রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ভয়নগর



আমি নিজে এই ভয়নগরের একজন ক্লীব কাপুরুষ।


আমি ও ১০ কোটি বাঙালীর প্রতিটা 'আমি' ভীষণ স্বার্থপর, ভীতু কেন্নোর মত, নপুংশক কুৎসিত মানসিকতার। আমি ও এই কোটি কোটি আমির দল পচিয়ে ফেলেছি সমাজটাকে, আজকে নিন্মাঙ্গের বস্ত্র দিয়ে আদুর উর্ধাঙ্গ আবরনের ব্যার্থ নির্লজ্জ চেষ্টা করছি মিথ্যা বাজারি প্রতিবাদের নামে। বিকিয়ে যাওয়া বিবেকে হঠাৎ কখনও স্ফুলিঙ্গের মত মনুষ্যত্ব জেগে উঠলে একটা আন্দোলনের মেজাজ তৈরি করছি, বাকিটা সেই নিজের 'কমফোর্ট জোনে' সেধিয়ে থাকা। "আমার কী, আমার কী ক্ষতি হয়েছে! সে হলে দেখা যাবে ক্ষণ"- এটাই আমাদের জাতীয় সঙ্গীত।

আমি আসলে মৃত, নীতিবোধহীন লাশ। বেঁচে থাকার নাটকে একটা মহাপর্ব পার করছি নির্লজ্জ বেহায়ার মত।

ছিঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নাগপুর ও শিক্ষা দূুর্নীতি

পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁস কোন বিচ্ছিন্ন দুর্নীতি নয়।  এটা একটা পরিকল্পিত অর্থনৈতিক মডেল যেটা সরাসরি নাগপুর থেকে পরিচালিত হয়। এটার পেছনে...