সৃষ্টিকর্তা পাহাড় বানিয়েছে, সেখানে সবুজ বন দিয়েছে, আর আছে সেই সবুজ বনের খাঁজে খাঁজে উচ্ছল ঝর্ণা। রয়েছে খরস্রোতা পাহাড়ি নদীর কলধ্বনি যারা বাতাসের সাথে যুগলবন্দিতে একটা মিলনাত্বক বন্দিশের সৃষ্টি করে। পাহাড়ি বনের মাঝে জমে থাকা লক্ষ লক্ষ বছরের প্রাচীন দই-জমা কুয়াশাতে লেখা ছিল আমার ঠিকানা।
কোনো এক অজানা কারনে হঠাৎ করে ভাবনাস্থল গর্ভবতী হওয়ার কারনে অক্ষরের রূপে প্রসবিত কিছু প্রলাপের সংকলন এই ঠেক। গুনী লেখকের সমৃদ্ধশালী লেখনি পড়তে পড়তে, অক্ষমের প্রয়াসে কম্পিউটারের কিবোর্ডে হাত চলে যায়। ফল স্বরূপ, ঘটে চলা রাজনীতি, সমকাল, মানবিক বিকার, সময়চর্চা, ছ্যাঁচোর এর মত রিকেটগ্রস্থ লেখনীর জন্ম হয়। এরই রেশ ধরে সময়চর্চা, রবিবাসরীয়, সমকাল সহ রম্য, রচনা, গল্প ইত্যাদি ভুলভাল গুলোকে সংরক্ষিত করা হয়েছে এই টোলে। এটা সমমনষ্ক মানুষদের ভাব বিনিময়ের স্থান। উন্মাদের টোলে সকলকে স্বাগতম জানাই।
রবিবার, ১ অক্টোবর, ২০২৩
এক পাহাড় প্রেম
শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
শিল্প পতি সৌরভ গাঙ্গুলী
অপর্ণা- কৌশিক থেকে শাঁওলী, বাইচুং, প্রসুন থেকে লক্ষী-মোনজ, ওদিকে সন্ধ্যা রায় থেকে অদিতি মুন্সী- দেব থেকে
শুভাপ্রশন্ন হয়ে ব্রাত্য বসু, এমনকি হালের
সায়নী থেকে অপগণ্ড সায়ন্তিকা, কিম্বা টিকটক
স্টার সুজতা মণ্ডলকেও ছাড়েনি পিসি। সিমি থেকে হিন্দু সংহতিমঞ্চ, এঁটোকাঁটা খেকো সাংবাদিক- যার যতটুকু ফেম ছিল- অর্থ আর
যশের লোভ দেখিয়ে পাবলিক্যালি তাদের সবটা নিংড়ে ব্যবহার করে নিয়েছেন উন্ননেশ্বরী। অবশ্য যারা এসেছিল তারাও কম কিছু লাভবান
হয়নি উপযোজী মডেলে।
এখন আর শতাব্দী চিরঞ্জিৎকে দেখতে বাচ্চারাও জোটেনা, সোহম বা কবি সুবোধের থেকে রানু মণ্ডলের ক্রেজ বেশী। অথচ
শিয়রে লোকসভা, চমক চাই।
যেকোনো নেটো বা যাত্রাপালাতে চমকটাই মূল আকর্ষণ - বাকি সবই গতে বাঁধা। তাই
সুপার সাইক্লোরামা আলো, কখনও
ঘূঁর্নায়মান মঞ্চ তো কখনও বুগিবুগি ড্যান্স- যাত্রার শুরুতে লোক জড়ো করতে এই ভড়ং
গুলো বড্ড জরুরী।
