শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭

।। আপনজন ।।

জনে জনে জনশ্রুতি
সম্পর্ক নাকি শেষ,
জেনেবুঝেও চুপ থেকেছি
সয়েছি নানান ঠেস।

আদিকালে অন্তর্ভুক্তি
নেহাতই ভবঘুরে,
আপনজনের পালনগুনে
আজ, বহু অন্তর জুড়ে।

একটি ঝড়ে ছিটিয়ে পরা
মগজে ঘৃণার জট,
একাকীত্বের নবজন্ম
উন্মেষ অকপট।

কাছে না থেকেও, যায়নি দূরে , 
যতটা, হলে যায়না ফেরা,
সমাজ তাদের সুরক্ষিত
যারা আপনজনেতে ঘেরা। 

না রহিয়াও প্রতিটি হৃদে
আছি যে সারাক্ষণ,
দূরে না গেলে মধুর মিলন
হয় কি আপনজন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নাগপুর ও শিক্ষা দূুর্নীতি

পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁস কোন বিচ্ছিন্ন দুর্নীতি নয়।  এটা একটা পরিকল্পিত অর্থনৈতিক মডেল যেটা সরাসরি নাগপুর থেকে পরিচালিত হয়। এটার পেছনে...