শনিবার, ৫ মার্চ, ২০২২

গল্পটা ঠিক যে রকমঃ NATO

 


১৯৯০ সাল পর্যন্ত: ন্যাটোর (NATO) সদস্য ছিল  ১৬ 

সদ্য ভেঙে যাওয়া সোভিয়েতের অংশ- রাশিয়াঃ NATO আর প্রসারিত করবেন না। বিশেষ করে সাবেক সোভিয়েতের অংশ ছিল এমন কোনো দেশ যেন ন্যাটোতে স্থান না পায়।

আমেরিকা: ঠিক আছে আমরা প্রসারিত করব না (মৌখিকভাবে, লিখিত নয়) রাশিয়া/সোভিয়েত যেন কিউবা থেকে ওয়ারহেড সরিয়ে নেয়-

রাশিয়াঃ ওকে Done

১৯৯৯: পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র ন্যাটোতে যোগদান করলো।

রাশিয়া: কিন্তু আপনারা যে বলেছিলেন NATO সম্প্রসারণ করবেন না! 

আমেরিকা: লিখিত দলিল কোথায়, তাছাড়া ন্যাটোকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য। আর আমরা সম্প্রসারণ করবোনা। আমরা সভ্যতার সুরক্ষার জন্য কাজ করছি!

২০০৪: বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া ন্যাটোতে যোগদান।

রাশিয়া: কিন্তু আপননারা যে বলেছিলেন আর NATO সম্প্রসারণ হবে না! 

আমেরিকাঃ লিখিত দলিল কোথায়, অতএব মুখ বন্ধ রাখুন।

২০০৯: আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগদান।

রাশিয়া: কিন্তু...... 

আমেরিকাঃ লিখিত দলিল কোথায়, চুপ থাকা অভ্যাস করুন-

২০১৭: মন্টিনিগ্রো এবং উত্তর মেসিডোনিয়া ন্যাটোতে যোগদান।

রাশিয়াঃ......... 

আমেরিকা: চুপ থাকুন, 

২০২১: বসনিয়া ও হার্জেগোভিনা, জর্জিয়া এবং ইউক্রেন NATO তে যোগ দেওয়া প্রায় ফাইনাল।

রাশিয়া: যথেষ্ট হয়েছে , আপনি 1990 সাল থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, যদি আমরা চুপ থাকি, আপনি আমাদের সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন। কারন আমরা কিউবা থেকে অস্ত্র প্রত্যাহার করেছিলাম। আর নয়....

তাছাড়া সভ্যতার ঠিকেদারি পশ্চিমাদের কে দিয়েছে?

বিশ্ব মিডিয়াঃ রাশিয়া এত আগ্রাসী, তারা খারাপ, তারা মানবতার কথা ভাবে না, রাশিয়া প্রসারিত হচ্ছে। পুতিন অযৌক্তিক হচ্ছে......

বৈশ্বিক সমস্যার মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থপর সুবিধার জন্য অন্য সব দেশের বিষয়ে অযাচিত সম্পৃক্ততা।

আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, সমস্যা হল আমেরিকান ডেমোক্র্যাট এবং তাদের অস্ত্র, ফার্মা, তেল লবি।

মোদ্দাকথা- প্রকৃত যুদ্ধাপরাধী একান্তই পশ্চিমাশক্তি। শেষ ৭ দশকের ৮২% যুদ্ধ এদের তৈরি, এমনকি ইউক্রেন সমস্যাও...

যদিও, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক, রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার বা ইয়েমেনের নাগরিকদের জন্য " it just an another day..." 

জ'ঙ্গীবাদের নামে পশ্চিমা সভ্যতার ছাড়খার করে দিয়েছে উপরোক্ত দেশ গুলোকে। ইজরায়েলের কথা আর নাইবা বললাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...