যারা মাদারীর খেলা দেখায়- তারা মূলত মাদুলি বা শেকড়বাকড় তথা তেল ইত্যাদি
বেচে, কিন্তু বাঁদর নাচ বা মাদারির খেলা না
দেখালে লোক জড়ো হবেনা।
রাজ্যে এখন তাজা বাঁদরের বড় অভাব, অতীতের সব বাঁদর এখন উন্নয়নের কলা খেয়ে আত্মলিঙ্গমপশ্চাদপুরম দশা। কমবেশী
সকলেই প্রতিষ্ঠিত চোর যা নিয়ে তাদের কোনো হীনমন্যতা নেই, বরং চোর হিসাবে কাগজে নাম না উঠলে বা তদন্তকারী সংস্থা
না ডাকলে এদের বাড়ির লোক বিশ্বাসই করেনা যে তোলামূল দলে কল্কে পেয়েছে এরা।
এখন এই আকালের বাজারে সৌরভ ছাড়া তেমন মুখ কই, যাকে দিয়ে সর্বভারতীয় ভাবে চমক দেওয়া যায়। BCCI থেকে একপ্রকার বিতারিত হয়ে প্রায় কর্মহীণ মিঃ গাঙ্গুলী। পাপা-কি-পরা জয় শাহ এর বোর্ড- কমেন্ট্রিতেও নেয়না। এমতাবস্থায় একটা রাজ্যসভার টিকিট- আগামী ৬ বছর
ধরে মাসিক ৪-৫ লাখের একটা নিশ্চিত রোজগার দেবে। অতঃপর
অবশিষ্ট জীবনভর পেনশনের নিশ্চয়তা।
জগমোহন ডালমিয়ার নিজশ্ব ব্যবসা ছিল, ক্রিকেট পরিচালনাতে ছিল মূলত যশের লোভে, বাকিটা ক্রিকেটের প্রতি ভালবাসা। সেখানে গাঙ্গুলী বাবুর ক্রিকেটই রোজগারের
জাইগা,
যে দুয়ার আপাতত বন্ধ। সুতরাং, নিত্য রোজগারের একটা তো জাইগা চায়- নাকি! তাছাড়া একজন প্রতিষ্ঠিত ধান্দাবাজের কাছে এটাই
স্বাভাবিক।
কে ছাড়ে এমন সুযোগ! কোনো ব্যবসায়ীই এটা ছাড়বেনা। ফ্যাক্টিরি ট্যাক্টরির কথা
হলো- ঐ পার্সেলের মোড়ক, যেটার কাজ শুধু
আসল বিষয়টা বহনে, মূল জিনসটা
সার্ভ হয়ে গেলে প্যাকেজ তখন আস্তাকুঁড়ে চলে যাবে।
এই আরকি-
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
দেশজ বিমান ব্যবস্থা- INDIA নয়, IndiGo
বিমান পরিবহন, আজকের দিনের ভারতের ১৪৩ কোটি জনসংখ্যার দেশে শুধুই “বড়লোকের যান” নয়।
২০২৩ এর মে মাসের DGCA এর ডেটা
অনুযায়ী- ১,৩২,৬৭০০০ মানুষ গত বিমান পরিসেবা নিয়েছেন, যার মধ্যে ১,১৪,৬৭০০০ মানুষ আন্ত:দেশীয় বিমান পরিসেবা
নিয়েছে। যেটা আমেরিকা, চীন ও রাশিয়ার
পরেই আমাদের দেশ চতুর্থ স্থানে আছে।
এমতাবস্থায় দাঁড়িয়ে দেশের বিমান পরিসেবা প্রদানকারী সংস্থা গুলো হাল কী
অবস্থায় আছে?
