শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

লন্ডলে পিসি


 

পিসি কোলকাতাকে লন্ডন বানিয়েছেন।

লন্ডন কি পিসিকে রানী বানাতে পারেনা, কি কমতি আছে পিসির মধ্যে? দরকারে আমরা দেবাংশুকে বাকিংহাম প্যালেসের সামনের গেটে শুয়ে দেব‘কিং অফ আর্মস’ কুণালদা মুখপাত্র আর ডি জুরে গ্রিমাল্ডি পাত্তোতা - না, পাত্তোদা খারাপ লোক।

আজ বাংলার যুবরাজ কাল ব্রিটেনের যুবরাজ, রয়্যাল হাইনেস দ্য প্রিন্স, মহামহিমসোনাবৌদির নামের আগে "ডয়েচ অফ কর্ণওয়েল এন্ড কেমব্রিজ"। আহা, রঞ্জু পিসে বেঁচে থাকলে রাজা হতেন, ভাবলেই শিহরিত হচ্ছিডিউক অফ ওয়েলিংটনের হাউস অফ লর্ডস, ব্যারন সৌকত রথসচাইল্ড মোল্লা। লর্ড বালু, মার্কেস মদনা, নাইট কেষ্টা, কাউন্ট ববি, আর্ল অরুপ সকলেই Royal Family র সদস্য, স্যার উপাধি পেয়ে- একেকজন এক একেকটা কমনওয়েলথ রাষ্ট্রের তোলাধিপতি।

নতুন ইতিহাসে জানবো টাইটানিকের প্রথম যাত্রী ছিলেন মিস পিসি ব্যানার্জী, যাকে দেখে রবার্ট ব্রুশ অনুপ্রেরণা পেয়েছিল। এটাও জানবেন, নিউটনকে কে আপেল গাছের নিচে ঠিক ঐ দিন পাঠিয়েছিল ও কেন!

ডারউইন থেকে হকিং, লেনন থেকে ফ্যারাডে হয়ে চার্চিল- সকলকেই তিনি মঞ্চের উপরে প্যারেড করিয়ে লণ্ডবিভুষণ দেবেন, লণ্ডশ্রী দেবেন, সাথে একটা করে সবুজ সাথীর সাইকেল

ভাবুন দেখি, এমন সব কি হতে পারেনা?

🔷 ম্যাঞ্চেস্টারের চপ শিল্প। ‘ফিস এন্ড চিপস’ এ হ্যাডক মাছের চপ।

🔷 লর্ডসের মাঠে পাত পেরে ডিম্ভাত সহ ২১শে জুলাই উদযাপন। একটা টার্কির ডিমে ১০ জন তোলামূলের বরাদ্দ।

🔷 অক্সফোর্ডের চ্যান্সেলর পদে বৈশাখী। পুরো পুদিচ্চেরী।

🔷 MI6 এর শীর্ষে রাজীব কুমার

🔷 দেব্দা 007 এর ভূমিকাতে

🔷 বাফটার চেয়ারম্যান রাজ চক্কোত্তি

🔷 ব্রিটিশ মিউজিয়ামের মাথায় কাকপ্রশন্ন

🔷 ব্রিটিশদের দুয়ারে সরকার

🔷 মেম সাহেবদের মাসে ৫০০ স্টারলিং

সবচেয়ে বড় কথা- পেঙ্গুইন ও হার্পার কলিন্স বেচবে পিসির লেখা - Julies Mukul, Gublet, K'Khelo! Merchants of the Birbhum, A Kalighat'D Dreams, Joshio & Nusrothet এর মত কালজয়ী নাটক উপন্যাস। নস্টালজিক হয়ে যাচ্ছি মাইরি। সদবি আর ক্রিষ্টির মাঝে অশান্তি বাঁধবে পিসির আঁকা ব্যাঙের পৌষ্টিকতন্ত্রের মত ধুতরো থুরি কুমড়ো, ধুর - ধুমরো ফুলের স্বত্ত্ব আসলে কার!

স্কটল্যান্ড ইয়ার্ড ভর্তি সিভিক ভলেন্টিয়ারনীলসাদা স্কারলেট টিউনিক পরিহিত রয়্যাল সিভিক গার্ডেরা ডাম্পারে চড়ে গার্ডও অনার দেবে পিসিকে পিসির পরনে তখন ব্যারিষ্টারের কালো গাউন, আহারয়্যাল সোস্যাইটির প্রফেসারেরা মিডডে মিল দেবেকেমব্রিজের পরিচালন সমিতির মাথায় আরাবুল

ব্রিটিশ চ্যানেলের নাম বদলে হবে উন্নয়ন চ্যানেল, এখান দিয়েই অর্জুন, বাবুলরা নিয়মিত যাতায়াত করবেএদিকে নাগপুর হেব্বি খুশি, তাদের পিতৃপুরুষের ভিটেতে তাদেরই প্রোডাক্ট অধিষ্ঠান করছে। ‘মুচলেকার রক্ত, হয়নিকো ব্যর্থ- স্লোগানে ভরে উঠবে ক্রানবেরী স্ট্রিট, ব্রিক লেন, ডাউনিং স্ট্রিটে

বেকার স্ট্রিটের নাম বদলে হবে কোনান ডয়েল ধরনী

ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আবার পুনর্জীবন লাভ করবে, ব্রিটিশরা উপনিবেশিক উপমহাদেশের রাজধানী করেছিল কোলকাতাকে, আর কোলকাতার চটিপিসি ওয়েষ্টমিনিস্টারকে ভবন বানিয়ে চরম 'পোতিসোদ' নেবে। ‘ লোগো দিয়ে ব্রিটিশ এম্পায়ার বোঝানো হবে, ইউনিয়ন জ্যাকে রেড ক্রশের বদলে ব আঁকা থাকবে।

ব্রিটিশ ভূমে MSN (মাইক্রোসফট নয়), Mom, Soil & Neanderthal গরমেন্ট রচিত হবে। হ্যাঁ, খাঁটি সায়েব সুবোরাও ব্যাগপাইপের সুরে সুরে ছন্দ মিলিয়ে গাইবে- "বোণ্ডু এবা কেলা ওবে"

হাইগেট সিমেন্ট্রিতে মার্ক্সের সমাধী, অর্থাৎ লণ্ডনে 'সিপিএন' আচে। খেলা হবেই।

ইয়ে, কিছু বাদ গেলে বা জুড়তে হলে কমেন্টে লিখে দিও। ভাটাঙশু পড়ে নিয়ে পিসিকে শুনিয়ে দেবে

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...