২১শে বামফ্রন্ট
ফ্যাসিবাদী, সাম্রাজ্যবাদী রাজনৈতিক শক্তিগুলো বর্তমানে রাজ্য ও দেশের ক্ষমতাতে, সাম্প্রদায়িক বিষ দ্বারা সমাজের বুকে বিভাজন ঘটিয়ে সংসদীয় রাজনীতির ‘ভোটব্যাঙ্ক’ রাজনীতির দ্বারা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে- শাসনে টিকে থাকার ঘৃণ্য প্রয়াসের দরুন আজ প্রকাশ্যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে শাসক। আইনশৃঙ্খলা অবনতি দেখে CCTV ক্যামেরাও মুখ লুকাচ্ছে, প্রশাসন যন্ত্র অসহায়, কিছু স্বার্থপর ধান্দাবাজকে বুদ্ধিজীবী বানিয়ে তাদের দিয়ে ভণ্ডামির বলয় তৈরি করে রাষ্ট্রের বুকে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। চতুর্দিকে হাহাকার, দ্রব্যমূল্য বৃদ্ধি, শিল্পের কফিনে পেরেক ঠোঁকা সরকার শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সহ প্রতিটি দপ্তরের নাভিশ্বাস তুলে দিয়েছে।
সুশাসন দুরঅস্ত, সরকারি কোষাগারের অর্থ বিভিন্ন বাহানাতে লুঠে নেওয়ার জন্যই যেন এদের জনপ্রতিনিধি হয়ে আসা, যেকোনো দুর্যোগে আক্রান্ত পরিবারের বদলে শাসকদলের নেতার ‘উন্নয়ন’ আজ স্বীকৃত সত্য; অবশ্য যারা বুকে ‘আমরা সবাই চোর’ লিখে প্রকাশ্য শহরের রাজপথে মিছিল করতে পারে তাদের জন্য চুরি ও তার ৭০:৩০ হারের সুষম বখরার মাঝেই টিকে আছে ‘চটি’ সরকার। ফাঁপাবুলি সর্বস্ব ভাঁওতাবাজি দিয়ে সমাজের গরীব জনগণকে ধোঁকা দেওয়া লুটে খাওয়া সরকারের আমলে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ সীমা ছুঁয়েছে। নীতিহীন তাই দিশাহীন জনবিরোধী ‘পরিকল্পিত’ প্রোপ্যাগান্ডা, বামেদের বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদিকে প্রতিহত করে- এই গ্রুপের মূল উদ্দেশ্য বামপন্থা ও তৎসংক্রান্ত বিষয়গুলোকে সমাজে প্রচার করা।
সুতরাং, বামপন্থী মানসিকতা ব্যাতিরেকে
এই গ্রুপের সাথে যুক্ত না হবেননা; কারন এখানে নিয়মিত বাম সমর্থকদের মাঝে আপসে ভাবের
তথা মতের আদানপ্রদান, পার্টি নেতাদের সাক্ষাৎকার প্রচার ও রাজ্য তথা দেশজুড়ে ছিটিয়ে
ছড়িয়ে থাকা কমরেডদের মানসিকভাবে উদ্বুদ্ধ করাই এই গ্রুপের এক ও অদ্বিতীয় লক্ষ্য; যাতে
করে ২১শে বামফ্রন্ট সরকার গঠিত হয়।
নিয়মাবলী
4. প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয় হেতু ব্যাতিক্রমী সময়ে জনসেবার প্রয়োজনে কোনও আবেদন হলে তা কখনই গোপনে কিছু সংগঠিত হবেনা, সঞ্চালকমণ্ডলীর বরিষ্ঠ সদস্যের দ্বারা- গ্রুপে ‘সাহায্য’ সংক্রান্ত প্রকাশ্য পোষ্ট এলে, তার ‘কমেন্ট সেকশনে’ মন্তব্য প্রতিমন্তব্যের প্রতি খেয়াল রেখে তবেই এ সম্বন্ধে নিশ্চয়তা গ্রহণ করবেন।
