শনিবার, ২৩ মার্চ, ২০১৯

।। মোদী ম্যাজিকঃ ফিনিস ।।



২ই মার্চ ২০১৯ থেকে ১৬ই মার্চ ২০১৯ পর্যন্ত বিজেপি প্রায় তিন কোটি টাকা "ফেসবুক-হোয়াটসএপ-ইন্সটাগ্রাম" একাউন্টে বিজ্ঞাপন বাবদ খরচা করেছে। যেখানে পেইড নিউজ দিয়ে প্রচার করানো হচ্ছে - মোদী বিপুল ক্ষমতায় ফিরৎ আসছে। হরেক রকমের ভেল্কিবাজি, এক লাইনের ক্যাচি স্লোগান সহ IT cell ব্রিগেড সবই আছে এই হিসাবের বাইরে।
সুতরাং যাবতীয় মোদী ম্যাজিক যা দেখছেন আশেপাশে, সবটাই টাকা দিয়ে বিজ্ঞাপন, জবরদস্তি করে টাইমলাইনে এনে দেখানো হচ্ছে। জনভিত্তির সারবত্তা থাকলে এগুলো লাগতনা। কোনো ফেসবুক আইডি মোদী বা বিজেপির হয়ে প্রচার করছে মানেই জানবেন সেটা বিজ্ঞাপন। টাকার বিনিময়েই সেটা করছে।
মন্দির ওহি হয়নি।
বিকাশ কে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
জঙ্গি আক্রমণ বেড়েছে।
ওদেরই মতে হিন্দু খতরেমে হ্যায়।
বেকারত্ব বেড়েছে।
কৃষক আরো গরীব হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে।
আম্বানী আদানি ধনী হয়েছে।

কত লেখা যায় বা সম্ভব? 
অতএব বহুরুপীরা ঠিকে মুনিষ রেখেছে সোশ্যাল মিডিয়াতে।

যদিও পাবলিক জানে এগুলোও এক ধরেন জুমলা।
অন্যদলগুলোও বিজ্ঞাপন দিয়েছে, নবীন পট্টনায়কের BJD দ্বিতীয় স্থানে অন্য বাকিরা বিজেপির তুলনাতে শতাংশের হিসাবে নগণ্য প্রায়।
অল্ট নিউজের একটা লিঙ্ক রইল, বিষদে জেনে নিতেই পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মাননীয়া মমতা ব্যানার্জী

আজ আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, যা বুঝলাম- আমি সত্যিকারের একজন মমতাপ্রেমী মানুষ, আপনার সবচেয়ে জাবড়া ফ্যানদের মধ্যের শীর্ষস্থানীয়। আমি চটি চাঁটা ...