শনিবার, ৫ জুলাই, ২০২৫

কোচ গৌতম গাম্ভীর

 


  • ইংল্যান্ডের মাটিতে তার টেষ্ট গড় ১২.৬
  • তার কোচিং এ শেষ ৯টা ম্যাচে ল্যাজেগোবরে। বাংলাদেশের মত নাবালকদের বিরুদ্ধে ছাড়া সব ম্যাচে হেগেছে। 'পার্ফর্মেন্স গ্যায়া তেল লেনে'।
  • মূলত KKR কোটার প্লেয়ারে ভর্তি।
  • রায়ান টেন ডাসকোটে, প্রসিদ্ধ কৃষ্ণা- এরা খায় না গায়ে মাখে কেউ জানেনা। ডাসকোটে ও তার দেশ কখনও টেস্ট ম্যাচই খেলেনি।
  • ব্রাহ্মণ্য কোটার খেলোয়ার বওয়ার ধারা- শার্দুল ঠাকুর।
  • সিনিয়ারদের 'একে একে নিভিছে দেউটি' আসলে এ্যারোগ্যান্ট গাম্ভীরের ম্যান ম্যানেজমেন্ট এর ব্যার্থতা। নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে গল্পতে, আসল দোষ কী খন্ডাবে? নাকি সিনিয়িরদের হ্যান্ডেল না করতে পারার ব্যার্থতা আসলে ঔরঙ্গজেবের!
কাল এই দ্বিতীয় টেষ্ট জিতে গেলেও প্রশ্ন গুলোকে ধামাচাপা দেওয়া যাবেনা।
আপনি বলবেন ইংল্যান্ডের মাটিতে ১ ম্যাচে ৫ সেঞ্চুরি, এটাও তো হয়েছে। ব্যাটিং কোচ সিতাংশ কোটাক আর থ্রোয়ার টি দিলীপ তাহলে কী শো-পিস?
মর্নি মরকেল, আরেক KKR কোটার মাল। জাহির খানের বদলে গৌতম গম্ভীর এই চার ওভারের কোচকে জাতীয় কোচ বানিয়েছিল। চচ্চড়ির মসলা দিয়ে বিরিয়ানি দুরস্থান, কষাও রান্না করা যায়না। ফলত ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়ান বোলারেরা হাগছে।
সম্ভবত আরেকটা 'পৃথ্বী শ' এর যোগ্য উত্তরসূরী হতে চলেছে জয়সোয়াল। ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও, চরম অবাধ্য, উন্নাসিক আর অনিয়ন্ত্রিত জীবন-যাপন। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপে চার খানা ক্যাচ ফেলে দিচ্ছে, অথচ সামান্যতম অনুশোচনা নেই দৃশ্যত। গাম্ভীর ড্রেসিং রুমে বসে করেটা কী? নুন্যতম কোনো নোট পাঠায় মাঠের অধিনায়ককে! অধিনায়ক নিজেই তো নবীন, জয়সোয়ালকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখতে হবে বা তার বদলে অন্য কাউকে ওখানে নিয়ে আসতে হবে এগুলোর নির্দেশ বাঘেশ্বর ধামের বাচালটা দেবে?
ভক্তদের আসল বাপ তো ইংল্যান্ডই- as per Veer Savarkar. কে জানে, গৌতম গাম্ভীর সেই পিতৃ ঋণের জন্য অর্পণ আহুতি দিচ্ছে কিনা।
দশ দিন বিশ্রাম নেওয়ার পর বুমরাকে রেডি করতে পারেনি একটা টেস্ট ম্যাচের জন্য কত বড় অপদার্থ গম্ভীরের পছন্দের ফিজিওরা I
হর্ষিত রানা কেন এসেছিল আর কেনই বা চলে গেলো এর জবাব বোধহয় পাকিস্তান দেবে। গম্ভীর নিশ্চুপ তার এ্যারোগেন্ট বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে।
গোলি মারো শালোকো- অনুরাগ ঠাকুরের সাথে গৌতম গম্ভীরের কোনো ফারাক আছে? কেন ভিভিএস লক্ষণকে টেষ্টের জন্য কোচের দায়িত্বে বহাল করা হবেনা- ট্রাম্পকে শুধাবো ট্রুথ সোস্যালে।
গম্ভীরের সব সময় পছন্দ ইয়েস ম্যান এবং তল্পিবাহক। আর গম্ভীরকে পছন্দ করেছে নাগপুর। জাহির খান কোচ হবেনা, শামি বা সরফরাজ চান্স পাবেনা- কোনো যুক্তির ধারেপাশে না গিয়েই। অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবেনা।
নাগপুরের নাগপাস থেকে থেকে মুক্ত না হতে পারলে, এই একটা ক্রিকেট যা নিয়ে নানাভাবে বিভক্তরা সবাই একসুরে- ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় হয়ে উঠে, সেটাও আরব সাগরের জলে তলিয়ে যেতে সময় লাগবেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...