11. ব্যাতিক্রমী ক্ষেত্র ছাড়া ‘শেয়ার্ড পোষ্ট’ এপ্রুভ হবেনা। নির্দিষ্ট কিছু ব্যাতিক্রম যেমন, পার্টির ওয়েবসাইট, পার্টির ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল, রাজ্য বা কেন্দ্রীয় স্তরের নেতার ভাষণ ইত্যাদির মত ক্ষেত্রে সঞ্চালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী শেয়ার্ড পোষ্ট এপ্রুভ হবে। তবে নিজের টাইমলাইনের শেয়ার কখনই এপ্রুভ হবেনা।
12. ভিডিও পোষ্টের ক্ষেত্রে অধিকাংশ সদস্যই শেয়ার করে থাকেন, এক্ষেত্রেও ‘অতি গুরুত্বপুর্ণ’ পর্যায়ের পোষ্ট না হলে তা এপ্রুভ হবেনা।
13. এটা কোনো মনোরঞ্জনধর্মী গ্রুপ নয়। টু’লাইনার জাতীয় পোষ্ট গুলোকে যথাসম্ভব এড়িয়ে চলা হবে, নতুবা বিশ্লেষণ মূলক ও গুরুত্বপূর্ন বার্তা সম্বলিত পোষ্ট গুলো গ্রুপ টাইমলাইনের অন্ধকূপে হারিয়ে যায়। এছাড়া গল্প, উপন্যাস, চুটকি, কবিতা, সুপ্রভাত-শুভরাত্রির বার্তা, নীল ঘাস, সবুজ পাখী, গোলাপি আকাশ ইত্যাদি বিষয়ে পোষ্ট করার জন্য ফেসবুকে অন্য লক্ষ গ্রুপ আছে, ‘২১শে বামফ্রন্ট’ শুধুমাত্র বাম রাজনীতি বিষয়ক আলোচনার মঞ্চ, অন্য কোনো কিছুর জন্য নয়।
15. নিজে ‘যা খুশি একটা পোষ্ট’ করার চেয়ে, ইতিমধ্যে গ্রুপে থাকা পোষ্ট গুলো পড়ে তার কমেন্টে মন্তব্য করে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য কমরেডদের মাঝে আলাপচারিতার বিকল্প নেই। বহু কমরেড বাম মতাদর্শের উপরে প্রবন্ধ লেখেন, বা সাম্প্রতিক সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক-প্রশাসনিক সমস্যার কথা সুন্দর করে তুলে ধরেন, সেগুলোর বিতর্কসভাতে অংশ নিয়ে কমেন্ট বক্সে, ভাব ও যুক্তির আদানপ্রদান করে নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যাতে আপনার পাশে ঘটা কোনও কুকর্ম বা অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন, জনগণকে ভরষা দিতে পারেন পার্টির পক্ষ থেকে।
16. নিতান্ত ব্যাতিক্রমী পরিস্থিতি ছাড়া এপ্রুভ হওয়া কোনো পোষ্ট ‘ডিলিট’ হবেনা; যেকোনো জটিল পরিস্থিতিতে সংশ্লিষ্ট পোষ্টটির কমেন্টিং বন্ধ করে দেওয়া হবে, কারন তাতে পোষ্ট ও কমেন্টের নথি তথ্য ইত্যাদিও ডিলিট হয়ে যায়। ইনেক্টিভিটির দরুন অচিরেই পোষ্টটি গ্রুপ টাইমলাইনের অন্ধকূপে হারিয়ে যাবে।
17. একই লেখা বার বার পোস্ট করা থেকে বিরত থাকুন, পোষ্ট করার আগে নিশ্চিত হয়ে নিন যে এই লেখাটিই অন্য কেউ গ্রুপে ইতিমধ্যে পোষ্ট করেছেন কিনা। আলাদা আলাদা সঞ্চালক দ্বারা একই পোষ্ট আলাদা আলাদা কমরেডদের দ্বারা পোষ্ট হয়ে গেলে তা নজরে আসা মাত্র দ্বিতীয় পোষ্টটির কমেন্টিং বন্ধ করে দেওয়া হবে।
