বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭

।। কাব্য সংহার ।।

কবি হইবার জাগিয়াছে সাধ,
লিখি কাব্য সংহার!
নিমগ্ন চিতে লুন্ঠিত ধনে
সাজিবে শিল্পাগার।
তর্কশাস্ত্রে লভিয়াছি যশ
ধনেতে তথৈবচ
মুদ্রি রচনা স্বনামে হইবে
পদবী জুটিবে 'রচ'
চেবাইয়া কলম ছরাইয়া কালি
কর্ষন করি মাথা
কোথায় কাব্য! শূন্য শিল্প
হাহাকার করে খাতা।
ক্রোধিত চিত্তে অরব ছলে
চৌর্যবৃত্তি বরণ
কমোডের জলে কুলকুচি করি
আত্ম শুদ্ধি করন।

বাহ বাহ রবে নাদ উঠি দলে
প্রানে সন্তোষ জাগে;
জোগাড়িত মালে নবপরিধান
প্রতিভা কি কম লাগে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মাননীয়া মমতা ব্যানার্জী

আজ আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, যা বুঝলাম- আমি সত্যিকারের একজন মমতাপ্রেমী মানুষ, আপনার সবচেয়ে জাবড়া ফ্যানদের মধ্যের শীর্ষস্থানীয়। আমি চটি চাঁটা ...