শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

গোয়ার্তুমি


বহু সময় আমাদের সৎ প্রচেষ্টা থাকে গোয়ার্তুমি ছেড়ে দেওয়ার, কিন্ত গোয়ার্তুমি আমাদের ছেড়ে যায়না- যখন তা চরিত্রের সমার্থক হয়ে যায়। কোনো কিছুর মুল্যেই যখন চরিত্রে বদল আসেনা তখনই এগুলো হয়।

আসলে যা আমি চাইছি তা কেবল আমার জন্যই চাইছি, এবং সম্পূর্ণ আমার মতো করেই চাইছি এটা মহা সমস্যার।
আমি সময় চাইছি, কিন্তু সময় দেবনা, আমি সমাধান চাইছি কিন্তু সমস্যা তৈরি ছাড়বনা, আমি নিবেদিত প্রাণ কিন্তু নৈবেদ্য চাই- আমি তোমাকে চাই কিন্তু আমি তোমার নয়, তুমিই সবকিছু কিন্তু আমি তার চেয়ে সামান্য বেশি, আমি তোমারই অংশ কিন্তু সেটা কেবল ধ্বনাত্বক টুকু, আমি সবকিছু চাই সম্পূর্ণ ভালটুকু, আমি পরিপূর্ণ মনোযোগ চায় কিন্তু আমি অবজ্ঞার বাইরে কিছু দেবনা, আমি পরিপূর্ণ অধিকার চায় কিন্তু বিরক্ত হতে চাইনা- আমি দোষারোপ করবো কিন্তু নিজেকে আয়নায় দেখবোনা, আমি স্বত্তের দাবী জানাবো কিন্তু দায়ভার নেবোনা- আমি জলে সাঁতার কাটবো, গা ভিজবেনা-
এমনই সকল কিছু যখন চরিত্রের অংশ হয়ে যায় তখন তা আর ব্যাক্তির থেকে এগুলোকে আলাদা করা যায়না। তখন ব্যাক্তি মানেই এগুলোই- এটাই দৃঢ় বিশ্বাস জন্মে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...