কোনো এক অজানা কারনে হঠাৎ করে ভাবনাস্থল গর্ভবতী হওয়ার কারনে অক্ষরের রূপে প্রসবিত কিছু প্রলাপের সংকলন এই ঠেক। গুনী লেখকের সমৃদ্ধশালী লেখনি পড়তে পড়তে, অক্ষমের প্রয়াসে কম্পিউটারের কিবোর্ডে হাত চলে যায়। ফল স্বরূপ, ঘটে চলা রাজনীতি, সমকাল, মানবিক বিকার, সময়চর্চা, ছ্যাঁচোর এর মত রিকেটগ্রস্থ লেখনীর জন্ম হয়। এরই রেশ ধরে সময়চর্চা, রবিবাসরীয়, সমকাল সহ রম্য, রচনা, গল্প ইত্যাদি ভুলভাল গুলোকে সংরক্ষিত করা হয়েছে এই টোলে। এটা সমমনষ্ক মানুষদের ভাব বিনিময়ের স্থান। উন্মাদের টোলে সকলকে স্বাগতম জানাই।
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
।। হারিয়ে ফেরা ।।
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
আসম্পূর্ন আমি
হারিয়ে ফেরার মাঝেও একটা আলাদা সুখানুভুতি থাকে, আর সেটা যদি আপনজনেদের মাঝে হয় তাহলে তার মাধুর্য বর্ননা লিখি তার সাধ্যি কি। আমি জানি আমি আছি, কিন্তু আমার প্রিয়জনেরা আমার জন্য দুশ্চিন্তাগ্রস্থ, এতটুকু বিচ্ছেদ তাদের মনে শুন্যতার সৃষ্টি করেছে। অধিকাংশ জনে জানেইনা যে ছিলামনা, তবে যারা জানেন, তাঁরা কেও নিজেকে দোষারোপ করতে ব্যাস্ত। কেও আনন্দিত, কেও সফলতা উদযাপন করছেন, গোপনে সফল খুনের আনন্দে। আমি কিন্তু দেখছি, সবই দেখছি, বলতে পারছিনা। কারন আমার পরিচিতি সবটাই এই দেহ দ্বারা, বাকিটা দেহটা থেকেও যেন অস্তিত্বহীন।
হুবহু প্রাক্তন
স্বামীকে দেখিয়ে বলল- ও খুব ভাল মানুষ। আমার সব কিছু।
আমি মনে মনে বললাম সে তো প্রায় ১৫ বছর বা তারও বেশি সময় আগের ঘটনা। তখনও ভালবাসা কাকে বলে জানতামই না। শুধু চোখাচোখি। ব্যাস...
প্রেমের দই জমার আগেই আমি কোলকাতায় , আর সে আসানসোলে।
- কি নাম তোমার বাবা?
আমার পিতৃদত্ত মানটা শুনে বুকটা ছ্যাঁত করে উঠল। কি আর করি, কপালে একটা চুমু দিলাম।
হাওড়াতে নেমে বাচ্চার বাবা বাচ্চাকে বলল, বাবু মামাকে টাটা করে দাও। ওমনি বাচ্চার মা চোখ লাল করে বলে উঠল- আঙকেলকে একটা হামি দিয়ে দাও।
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
।। তোর জন্য ।।
ব্রণ ওঠা যৌবন
কামগন্ধি কল্পনাদল
খোয়াবনামার ধন।
পুষ্পিত আঁখি পল্লব
চুম্বন আঁকি ললাটে যতনে
শিহরিত ওষ্ঠরব
সাজলি অলঙ্কারে
লাজ হারাবি অলক্ষ্যেতে
মন দিয়েছিস যারে।
খুব কি হবে ক্ষতি!
তোর মাঝে দেখি দূর্গা কালী
লক্ষ্মী সরস্বতী।
সাক্ষী প্রতিটা রাত
গাঢ় প্রেম দিয়ে বাঁধি আশ্লেষে
অধরেতে থাক সাথ
হার না মানা হার
তোর গলেতে পরাবো আমি
এটাই জীবন সার
ছুঁয়ে দিলে পোড়ে হাত
মিলনঅনলে পুড়ুক হৃদয়
দুই কুলে এক সাথ
যদি আমায় ছুঁতে দিস
যতটুকু বিষ আমার অধরে
সবটুকু তুই নিস
আগুন জ্বালিয়ে দিলি
আমার বিষেতে ছারখার হতে
কোথায় লুকিয়ে ছিলি!