এই মুহুর্তে Pan India জুড়ে পরিষেবা
প্রদানকারী সংস্থা রয়েছে খাতায় কলমে ৯ টি, যার মধ্যে TATA Group এরই ৪টে-
এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার এশিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এছাড়া AIX Air, Akasha
Air, Go First, Spice Jet, ও ইন্ডিগো।
আঞ্চলিক ভাবে- দিল্লি কেন্দ্রিক এলায়েন্স এয়ার, বেঙ্গালুরু কেন্দ্রিক স্টার এয়ার, গুয়াহাটি কেন্দ্রিক ফ্লাইবিগ, ও ভুবনেশ্বর কেন্দ্রিক ইন্ডিয়া ওয়ান এয়ার। এগুলো সব কটা ‘নাম কা ওয়াস্তে’, যারা বিমানযাত্রা সম্বন্ধে খোঁজখবর রাখেন তারা প্রত্যেকেই জানেন। Welcome সিনেমার ডন উদয় শেট্টীর Sanjana Airlines এর মতই।
সংখ্যার হিসাবে ১৩টি, কিন্তু actual
functioning condition এ কতগুলো সংস্থা
আছে! টাটারা এয়ার ইন্ডিয়া অধিগ্রহনের পর এখনও অবধি সেভাবে শুরুই করতে পারেনি।
স্পাইস জেটে যেকোনোও দিন তালা ঝুললো বলে, আকাশ এয়ার কোনোদিন চলে কোনো দিন চলেনা। বাকিদের অবস্থাও তথৈবচ।
অথচ ভারতের এয়ারপোর্ট গুলোতে দৈনিক ৬৯০০ এরও বেশি বিমান অবতরন করে, যার মধ্যে গড়ে ২৬০০টি আন্ত:দেশীয় প্যাসেঞ্জার বিমান, বাকিগুলো আন্তর্জাতিক যাত্রীবাহী ও কার্গো বিমান।
অফিসিয়াল ডেটা অনুযায়ী, ভারতীয় বিমান
সংস্থাগুলো কতগুলো ফ্লাইট দেশের ভিতরে দৈনিক গড়ে উড়ে বেড়াচ্ছে তার তালিকা-
Ari Asia- 28
Air India- 31
Akasha Air- 20
Alliance air - 22
Air India Express- 19
Fly Big- 4
India one Air- 2
SpiceJet- 35
Star Air- 8
Vstara- 37
এবং
Indigo - 330
মজা হলো- আপনি টিকিট কাটতে গিয়ে বিপুল দাম বিশিষ্ট এয়ার ইন্ডিয়া ব্যাতিরেকে
আর কাউকে পাবেননা, অগত্যা Indigo ই অন্ধের যষ্টি। কারন বাকিদের ১০% বিমানও আসলে আকাশে
থাকেনা,
বিমানপোতের খুঁটোতে নোঙোর করাই থাকে।
হ্যাঁ, এটাই সত্য। মাত্র কয়েকদিন
আগে দিল্লি ডোমেস্টিক T2 টার্মিনালের
একটা ভিডিও, Indigo ছাড়া নেই, কিচ্ছু নেই। অথচ এটা দেশের কোনো প্রান্তিক বিমানপোত নয়-
দেশের রাজধানীর একমাত্র বিমানপোত, আর এটাই বাস্তব।
এটাই বিভীষিকাময় আগামীর সঙ্কেত।
অথচ অর্থনীতির বিচারে আমাদের চেয়ে পিছিয়ে থাকা অনেক দেশেও বিমান পরিষেবার
ক্ষেত্রে নানাবিধ কোম্পানি আছে, যেখানে উপভোক্তা
তার সুবিধামত সংস্থাকে বেছে নিতে পারেন।
আজকে হঠাৎ যদি কোনো কারনে ১ দিন Indigo Airlines বসে যায়- গোটা দেশের বিমান পরিবহন জাষ্ট চুরমার হয়ে
যাবে। সেকেন্ডারি কোনো অপসন নেই, জাষ্ট নেই। এটাই
৫৬ ইঞ্চির বিকাশ সন্দেহ নেই।
গত ৯ বছরের মধ্যে ভারতীয় বিমান পরিষেবাদায়ক সংস্থা গুলোকে আজদের এই দিনে
এনে উপস্থিত করেছে "বিশ্বগুরু" তথা বিকাশ পুরুষ। আপনি বলতেই পারেন-
এখানে উনি কি করলেন? আচ্ছা-
চন্দ্রযান ল্যান্ডিং এর সময় কার মুখ দেখেছিলেন টিভির পর্দায়? চন্দ্রযানের কৃতিত্ব যদি ওনার হয়- দেশজ বিমান সংস্থার
বর্তমান হালের দায় জহরলাল নেহেরুর?
