বুধবার, ৭ মে, ২০২৫

কাশ্মীরিদের ভারতীয় ভাবেন?



পুঞ্চ, রাজৌরি সহ POK বরাবর কাশ্মীরে অন্তত ১০ জন নিহত আর অগুন্তি গুরুতর আহত হয়েছে। এর বাইরে অন্যান্য পাক সীমান্তবর্তী জেলার এলাকাতেও বেশ কিছু সাধারন নিরপরাধ মানুষ না-পাক আর্মির দ্বারা খুন হয়েছে।

"অপারেশন সিঁদুর" এর আবেগে বিগলিত যমুনা হতে কারো মানা নেই, কিন্তু যারা কাশ্মীরে মারা গেলেন তারা ভারতীয় নাকি শুধুই কাশ্মিরী?
না মানে, টিভি মিডিয়া সহ সোস্যালমিডিয়াতে এ বিষয়ে ১%ও কোনো লেখাজোখা তথা তাপউত্তাপ শোকসন্তাপ নেই। ভাবটা যেন, আরে ওরা কাশ্মীরি তো- তার উপরে মুসলমান। পাঞ্জাব, হরিয়ানা বা গুজরাত রাজস্থানে তো আর কেউ মরেনি। শিখ বা হিন্দু হলেও একটা ফুটেজ হতো, এটা বাতিল সাবজেক্ট। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়।
এর পরে আমরা কাশ্মীর ভ্রমণ থেকে ফিরে এসে রসিয়ে রসিয়ে সোস্যালমিডিয়াতে লিখব, ইউটিউবে ভিডিও বানাবো-" জানেন মোহাই, কাশ্মীরিগুলো সব্বাই হাইলি সাসপিসাস জঙ্গি। নিজেদের ভারতীয় ভাবতেই চায়না"। হুলিয়ে লাইক শেয়ার আর বিশেষজ্ঞের কমেন্ট হবে।
কাশ্মীর অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আপনি কাশ্মীরিদের অন্তর থেকে ভারতীয় ভাবেন?
২৬+১০= মোট ৩৬ জন খুন হলো পেহেলগাঁও কান্ডে। এটাই সত্য। আপনি উল্লাসে মেতে থাকুন পাকিস্থানের ৭ জন মরেছে বলে, তাদের ৭০০ মারতে হবে, তবে উল্লাস আসবে অন্তর থেকে।
কে দ্যায় আপনাদের?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...