তোর জন্যই পন
সুখের সাগরে ভেষে যেতে হলে
থাকিস সারাক্ষণ
চোখে চোখ রেখে ডুব
যদি মিশে যাস আমার বুকেতে
আদরে ভেজাবো খুব।
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
উন্মাদনামা- ২৮
সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
।। অনর্থের ছড়া ।।
ঢেকে ঐ কালো কাঁচে
এটা জানিস, তোর বুকেতেই
উন্মাদটা বাঁচে।
তেমন মানুষ দুষ্প্রাপ্য,
প্রেমের খেলায় ডিগ্রিধারী,
পলি জমে জমে দ্বীপ হয়?
না বলাদের ট্রাফিকজ্যামে,
এক চাহনিতে ঘোর
শরীর জুড়ে বিজলি খেলে
একটি ছোঁয়ায় তোর।
ভ্রু পল্লবে অসি
ঢেউতোলা ওই কালো চুলে
ললাট অর্ধশশী।
ঢুকিয়ে আমায় নিলি
রুদ্ধ করে রাখলি তব
সোহাগ ভরে দিলি
প্রেমটা বড়ই বন্য
লালন করে রেখেছিলি কি
উন্মাদেরই জন্য!
থাকব বিভাজিকায়
নিজের মত আকাশটাকে
সাজাস নীহারিকায়।
হৃদয় মাঝে খাদ
সোহাগ দিয়ে পূর্ন রাখিস
তোর লাগি উন্মাদ।
ভাল সেজে জীবনটিভর,
দেউলিয়া আজ প্রান
সুদের সুদে রাঙাবো তোকে
রইল বাজি জান
যন্ত্র শরীর, শব
তোর বুকেতে রাখলে মাথা
রোমে রোমে বিপ্লব
রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
।। হিসাব ।।
আর তুমি রয়েছো গোটা
কোন সে সুখের খোঁজ?
হিসেব কষে মিলবে কভু
কি পেয়েছি রোজ?
শূন্য চোখে ঘুম আনাটা
শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
।। কম্পাস ।।
হন্যেহয়ে খুঁজে ফেরা আশ
একটি কুকুর, রাত্রি দুপুর, নিখুঁত অঙ্ক
ফুরফুরানো একটি কম্পাস।
তবুও চিত্রনাট্যে ভুল
একটি মরা বাগানের মালিনী সে
সাথী একটি সতেজ ফুল।
তাও কখনও হয়কি!
গোল গোল করে বৃত্ত আঁকে
গোলক সরল নয়কি?
হৃদয় ভর্তি কষ্ট
হাসির মুখোশ ভেদ করলে
যায় যে দেখা স্পষ্ট।
তবু, কল্পনারই চাষ
সঙ সেজেছে সংসারেতে
সেই জীবন্ত কম্পাস।
কবিগুরু ও নাটক
একটা কাহিনীকে যখন অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয় তখন তাকে নাটক বলে। যার মধ্যে মুলত চারধরনের উপাদান থাকতেই হয়, যথা- একটা গল্প বা কাহিনী, একটা মঞ্চ, মঞ্চ ও তার পিছনের কুশীলবগন, আর দর্শক।
তাঁর কবিতা ও গান, হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুকসহ, ছোটগল্প, উপন্যাস ইত্যাদি বিভিন্ন সাহিত্য সৃষ্টি নিয়ে কিছু বলার অবকাশ নেই, তবে এগুলোর পাশাপাশি তিনি একাধারে ছিলেন অভিনেতা ও নাট্যকার। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র ষোলো বছর বয়সে তিনি নাটকে অভিনয় করেছিলেন। অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মলিয়ের লা বুর্জোয়ার ‘জাঁতিরোম’ অবলম্বনে রচনা করেছিলেন নাটক ‘হঠাৎ নবাব’। নাটকের এক বিশেষ চরিত্রে রবীন্দ্রনাথ অভিনয় করে সাড়া জাগিয়ে ছিলেন।
তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না
⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...
-
(১) জাতীয় ডিম্ভাত দিবস ১৯৯৩ সালের ২১শে জুলাই এর জমায়েত কী উদ্দেশ্যে হয়েছিলো জানেন? তোলামূলের রাজ্যে না জানাটাই আপনার অধিকার। ভোটার তাল...
-
ছোটবেলায় বাবা বলতেন "শাগ খেলে বাঘের বল"। যদিও তিনি ওটাকে শাকই বলতেন আমরা কচি কানে বাঘের সাথে মিলিয়ে শাগ শুনতাম। এহেন পরিস্থ...