18. একটি লেখা অ্যাপ্রুভ হবার অন্তত চার ঘন্টা পর অন্য লেখা পোস্ট করুন। গ্রুপের কোন লেখাই না পড়ে অ্যাপ্রুভ করা হয় না, সুতরাং পোস্ট অ্যাপ্রুভ হতে সময় বেশি লাগলে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন।
19. নির্দিষ্ট ইভেন্ট ব্যাতিরেকে নিজের ছবি গ্রুপে পোস্ট করা নিষেধ।
20. কোনো রকমের ধর্মীয় প্রচার মূলক পোস্ট করা নিষেধ, তা সপক্ষে হোক বা বিপক্ষে।
21. আপনার পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য এই গ্রুপ নয়, তাই পোষ্ট করার মুহুর্তে বিষয়টি মাথায় রাখবেন।
22. বাজারী যেকোনো সংবাদমাধ্যমের কোনো রকম ভোটাভুটির পোস্ট পরিহার করুন, এতে পার্টির আখেরে কোনও লাভ হয়না।
23. গ্রুপের লোগো গ্রুপের সঞ্চালক ছাড়া ব্যবহার করা অবৈধ।
24. সরকারের নীতির সমালোচনা করুন, ব্যাক্তির নয়; কারন বাম ঘরানার রাজনীতিতে ব্যাক্তির চেয়ে নীতি ও সমষ্টির মূল্য সকলসময়ই বেশি।
25. কুরুচিপূর্ণ অন্ধ বিরোধিতা মার্কা কোনও পোষ্ট না করে, যুক্তিগ্রাহ্য পার্টির প্রচারনামূলক ও দৈনন্দিন হরেক সমস্যার বিষয়কে তুলে ধরুন।
26. গ্রুপের যেকোনো ধরনের গঠনমূলক সমালোচনা আমরা সাদরে আহ্বান করছি, কিন্তু সকল শুভাকাঙ্ক্ষীগণের কাছে আবেদন- সেটা প্রকাশ্য পোস্ট বা কমেন্ট করে প্রকাশ করা নিষেধ। ২১শে বামফ্রন্ট পেজের ইনবক্সে আপনার অভিযোগ বা পরামর্শ লিখুন, সঞ্চালক মণ্ডলীতে আলোচনার ভিত্তিতে আমরা দ্রুত আপনাকে প্রতিক্রিয়া জানিয়ে দেব।
27. ছদ্মনাম ব্যবহারে গ্রুপের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, শুধু গ্রুপের নিয়ম ভঙ্গ না করলেই হল।
28. নিয়মিতভাবে উপরোক্ত নিয়মমালা ভঙ্গ করলে তাকে একটা নির্দিষ্ট সময়ের পর বিনা নোটিশে গ্রুপ থেকে মুক্ত করে দেওয়া হবে।
29. সঞ্চালকেরা কেউ নির্ভুল যন্ত্র নয়, তাই ভুলবশত কোনো অসংলগ্ন পোষ্ট-কমেন্ট কোনও সঞ্চালক দ্বারা এপ্রুভ হয়ে গেলে কমেন্টে কেউ জবাব না দিয়ে সরাসরি “রিপোর্ট টু এডমিন” করবেন; কিছুক্ষনের মধ্যেই সঞ্চালক মণ্ডলী ব্যবস্থা নেবে। অনুগ্রহকরে মাথায় রাখবেন, সঞ্চালকেরা কেউ বেতনভুক কর্মচারী নয় যে, কেউ ডাকা মাত্রই তিনি হাজির হতে বাধ্য; ব্যাক্তি ও বন্তু জীবনের কর্ম সম্পাদন করার ফাঁকে সময় বের করে তিনি এখানে স্বেচ্ছাশ্রম প্রদান করে, বাম আদর্শে ব্রতী হয়ে। তাই অপেক্ষা করবেন।
30. উত্তেজনা, আবেগ বা প্ররোচনার কারনবসত কোনো কমরেড ভুল করে ফেললে, তা সঞ্চালকদের নজরে আসা মাত্র তাকে সতর্ক করে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সংশোধন না হলে গ্রুপে থেকে সংশ্লিষ্ট ব্যাক্তিকে মুক্ত করে দিতে বাধ্য হবে আমাদের ‘সঞ্চালক পরিষদ’।
** মনোযোগ সহকারে পুরোটা পড়ার জন্য
আপনাকে ধন্যবাদ **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন