বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ফেসবুকের ফুলেফেঁপে উঠা



ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় 3600% বেড়েছে 2010 সালের নিরিখে, কিন্তু ব্যবহারকারী সংখ্যা কেবল 310% বৃদ্ধি পেয়েছে।

2019 সালের ডিসেম্বর পর্যন্ত হিসাব প্রকাশিত করেছে একটি মার্কিন সংস্থা, সেই প্রতিবেদন অনুযায়ী- আসল হোক বা নকল, আমাদের ভারতীয় উপমহাদেশ অঞ্চলের প্রতিটি প্রোফাইল পিছু ফেসবুক $27 বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০৫০ টাকা রোজগার করেছে প্রতি বছর। যা যে কোনো অন্য সোশ্যাল মিডিয়া জায়েন্ট গুলোর চেয়ে অনেক অনেক গুন বেশি।
গুগলের নানাবিধ পরিসেবা থাকা সত্বেও 2019 সালে তাদের সবক্ষেত্রের বিজ্ঞাপন থেকে প্রাপ্ত সর্বাধিক আয় ছিল 134 বিলিয়ন ডলার, প্রতি ব্যবহারকারী পিছু প্রায় ৫০০০ টাকার কাছাকাছি।
ফেসবুককে আমরা আমাদের বহুমূল্য সময় ও আমাদের পছন্দ অপছন্দের খুঁটিনাটি তথ্যের বিনিময়ে কিনে ব্যবহার করি, ফেসবুক কোনো বিনামুল্য দাতব্যসেবা নয়।
ফেসবুকের অফিসিয়াল চাড্ডিগিরির হাতে হ্যারিকেন ঝুলিয়ে দিতে পারি আমরা এই ব্যবহারকারীরাই। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের সুযোগ নেই, ফেসবুকের আয়ের একটাই উৎস, সেটা ফেসবুকের বিজ্ঞাপন, আর চুরির তথ্য বিক্রি। যত বেশি প্রোফাইল, তত বেশিক্ষণ ফেবুতে এক্টিভ, তত বেশি রোজগার তাদের।
7 দিন যদি আমরা একটা অংশ কোনোভাবে সংগঠিত হয়ে একে বয়কট করে দেখাতে পারি, বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে নেবে, ভক্তবৃন্ধ তো ক্ষনিকের ছেলে তাদের জুকারবার্গ বাবা পর্যন্ত শুধরে যাবে রাতারাতি।
সুতরাং, আপনি যতই বয়কট ফ্রান্স বা মুসলমান তাড়াও, চাড্ডি-ছাগু, বিজেপি-বাম বা অন্য আন্দোলন করবেন তাতে আপনার লাভ কি হবে তা কেউ জানেনা, কিন্তু ফেসবুক যে উত্তরোত্তর আরো ধনী হবে তা বলাই বাহুল্য।
ও হ্যাঁ, ঘরে বৌ বা গার্লফ্রেন্ডের এর সাথে যখন আদর মোহাব্বত করি- কাকে দেখিয়ে করি? তাহলে আমার ধর্মের নবী (সাঃ) বা আমার ইসলাম প্রেমের প্রমান স্বরুপ ফেবুতে বিজ্ঞাপন দিয়ে আমাকে জানাতে হবে কেন? ইসলাম কি প্রচারনা সর্বস্ব না কি কর্মসম্পাদন সর্বস্ব!
প্রতিবাদ করুন, কিন্তু সেটা শুধুই বাহ্যআড়ম্বরপূর্ণ না হয়ে দাঁড়ায়, বস্তু জীবনে যা অনুশীলিত হচ্ছে সেটার প্রতিফলন ঘটুক সোস্যাল মিডিয়াতে, আমরা তো উল্টোটা করছি। এতে আমার আপনার লাভ কি হচ্ছে কেউ জানেনা, ফেসবুক কিন্তু লাভবান হচ্ছে প্রতি সেকেন্ডে- উপরের ৩৬০০% বৃদ্ধি তারই প্রমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...