দেশের টেলিকম সেক্টরে যেমন জিও ছাড়া দ্বিতীয় একমাত্র অপসন এয়ারটেল। হ্যাঁ
ভোডাফোন আর BSNL আছে, কিন্তু খাতাতেই- যেমন indigo ছাড়া বাকিরাও খাতায় আছে, আকাশে নয়।
এর পিছনে কোন স্ক্যাম আছে সেটা বিশেষজ্ঞরা বলতে পারবেন ভালো, কিন্তু যেহেতু এটা আম মানুষের দৈনন্দিন বিষয়ের মধ্যে
পরেনা,
তাই এটা প্রদীপের আঁধারের নিচেই রয়ে গেছে।
বিমানবন্দর গুলোকে আদানীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আদানি মালগাড়ি চালাচ্ছে, কে বলতে পারবে এ সবই ADANI Airlines এর জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে কিনা!
Indigo ছাড়া দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ রুটে দ্বিতীয় কোনো অপসনই নেই, গেলে যাও নতুবা যেওনা- dynamic fair system এর গুঁতোতে ফ্লাইটে যাতায়াতকারী জনগনের নাভিশ্বাস অবস্থা, রীতিমতো দিনে ডাকাতি করছে। মেডিকেল ইমারজেন্সীর ক্ষেত্র
গুলোতে রোগীকে প্রাণে বাঁচাবার দায়ে ঘটিবাটি বিক্রি করে বিমানে যাতায়াতের সুবিধা
কিনতে হচ্ছে।
ইনকিলাব জিন্দাবাদ বা আসসালামু আলাইকুম বলা জনগোষ্ঠীকে নাহয় বাদ দিন। তারা দ্বিতীয় শ্রেনীর নাগরিক, মাত্রাতিরিক্ত
দাম দিয়ে কিনতে বাধ্য। আমি জয় শ্রীরাম
ধ্বনি তুলে আমি নিজে দেখেছি, আমার অন্তত ভাড়া
কিছু কমেনি, সহি ভক্তরা সঠিকটা বলতে পারবেন।
সরকার অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত- " India না ভারত" এই নিয়ে।
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
যুবভারতীতে পুলিশ প্যারেড
আজ যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালের আগে দেখছি কোলকাতা পুলিশের নানান ধরনের কর্মকুশলতা, বিষয়টা দারুন সন্দেহ নেই।
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
রুচির দুর্ভিক্ষ- অভাগীর স্বর্গ
শিল্পে যখন দুর্ভিক্ষ নামে, সংস্কৃতি তখন চুটুল মনোরঞ্জনের পাঁকে নিজেকে মেলে ধরে। দীর্ঘ দেড় দশকের সালতামামির নিরিখে তথাকথিত পরিবর্তনের ধ্বজাধারী বাবুদের মনোরঞ্জনের জন্য তাবড় খেমটাওয়ালি বিবিদের ভিড় জমেছিল মোকাম কালীঘাটেশ্বরীর দরবার শরীফে। অত:পর এনারা রাজবদান্যতায় আইন সভার হর্তাকর্তা বিধাতা রূপে আবির্ভূত হয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হয়ে কর্ত্রীর আজ্ঞাবহ দাসে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
সিভিক ভলেন্টিয়ারঃ- তৃণনমূলের ক্যাডার
বিধি বাম- ২
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
যৌনতা ফ্যান্টাসিঃ- ওভাররেটেড বিষয়
যৌনতা জরুরী এবং অপরিহার্য কিন্ত একটা অত্যন্ত ওভাররেটেড বিষয়।
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
করাল গ্রাসে বাংলা
তৃণমূল, রাজনৈতিক পোশাক পরিহিত একটা নৈরাজ্যবাদী সংগঠন।
শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
বিহার নির্বাচনঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ৫
.png)
পঞ্চম পর্ব
তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না
⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...
-
(১) জাতীয় ডিম্ভাত দিবস ১৯৯৩ সালের ২১শে জুলাই এর জমায়েত কী উদ্দেশ্যে হয়েছিলো জানেন? তোলামূলের রাজ্যে না জানাটাই আপনার অধিকার। ভোটার তাল...
-
ছোটবেলায় বাবা বলতেন "শাগ খেলে বাঘের বল"। যদিও তিনি ওটাকে শাকই বলতেন আমরা কচি কানে বাঘের সাথে মিলিয়ে শাগ শুনতাম। এহেন পরিস্থ...


