বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭

।। দেনাপাওনা ।।

কপোতাক্ষে ভাসিয়েছি ডিঙা
আলো আধাঁরের মেলাতে
ছন্দের সাজি বাড়ন্ত আজি
হারায় বালুকাবেলাতে।

পুরাতন প্রেম ফিরে ফিরে আসে
নিত্য নতুন সাজে
চমকিয়া উঠি নব নব ভাবে
আরশিতে আঁখি লাজে।

অনাদিকালের দিন হতে আজও
কিই বা প্রেমে নতুন!
সেই চাওয়া পাওয়া, একই লেনদেন
শররাজি কিম্বা তূণ।

সুখের লাগি প্রশ্নের ঝড়
কিসে সুখ! জুটিয়ে নাকি লুটিয়ে?
পরাজয় মাঝে পিরিতি সুখানী
নাগরের কোলে গুটিয়ে।

তবু একবার সঁপে দিলে বুকে
রাখিব হৃদিতে বাঁধিয়া
গুপ্তনগরে দেনাপাওয়া
আঁখি ছলছল কাঁদিয়া।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মাননীয়া মমতা ব্যানার্জী

আজ আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, যা বুঝলাম- আমি সত্যিকারের একজন মমতাপ্রেমী মানুষ, আপনার সবচেয়ে জাবড়া ফ্যানদের মধ্যের শীর্ষস্থানীয়। আমি চটি চাঁটা ...