। মিথ্যা অপপ্রচার, ঘৃণা, চাটুকারিতা, অন্ধ মৌলবাদ, ধর্মীয় উন্মত্ততা, রাজনৈতিক দেউলিয়াপনা সর্বপরি শুধুমাত্র 'মজা'র জন্য অকারণে মিথ্যার বেসাতি আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে কর্কট রোগের মত বাসা বাঁধতে বসেছে। এর সাথে আছে কিছু 'রোজগেরে' মানসিকতা সম্পন্ন মানুষ যারা এই নর্দমা থেকে করে খান।

এই উপরোক্ত সম্প্রদায়ের একমাত্র চিকিৎসা- শুধুমাত্র সুস্থ, প্রাপ্তমনষ্ক, শিক্ষিত ( শুধুই পুঁথিগত নয়) ও প্রতিক্রিয়াশীল মানুষদের প্রতিরোধের দ্বারাই সম্ভব। নারদ শ্রেনীর লোকগুলো যারা সম্মুখে আসেনা, কিন্তু আদতে দালালিপনা করে, এদেরকে চিহ্নিত করে 'তফাৎ যাও' বলে প্রথম পদক্ষেপ নিতে হবে। আর মৌলবাদের কোনো জাতি ধর্ম বর্ণ হয়না, দেশ কাল গন্ডির সীমানা মুছে এরা সকলেই উন্মত্ত পাষণ্ড।

আমাদের মানুষের চোখ সামনের দিকে তবুও আমরা ভবিষ্যৎ জানিনা, আর পিছনে চোখ না থাকলে স্মৃতি ও অভিজ্ঞতাতে আমাদের অতীত- শিক্ষা নেওয়ার জন্য অনেকটাই পূর্ণ।

এমতাবস্থায় অকপটের নতুন দিশা প্রয়োজন। অকপট একট পরিবার, আপনি সেই পরিবারের সদস্য। আমাদের মানবীয় আবেগের বহিঃপ্রকাশ ঘটতেই থাকে প্রতিনিয়ত অকপটের দেওয়ালে। অনেকেই গেছেন, নতুনেরা দ্রুত তাদের স্থান পূরণ করেছেন, চোলাই সংসারের নিয়ম।

আগামীতে অকপটকে কীভাবে পেতে চান, অকপটে মন্তব্য করুন। সকলে যদি নিজের সমাজটিকে সুস্থ ও পরিছন্ন রাখতে পারি, তাহলেই বিচ্ছিন্নতাবাদীরা কাঙাল হয়ে যাবে।

আপনিই পারেন দিশা দেখাতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...